সংবাদ শিরোনাম ::
মোরেলগঞ্জে জলবায়ু ঝুঁকিতে থাকা জনগোষ্ঠীর অধিকার সুরক্ষায় সংলাপ মোরেলগঞ্জে দুদকের দুর্নীতিবিরোধী প্রতিযোগিতার বিজয়ীদের পুরস্কার বিতরণ চিতলমারীতে আইন-শৃঙ্খলা কমিটির সভা সাংবাদিকদের প্রাণনাশের হুমকির ঘটনায় ব্যবস্থা নেওয়ার দাবি বানারীপাড়ায় নবাগত জেলা প্রশাসকের মতবিনিময় সভা অনুষ্ঠিত বিসিসির ৬৪৭ কোটি ৫৩ লাখ টাকার বাজেট ঘোষণা *‘স্মার্ট, সবুজ ও জনবান্ধব বরিশাল’ গড়ার অঙ্গীকার ঠিকাদারের মৃত্যুর পর বন্ধ সড়ক সংস্কার, দ্রুত কাজ শুরুর দাবিতে নলছিটিতে মানববন্ধন জুলাই গণঅভ্যুত্থান দিবস-২০২৬’ যথাযোগ্য মর্যাদায় পালনের লক্ষ্যে ঝালকাঠিতে প্রস্তুতিমূলক সভা অনুষ্ঠিত ঝালকাঠি পৌরসভার নাগরিক সুযোগ-সুবিধা নিশ্চিতের দাবিতে মানববন্ধন ঝালকাঠিতে ধর্ষণচেষ্টার অভিযোগে ননদের জামাইকে ব্লেড দিয়ে আঘাত, গৃহবধূর দাবি আত্মরক্ষা বরিশালে হারানো মোবাইল ফিরে পেয়ে খুশি মালিকরা, প্রশংসিত কাউনিয়া থানা পুলিশ

ওয়াজ মাহফিল বন্ধ হলে দেশে ভয়াবহ পরিস্থিতি সৃষ্টি হবে: ফয়জুল করীম

প্রতিনিধির নাম
  • আপডেট সময় : ০৪:১১:৩৯ অপরাহ্ন, সোমবার, ৪ জানুয়ারী ২০২১ ১২১ বার পড়া হয়েছে
আজকের জার্নাল অনলাইনের সর্বশেষ নিউজ পেতে অনুসরণ করুন গুগল নিউজ (Google News) ফিডটি

আজকের ক্রাইম ডেক্স:: ইসলামী আন্দোলন বাংলাদেশের সিনিয়র নায়েবে আমির মুফতি সৈয়দ মুহাম্মদ ফয়জুল করীম বলেছেন, দেশের ভবিষ্যৎ নিয়ে আমরা উদ্বিগ্ন। সরকার দেশে কর্তৃত্ববাদী শাসন চালাচ্ছে। নাগরিক অধিকার ভুলুন্ঠিত। ওয়াজ মাহফিল ও ধর্মীয় সভা-সমাবেশ বন্ধ করে দিয়ে সরকার দেশে একনায়কতন্ত্র কায়েম করেছে।ওয়াজ মাহফিল বন্ধ হলে দেশে ভয়াবহ পরিস্থিতি সৃষ্টি হবে । সোমবার বিকালে পুরানা পল্টনের কার্যালয়ে রাজনৈতিক পরিস্থিতি পর্যালোচনাকালে তিনি এসব কথা বলেন।
ফয়জুল করীম বলেন, ওয়াজ মাহফিল শুনে অনেক খারাপ মানুষ ভালো হয়, চোর চুরি করা ছেড়ে দেয়, মাদকাসক্ত লোক মাদক ছেড়ে দিয়ে ভালো হয়ে যায়। ধর্মীয় সভা, ওয়াজ মাহফিলের মাধ্যমে মানুষ আলোকিত জীবন গড়ার নির্দেশনা পায়।

এসময় উপস্থিত ছিলেন দলের মহাসচিব হাফেজ মাওলানা ইউনুছ আহমাদ, প্রেসিডিয়াম সদস্য অধ্যাপক আশরাফ আলী আকন, যুগ্ম মহাসচিব মাওলানা গাজী আতাউর রহমান, ইঞ্জিনিয়ার আশরাফুল আলম, প্রচার ও দাওয়াহ বিষয়ক সম্পাদক মাওলানা আহমদ আবদুল কাইয়ূম প্রমুখ।

ফয়জুল করীম বলেন, দেশের রাজনীতি কী হবে তা নিয়ে ইসলামী আন্দোলন চরমভাবে শঙ্কিত। মানুষর ভোটাধিকার নেই। মানুষ ভোট দিতে না পারলে রাজনৈতিক দল থাকার দরকার কী? একদলই দেশ চালাতে পারে। আমাদের আজো প্রশ্ন দেশের পুরো প্রশাসনযন্ত্র কিভাবে বিক্রি হয়ে গেল। গণমাধ্যম কিভাবে নিরব হয়ে গেল। এখন আশঙ্কা হচ্ছে, এভাবে হয়তো আমাদের স্বাধীনতাও একদিন বিক্রি হয়ে যাবে।

তিনি বলেন- গণমাধ্যম ভাস্কর্য নিয়ে যতটা মাতামাতি করছে এর সামান্যও জনগণের ভোটাধিকার রক্ষায় কথা বলেনি। রাজনীতিতে আদর্শিক ও গুণগত পরিবর্তন প্রয়োজন। ইসলামী আন্দোলন বাংলাদেশ দেশে আদর্শিক পরিবর্তনের লক্ষে কাজ করে যাচ্ছে।’

নিউজটি শেয়ার করুন

আপনার মন্তব্য

Your email address will not be published. Required fields are marked *

আপনার ইমেইল এবং অন্যান্য তথ্য সংরক্ষন করুন

ট্যাগস :

ওয়াজ মাহফিল বন্ধ হলে দেশে ভয়াবহ পরিস্থিতি সৃষ্টি হবে: ফয়জুল করীম

আপডেট সময় : ০৪:১১:৩৯ অপরাহ্ন, সোমবার, ৪ জানুয়ারী ২০২১