সংবাদ শিরোনাম ::
বাবুগঞ্জের চাঁদপাশা ইউপিতে সম্ভাব্য প্রার্থী হিসেবে মাঠে সক্রিয় জামায়াত নেতা রফিকুল ইসলাম। ঝালকাঠিতে ১০ পিস ইয়াবাসহ নারী মাদক কারবারি গ্রেফতার ঝালকাঠিতে স্টেকহোল্ডারদের সাথে নৌ পুলিশের মতবিনিময় সভা অনুষ্ঠিত ভীমরুলি পেয়ারা বাগানে শব্দযন্ত্রের অবৈধ ব্যবহার রোধে ভ্রাম্যমাণ আদালত পরিচালনা, দুই ট্রলারকে জরিমানা ঝালকাঠির ঐতিহ্যবাহী পেয়ারা বাগান পরিদর্শনে গণযোগাযোগ অধিদপ্তরের মহাপরিচালক দেখার যেন কেউ নেই ! বানারীপাড়া-বরিশাল সড়কে খানাখন্দে অন্তহীণ জনদুর্ভোগ বাবুগঞ্জে গৃহবধূকে শ্লীলতাহানি ঘটনায় ৩জনকে আসামি করে মামলা কলাপাড়ায় স্কুলের সামনে নিম্নমানের শিশু খাদ্য বিক্রির অভিযোগ, প্রশাসনের হস্তক্ষেপ কামনা বরিশালে পূজা উদযাপন পরিষদের সম্মেলন: সম্প্রীতির আহ্বান, গুণীজনদের সম্মাননা মোরেলগঞ্জে জলবায়ু ঝুঁকিতে থাকা জনগোষ্ঠীর অধিকার সুরক্ষায় সংলাপ

নৈশভোজে মাকে খুন করে বোনের সঙ্গে উদ্দাম নাচ ছেলের! আজকের ক্রাইম-নিউজ

প্রতিনিধির নাম
  • আপডেট সময় : ০৫:২৮:১৮ অপরাহ্ন, সোমবার, ২৮ ডিসেম্বর ২০২০ ১৭১ বার পড়া হয়েছে
আজকের জার্নাল অনলাইনের সর্বশেষ নিউজ পেতে অনুসরণ করুন গুগল নিউজ (Google News) ফিডটি

অনলাইন ডেস্ক
নৈশভোজে (রাতের খাবার) গুলি করে মাকে খুন করার পর কিশোরী বোনের সঙ্গে উদ্দাম নাচ নাচলেন যুবক। এমনই চাঞ্চল্যকর ঘটনা ঘটেছে মার্কিন যুক্তরাষ্ট্রের স্প্রিংভিলে এলাকায়। মাইক লোপেজ নামের ২৩ বছরের ওই যুবককে গ্রেফতার করেছে পুলিশ। আটক করা হয়েছে তার ১৪ বছরের কিশোরী বোনকেও।

পুলিশের কাছে মাইকের বিরুদ্ধে অভিযোগ জানিয়েছে তারই ১৭ বছরের আরেক বোন। ঘটনাস্থলে সেও উপস্থিত ছিল। পুলিশকে ১৭ বছরের ওই কিশোরী বোন জানিয়েছে, মা ভিক্টোরিয়া রামিরেজ, মাইক এবং তার ১৪ বছরের বোনের সঙ্গেই রাতের খাবার সারছিল সে। আচমকা মাইক ও ছোট বোনের মধ্যে চোখের ইশারায় কিছু কথা হয়। তারপরই মাইক মাকে গুলি করে। খাবারের টেবিলেই লুটিয়ে পড়েন ৪৩ বছরের ভিক্টোরিয়া। ঘটনার পরই উল্লাসে নাচতে থাকে মাইক ও তার ১৪ বছরের বোন। ভয়ে বাথরুমে গিয়ে লুকিয়ে পড়ে ১৭ বছরের কিশোরী। বাথরুমের জানলা দিয়ে পালিয়ে নিজের বড় বোনকে ফোন করে। তিনিই পুলিশকে খবর দেন।

জানা গিয়েছে, খবর পেয়ে পুলিশ যখন ঘটনাস্থলে পৌঁছায়, তখন মাইক বাথটবে বেহুশ হয়ে পড়ে ছিল। হাতে ছিল বন্দুকটি। প্রথমে মানসিক রোগে আক্রান্ত হওয়ার নাটক করছিল সে। পরে জানা যায় মানসিক রোগ নয়, মাদকাসক্ত ছিলো ২৩ বছরের ওই যুবক। ঘটনার সময়ও গাঁজার নেশায় আচ্ছন্ন ছিল সে।
১৭ বছরের কিশোরী বোন জানায়, ছোট বোনকেও তার ভাই মাদক সরবরাহ করত। এলাকার মাদকাসক্তদের সঙ্গে নিয়মিত ওঠাবসা ছিল দু’জনের।
এদিকে, মায়ের মৃত্যু নিয়ে ভাবলেশহীন ১৪ বছরের কিশোরী। ঘন ঘন বক্তব্য বদল করছে সে। পুলিশের প্রশ্নের জবাবে প্রথমে সে জানিয়েছিল, ওই নারী নাকি তার মা নন। পরে জানায় সেই সময় সে বাথরুমে ছিল। পরে আবার গানের ছন্দে নাচার কথা স্বীকার করে নেয়। গানের কথা মনে করার চেষ্টা করে। কিশোরীকে জুভেনাইল সংশোধনাগারে পাঠানোর ব্যবস্থা করা হয়েছে। সেখানে মনোবিদের তত্ত্বাবধানে রাখা হবে বলে জানা গিয়েছে। মাইককে আপাতত পুলিশি হেফাজতে রাখা হয়েছে।
সূত্র: সংবাদ প্রতিদিন।

নিউজটি শেয়ার করুন

আপনার মন্তব্য

Your email address will not be published. Required fields are marked *

আপনার ইমেইল এবং অন্যান্য তথ্য সংরক্ষন করুন

ট্যাগস :

নৈশভোজে মাকে খুন করে বোনের সঙ্গে উদ্দাম নাচ ছেলের! আজকের ক্রাইম-নিউজ

আপডেট সময় : ০৫:২৮:১৮ অপরাহ্ন, সোমবার, ২৮ ডিসেম্বর ২০২০