সংবাদ শিরোনাম ::
ঝালকাঠি জেলা ইমারত নির্মাণ শ্রমিক ইউনিয়নের নতুন কার্যনির্বাহী কমিটির শপথগ্রহণ সম্পন্ন বাবুগঞ্জে নিখোঁজের এক মাসেও সন্ধান মেলেনি গৃহবধূ আসমার। খুলনায় ৩ হাজার ৯৫৮ ইয়াবাসহ মোরেলগঞ্জের দম্পতিসহ গ্রেপ্তার ৪ রাজাপুরে ২২ পিস ইয়াবাসহ তিন মাদক কারবারি আটক চড়া দামে পচা মাছ বিক্রি।  রুপাতলী বাজারে বেপরোয়া মাছ ব্যবসায়ীরা  বরিশালে বাজারের জায়গা নিয়ে ভাই ভাইয়ের মধ্যে দ্বন্দ ঝালকাঠিতে বিএনপি নেতাকর্মীদের ‘খাই খাই’ স্বভাব নিয়ে রফিকুল ইসলাম জামালের কঠোর সমালোচনা ও ফেসবুক পোস্ট ভাইরাল বরিশালে স্বাস্থ্য বিভাগের মূল্যায়ন সভা অনুষ্ঠিত: টিকাদান ও ডিজিটাল স্বাস্থ্যসেবা জোর দেওয়ার তাগিদ টানা বর্ষনে বেহাল বরিশাল-ঢাকা মহাসড়ক জীবননগর বৈদ্যুতিক ট্রান্সফরমার চোর চক্রের ৬ সদস্য গ্রেপ্তার

শাকিবকে বাদ দিয়ে প্রযোজক হলেন অপু বিশ্বাস। আজকের ক্রাইম-নিউজ

প্রতিনিধির নাম
  • আপডেট সময় : ০৭:৫৮:৪৪ পূর্বাহ্ন, বৃহস্পতিবার, ৩১ ডিসেম্বর ২০২০ ১৬৬ বার পড়া হয়েছে
আজকের জার্নাল অনলাইনের সর্বশেষ নিউজ পেতে অনুসরণ করুন গুগল নিউজ (Google News) ফিডটি

আজকের ক্রাইম ডেক্স
বছর শেষে নতুন পরিচয় পেলেন ঢালিউডের জনপ্রিয় নায়িকা অপু বিশ্বাস। তিনি এখন প্রযোজকও। হাতে পেয়েছেন বাংলাদেশ চলচ্চিত্র প্রযোজক ও পরিবেশক সমিতির সদস্যপদ। গেল ৩০ ডিসেম্বর আনুষ্ঠানিকভাবে সদস্যপদ পেয়েছেন তিনি।

এই নায়িকা তার ছেলে আব্রাম খান জয়ের নামে প্রযোজনা প্রতিষ্ঠান খুলেছেন। নাম ‘অপু-জয় প্রোডাকশন হাউজ’। প্রযোজক সমিতির সেক্রেটারি শামসুল আলম অপুর প্রযোজক সমিতির সদস্য হওয়ার বিষয়টি নিশ্চিত করেছেন।

তবে এই সদস্যপদের জন্য স্বামী হিসেবে শাকিব খানের নাম উল্লেখ করে বেশ বিপাকে পড়েছিলেন অপু। স্থগিত হয়ে গিয়েছিলো তার আবেদনটি, ভুল তথ্যের দায়ে। প্রযোজক সমিতির দাবি, অপু বর্তমানে শাকিব খানের স্ত্রী নন। তাদের বিচ্ছেদ হয়ে গেছে। তাই স্বামী হিসেবে সাবেক স্বামীর নাম ব্যবহার অবৈধ বলে গণ্য করেছে সমিতি।

পরে শাকিবের নাম কেটে সেখানে সংশোধন এনে সব নিয়ম মেনেই পুনরায় আবেদন করেন অপু। সেই আবেদনটি গ্রহণ করে তাকে সদস্যপদ দিয়েছে বাংলাদেশ চলচ্চিত্র প্রযোজক ও পরিবেশক সমিতি কর্তৃপক্ষ।

এ বিষয়ে প্রযোজক সমিতির সেক্রেটারি শামসুল আলম গণমাধ্যমে জানান, ‘স্বামী হিসেবে শাকিব খানের নাম ব্যবহার করায় স্থগিত হয়ে গিয়েছিলো অপু বিশ্বাসের আবেদনটি। পরে সেটি সংশোধন করে প্রযোজক সমিতির সদস্যপদ পান তিনি। তিনি বলেন, ‘আবেদনপত্রে অপু বিশ্বাস স্বামী হিসেবে শাকিব খানের নাম ব্যবহার করেছিলেন। সমিতির নিয়মে আছে, কোনো প্রযোজকের স্বামী/স্ত্রী বা সন্তান মাত্র ১১ হাজার টাকায় প্রযোজক পরিবেশক হিসেবে সদস্যপদ লাভ করতে পারবেন। সাংগঠনিক এই সুযোগটি গ্রহণ করতে চেয়েছিলেন অপু।

কিন্তু আমরা তো জানি অপু বিশ্বাস এখন শাকিব খানের স্ত্রী নন। তাদের বিবাহ বিচ্ছেদ হয়ে গেছে বেশ আগেই। তাই তার সদস্যপদের আবেদনটি স্থগিত হয়ে যায়। পরে অবশ্য অপু তার সাবেক স্বামী শাকিবের নাম বাদ দিয়ে নতুন করে আবেদন করেন। এরপর তাকে সদস্যপদ প্রদান করা হয়।’

প্রসঙ্গত, ভালোবেসে ২০০৮ সালে শাকিব খানকে বিয়ে করেন অপু বিশ্বাস। তাদের সেই সংসার ভেঙে যায় ২০১৮ সালের ১২ মার্চ। এ দুই তারকার একমাত্র পুত্র সন্তান আব্রাম খান জয়।

নিউজটি শেয়ার করুন

আপনার মন্তব্য

Your email address will not be published. Required fields are marked *

আপনার ইমেইল এবং অন্যান্য তথ্য সংরক্ষন করুন

ট্যাগস :

শাকিবকে বাদ দিয়ে প্রযোজক হলেন অপু বিশ্বাস। আজকের ক্রাইম-নিউজ

আপডেট সময় : ০৭:৫৮:৪৪ পূর্বাহ্ন, বৃহস্পতিবার, ৩১ ডিসেম্বর ২০২০