সংবাদ শিরোনাম ::
উপকূলের মানুষের কণ্ঠ তুলে ধরলেন বরিশাল বিশ্ববিদ্যালয় শিক্ষার্থী সোহেল রানা জনগণের জানমালের নিরাপত্তায় পাশে থাকতে চাই: এমপি তালুকদার খোকন বাবুগঞ্জে জামায়াতে ইসলামীর কর্মী শিক্ষা শিবির অনুষ্ঠিত আমরা সাধারণ মানুষের কল্যাণের জন্য কাজ করে যাচ্ছি, সাধারণ মা নুষকে কষ্টে ফেলে আস্থা অর্জন করা সম্ভব নয় সমাজকল্যাণ মন্ত্রী ডা: জেড এম জাহিদ হোসেন মহাসড়কে টায়ার জ্বালিয়ে বিক্ষোভ, বাবুগঞ্জ আ.লীগের সভাপতি স্বপনসহ ১৫ জনের বিরুদ্ধে মামলা প্রধানমন্ত্রীর ৬২তম জন্মদিনে বাবুগঞ্জ স্বাস্থ্য কমপ্লেক্সে ৬২টি নিমগাছ রোপণ বাবুগঞ্জে পুলিশের অভিযানে ইয়াবাসহ গ্রেপ্তার, যুবকের ৬ মাসের কারাদণ্ড। মোবাইল চুরির অভিযোগে ইজিবাইক চালককে গাছের সঙ্গে বেঁধে নির্যাতন বরিশালে স্বেচ্ছাসেবক লীগের দুই নেতা গ্রেপ্তার নলছিটিতে ১১ কোটি টাকা ব্যয়ে পাঁচ সড়কের নির্মাণকাজ শুরু, উদ্বোধন করলেন এমপি ইলেন ভুট্টো

শতভাগ পেশাদারিত্বের সাথে জনসেবা নিশ্চিত করতে হবে : অতিরিক্ত পুলিশ কমিশনার

প্রতিনিধির নাম
  • আপডেট সময় : ১২:২১:৪৮ অপরাহ্ন, সোমবার, ৪ জানুয়ারী ২০২১ ১৩৬ বার পড়া হয়েছে
আজকের জার্নাল অনলাইনের সর্বশেষ নিউজ পেতে অনুসরণ করুন গুগল নিউজ (Google News) ফিডটি

আজকের ক্রাইম ডেক্স : বরিশাল মেট্রোপলিটন অতিরিক্ত পুলিশ কমিশনার প্রলয় চিসিম বলেছেন, শতভাগ পেশাদারিত্বের সাথে জনসেবা নিশ্চিত করতে হবে। পুলিশি সেবা জনগণের দোরগোড়ায় পৌঁছে দিয়ে মানবিক পুলিশিং এর ধারা অব্যাহত রাখতে মাননীয় পুলিশ কমিশনার মহোদয়ের নেতৃত্বে বরিশাল মেট্রোপলিটন এলাকায় বিট পুলিশিং, কমিউনিটি পুলিশিং, ওপেন হাউজ ডে, স্কুল ভিজিট, বিভিন্ন ধর্মীয় প্রতিষ্ঠানে সচেতনতা মূলক বক্তব্য প্রদান করা সহ নানামুখী সেবামূলক কার্যক্রম অব্যাহত আছে। নারী শিশু ও প্রতিবন্ধীদের জন্য প্রতিটি থানায় আলাদা ডেস্ক ওপেন করা হয়েছে। ৯৯৯ (ট্রিপল নাইন) এর মত জাতীয় জরুরী সেবা চালু করা হয়েছে। ভুক্তভোগীদের পরিচয় গোপন রেখে তাদের কাছ থেকে তথ্য জানার জন্য বরিশাল মেট্রোপলিটন পুলিশের ফেসবুক পেজ ও ওয়েবসাইট রয়েছে। তাছাড়াও বিভিন্ন ধরনের অ্যাপস ডেভলপ্ট করা হচ্ছে।’

সোমবার (৪ জানুয়ারি) ১১ টায় বরিশাল মেট্রোপলিটন পুলিশের বন্দর থানা চত্বরে বন্দর থানা কর্তৃক আয়োজিত ‘ওপেন হাউজ ডে’ সভায় তিনি একথা বলেন।

এ সময়ে তিনি ওপেন হাউজ ডে সভায় উপস্থিত হয়ে ওপেন হাউজ ডে সভা আয়োজনের উদ্দেশ্য বাস্তবায়নে সার্বিক সহযোগিতা করার জন্য আগত সকলকে ধন্যবাদ জানিয়ে বিভিন্ন ভুক্তভোগীর কথা শুনে তাৎক্ষণিক প্রয়োজনীয় ব্যবস্থা গ্রহণের নির্দেশ প্রদান করেন। কাঙ্ক্ষিত সেবা জনগণের দোরগোড়ায় পৌঁছে দেওয়ার জন্য সমাজের সকল শ্রেণী-পেশার মানুসকে পুলিশের কাঁধে কাঁধ মিলিয়ে কাজ করার জন্য তিনি সকলকে আহবান জানান।

সভায় আরো উপস্থিত ছিলেন সহকারী পুলিশ কমিশনার (বন্দর থানা) শারমিন সুলতানা রাখি, বন্দর থানার অফিসার ইনচার্জ মোঃ আনোয়ার হোসেনসহ অন্যান্য কর্মকর্তা বৃন্দ ও বন্দর থানা এলাকার সকল শ্রেণী পেশার মানুষ।

নিউজটি শেয়ার করুন

আপনার মন্তব্য

Your email address will not be published. Required fields are marked *

আপনার ইমেইল এবং অন্যান্য তথ্য সংরক্ষন করুন

ট্যাগস :

শতভাগ পেশাদারিত্বের সাথে জনসেবা নিশ্চিত করতে হবে : অতিরিক্ত পুলিশ কমিশনার

আপডেট সময় : ১২:২১:৪৮ অপরাহ্ন, সোমবার, ৪ জানুয়ারী ২০২১