সংবাদ শিরোনাম ::
মোরেলগঞ্জে জলবায়ু ঝুঁকিতে থাকা জনগোষ্ঠীর অধিকার সুরক্ষায় সংলাপ মোরেলগঞ্জে দুদকের দুর্নীতিবিরোধী প্রতিযোগিতার বিজয়ীদের পুরস্কার বিতরণ চিতলমারীতে আইন-শৃঙ্খলা কমিটির সভা সাংবাদিকদের প্রাণনাশের হুমকির ঘটনায় ব্যবস্থা নেওয়ার দাবি বানারীপাড়ায় নবাগত জেলা প্রশাসকের মতবিনিময় সভা অনুষ্ঠিত বিসিসির ৬৪৭ কোটি ৫৩ লাখ টাকার বাজেট ঘোষণা *‘স্মার্ট, সবুজ ও জনবান্ধব বরিশাল’ গড়ার অঙ্গীকার ঠিকাদারের মৃত্যুর পর বন্ধ সড়ক সংস্কার, দ্রুত কাজ শুরুর দাবিতে নলছিটিতে মানববন্ধন জুলাই গণঅভ্যুত্থান দিবস-২০২৬’ যথাযোগ্য মর্যাদায় পালনের লক্ষ্যে ঝালকাঠিতে প্রস্তুতিমূলক সভা অনুষ্ঠিত ঝালকাঠি পৌরসভার নাগরিক সুযোগ-সুবিধা নিশ্চিতের দাবিতে মানববন্ধন ঝালকাঠিতে ধর্ষণচেষ্টার অভিযোগে ননদের জামাইকে ব্লেড দিয়ে আঘাত, গৃহবধূর দাবি আত্মরক্ষা বরিশালে হারানো মোবাইল ফিরে পেয়ে খুশি মালিকরা, প্রশংসিত কাউনিয়া থানা পুলিশ

রাজশাহীতে অতিরিক্ত মদপানে ৩ জনের মৃত্যু। আজকের ক্রাইম-নিউজ

প্রতিনিধির নাম
  • আপডেট সময় : ০৭:১৪:৫৫ পূর্বাহ্ন, শনিবার, ২ জানুয়ারী ২০২১ ১০১ বার পড়া হয়েছে
আজকের জার্নাল অনলাইনের সর্বশেষ নিউজ পেতে অনুসরণ করুন গুগল নিউজ (Google News) ফিডটি

আজকের ক্রাইম ডেক্স
রাজশাহীতে মদপানে তিনজনের মৃত্যু হয়েছে। পুলিশ ধারণা করছে, অতিরিক্ত মদপানে বিষক্রিয়ায় তাদের মৃত্যু হয়েছে। অসুস্থ হয়ে হাসপাতালে ভর্তি রয়েছেন আরও দুজন।

শুক্রবার (১ জানুয়ারি) দিবাগত গভীর রাত থেকে শনিবার ভোর পর্যন্ত রাজশাহী মেডিকেল কলেজ (রামেক) হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় তারা মারা যান।

শুক্রবার রাতে নগরীর হোসনীগঞ্জ এলাকায় মদপান করেন তারা। এরপর অসুস্থ হয়ে পড়লে তাদের হাসপাতালে নেয়া হয়।

মারা যাওয়া ওই তিন ব্যক্তি হলেন- নগরীর হোসনীগঞ্জ এলাকার আইনুল ইসলামের ছেলে ফয়সাল (২৮), জেলার বাগমারা উপজেলার শান্তাপাড়া এলাকার রফিকুল ইসলামের ছেলে সজল (২৫) এবং নগরীর বাকির মোড় এলাকার উত্তমের ছেলে সাগর (২৫)।

এদের মধ্যে ফয়সাল মারা গেছেন শুক্রবার দিবাগত রাত ২টার দিকে। অন্য দুজন শনিবার (২ জানুয়ারি) ভোরে মারা যান।

চিকিৎসাধীন দুজন হলেন- নগরীর হেতমখাঁ এলাকার মৃত লুৎফর রহমানের ছেলে তুহিন (২৬) ও একই এলাকার হাবিবের ছেলে কলপ (২২)।

সঙ্কটাপন্ন অবস্থায় হাসপাতালের ১৭ নম্বর ওয়ার্ডে তারা চিকিৎসাধীন। এই ওয়ার্ডে চিকিৎসাধীন অবস্থায় ওই তিনজন মারা যান।

নগরীর রাজপাড়া থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মাজহারুল ইসলাম বিষয়টি নিশ্চিত করেছেন। তিনি জানান, শুক্রবার রাত নয়টা থেকে ১০টার মধ্যে এই পাঁচজন মদপান করেন।

অসুস্থ হয়ে পড়লে রাতেই তাদের রামেক হাসপাতালে নেয়া হয়। এর মধ্যে গভীর রাতেই মারা যান ফয়সাল। গোপনে তার মরদেহ হাসপাতাল থেকে নিয়ে যান স্বজনরা। শনিবার ভোরে সজল ও সাগর মারা গেছেন। তাদের মরদেহ মর্গে নেয়া হয়েছে।

ওসি আরও বলেন, ময়নাতদন্ত প্রতিবেদন পেলে মৃত্যুর কারণ যানা যাবে। তবে প্রাথমিকভাবে ধারণা করা হচ্ছে, অতিরিক্ত মদপানে বিষক্রিয়ায় তারা মারা গেছেন। এই ঘটনায় আরও কয়েকজনের অসুস্থ হওয়ার খবর পাওয়া গেছে। তবে তারা এখনো হাসপাতালে আসেননি। এ নিয়ে পুলিশ আইনত ব্যবস্থা নিচ্ছে।

নিউজটি শেয়ার করুন

আপনার মন্তব্য

Your email address will not be published. Required fields are marked *

আপনার ইমেইল এবং অন্যান্য তথ্য সংরক্ষন করুন

ট্যাগস :

রাজশাহীতে অতিরিক্ত মদপানে ৩ জনের মৃত্যু। আজকের ক্রাইম-নিউজ

আপডেট সময় : ০৭:১৪:৫৫ পূর্বাহ্ন, শনিবার, ২ জানুয়ারী ২০২১