সংবাদ শিরোনাম ::
মোরেলগঞ্জে জলবায়ু ঝুঁকিতে থাকা জনগোষ্ঠীর অধিকার সুরক্ষায় সংলাপ মোরেলগঞ্জে দুদকের দুর্নীতিবিরোধী প্রতিযোগিতার বিজয়ীদের পুরস্কার বিতরণ চিতলমারীতে আইন-শৃঙ্খলা কমিটির সভা সাংবাদিকদের প্রাণনাশের হুমকির ঘটনায় ব্যবস্থা নেওয়ার দাবি বানারীপাড়ায় নবাগত জেলা প্রশাসকের মতবিনিময় সভা অনুষ্ঠিত বিসিসির ৬৪৭ কোটি ৫৩ লাখ টাকার বাজেট ঘোষণা *‘স্মার্ট, সবুজ ও জনবান্ধব বরিশাল’ গড়ার অঙ্গীকার ঠিকাদারের মৃত্যুর পর বন্ধ সড়ক সংস্কার, দ্রুত কাজ শুরুর দাবিতে নলছিটিতে মানববন্ধন জুলাই গণঅভ্যুত্থান দিবস-২০২৬’ যথাযোগ্য মর্যাদায় পালনের লক্ষ্যে ঝালকাঠিতে প্রস্তুতিমূলক সভা অনুষ্ঠিত ঝালকাঠি পৌরসভার নাগরিক সুযোগ-সুবিধা নিশ্চিতের দাবিতে মানববন্ধন ঝালকাঠিতে ধর্ষণচেষ্টার অভিযোগে ননদের জামাইকে ব্লেড দিয়ে আঘাত, গৃহবধূর দাবি আত্মরক্ষা বরিশালে হারানো মোবাইল ফিরে পেয়ে খুশি মালিকরা, প্রশংসিত কাউনিয়া থানা পুলিশ

মাথাভাঙ্গা নদী থেকে অবৈধ বাঁধ অপসারণে প্রশাসনের অভিযান। আজকের ক্রাইম-নিউজ

প্রতিনিধির নাম
  • আপডেট সময় : ০৪:৩৩:০৯ অপরাহ্ন, মঙ্গলবার, ২৯ ডিসেম্বর ২০২০ ১৫৮ বার পড়া হয়েছে
আজকের জার্নাল অনলাইনের সর্বশেষ নিউজ পেতে অনুসরণ করুন গুগল নিউজ (Google News) ফিডটি

এম.এ.আর নয়ন, স্টাফ রিপোর্টার:

মৎস্য সংরক্ষণ আইন বাস্তবায়নের জন্য চুয়াডাঙ্গার দামুড়হুদা উপজেলায় মাথাভাঙ্গা নদীতে অবৈধ বাঁধ / কোমর অপসারণের জন্য উপজেলা প্রশাসন কর্তৃক অভিযান পরিচালিত হয়েছে। মঙ্গলবার (২৯শে ডিসেম্বর) সকাল ১১টার দিকে শুরু হয়ে উপজেলার নদী সংলগ্ন প্রতিটি ইউনিয়নে এই অভিযান পরিচালিত হয়। অভিযান পরিচালনা করেন দামুড়হুদা উপজেলা নির্বাহী অফিসার ও নির্বাহী ম্যাজিস্ট্রেট দিলারা রহমান।

অভিযানে নদীর স্বাভাবিক গতি ফিরিয়ে আনার লক্ষ্যে নদী থেকে অবৈধ বাঁধ, কোমরসহ অন্যান্য ডালপালা নদী থেকে তুলে পাড়ের মাটিতে রাখা হয়, যাতে করে নদীর স্বাভাবিক গতি, মাছ চাষ ও নৌকা চলাচলে কোন প্রকার বাধা সৃষ্টি না হয়।

অভিযানকালে সতর্ক করা সত্ত্বেও বাঁধ অপসারণ না করার অপরাধে উপজেলার সুবোলপুর গ্রামের সাইফুল (৩০) নামের এক ব্যক্তিকে ৭ দিনের বিনাশ্রম কারাদণ্ড প্রদান করেন উপজেলা নির্বাহী অফিসার ও নির্বাহী ম্যাজিস্ট্রেট দিলারা রহমান। অভিযান পরিচালনায় উপজেলা মৎস্য কর্মকর্তা আইয়ুব আলী এবং দামুড়হুদা থানা পুলিশের একটি টিম নির্বাহী ম্যাজিস্ট্রেটকে সহযোগিতা করেন।

নিউজটি শেয়ার করুন

আপনার মন্তব্য

Your email address will not be published. Required fields are marked *

আপনার ইমেইল এবং অন্যান্য তথ্য সংরক্ষন করুন

ট্যাগস :

মাথাভাঙ্গা নদী থেকে অবৈধ বাঁধ অপসারণে প্রশাসনের অভিযান। আজকের ক্রাইম-নিউজ

আপডেট সময় : ০৪:৩৩:০৯ অপরাহ্ন, মঙ্গলবার, ২৯ ডিসেম্বর ২০২০