সংবাদ শিরোনাম ::
বাবুগঞ্জের চাঁদপাশা ইউপিতে সম্ভাব্য প্রার্থী হিসেবে মাঠে সক্রিয় জামায়াত নেতা রফিকুল ইসলাম। ঝালকাঠিতে ১০ পিস ইয়াবাসহ নারী মাদক কারবারি গ্রেফতার ঝালকাঠিতে স্টেকহোল্ডারদের সাথে নৌ পুলিশের মতবিনিময় সভা অনুষ্ঠিত ভীমরুলি পেয়ারা বাগানে শব্দযন্ত্রের অবৈধ ব্যবহার রোধে ভ্রাম্যমাণ আদালত পরিচালনা, দুই ট্রলারকে জরিমানা ঝালকাঠির ঐতিহ্যবাহী পেয়ারা বাগান পরিদর্শনে গণযোগাযোগ অধিদপ্তরের মহাপরিচালক দেখার যেন কেউ নেই ! বানারীপাড়া-বরিশাল সড়কে খানাখন্দে অন্তহীণ জনদুর্ভোগ বাবুগঞ্জে গৃহবধূকে শ্লীলতাহানি ঘটনায় ৩জনকে আসামি করে মামলা কলাপাড়ায় স্কুলের সামনে নিম্নমানের শিশু খাদ্য বিক্রির অভিযোগ, প্রশাসনের হস্তক্ষেপ কামনা বরিশালে পূজা উদযাপন পরিষদের সম্মেলন: সম্প্রীতির আহ্বান, গুণীজনদের সম্মাননা মোরেলগঞ্জে জলবায়ু ঝুঁকিতে থাকা জনগোষ্ঠীর অধিকার সুরক্ষায় সংলাপ

স্ত্রীর ওপর অভিমান করে স্বামী গলায় ফাঁস দিয়ে আত্মহত্যা। আজকের ক্রাইম নিউজ

প্রতিনিধির নাম
  • আপডেট সময় : ০৭:২৭:৫৪ পূর্বাহ্ন, শনিবার, ২ জানুয়ারী ২০২১ ১৯১ বার পড়া হয়েছে
আজকের জার্নাল অনলাইনের সর্বশেষ নিউজ পেতে অনুসরণ করুন গুগল নিউজ (Google News) ফিডটি

অনলাইন ডেস্ক :: স্ত্রীর ওপর অভিমান করে হবিগঞ্জের শায়েস্তাগঞ্জে গলায় ফাঁস নিয়ে প্রভাত মিয়া (৩৫) নামে এক ব্যক্তি আত্মহত্যা করেছেন। শুক্রবার (১ জানুয়ারি) তার শ্বশুরবাড়িতে তিনি আত্মহত্যা করেন।

জানা যায়, মৃত প্রভাত কিশোরগঞ্জের কুলিয়ারচরের সিরাজ মিয়ার পুত্র। বেশকিছু দিন ধরেই তার স্ত্রীর সঙ্গে মনোমালিন্য চলছিল। বৃহস্পতিবার (৩১ ডিসেম্বর) তার শশুরবাড়িতে রাতের খাবার খেয়ে ঘুমাতে যায়। পরের দিন অনেক বেলা হয়ে গেলেও দরজা না খুললে তার শ্বশুরবাড়ির লোকজন দরজা ভেঙে ঘরের ভেতরে ঢুকে। ওই সময় তাকে গলায় দড়ি দিয়ে ফাঁস লাগানো অবস্থায় দেখতে পায়।

পরবর্তীতে শায়েস্তাগঞ্জ থানায় খবর দিলে পুলিশ মরদেহ উদ্ধার করে। ঘটনার দিন তার স্ত্রী বাড়িতে ছিলেন না। তার স্ত্রী ঢাকায় চাকরি করেন বলে স্থানীয় সূত্রে জানা যায়

শায়েস্তাগঞ্জ থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) অজয় চন্দ্র দেব সাংবাদিকদের জানান, বেশ কিছুদিন ধরে প্রভাত মিয়ার স্ত্রীর সঙ্গে তার বনিবনা হচ্ছিল না। এর জের ধরেই আত্মহত্যা করেছেন বলে পুলিশ ধারণা করছে। ঘটনার দিন তার স্ত্রী বাড়িতে ছিলেন না।

মরদেহ উদ্ধার করে ময়নাতদন্তের জন্য হবিগঞ্জ ২৫০ শয্যা হাসপাতালে পাঠানো হয়েছে বলেও জানান তিনি।

নিউজটি শেয়ার করুন

আপনার মন্তব্য

Your email address will not be published. Required fields are marked *

আপনার ইমেইল এবং অন্যান্য তথ্য সংরক্ষন করুন

ট্যাগস :

স্ত্রীর ওপর অভিমান করে স্বামী গলায় ফাঁস দিয়ে আত্মহত্যা। আজকের ক্রাইম নিউজ

আপডেট সময় : ০৭:২৭:৫৪ পূর্বাহ্ন, শনিবার, ২ জানুয়ারী ২০২১