সংবাদ শিরোনাম ::
বানারীপাড়ায় টেন্ডার ছাড়াই উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সের ১৪টি গাছ বিক্রি প্রতিমন্ত্রীর জাল সিল-স্বাক্ষরে কোটি টাকার তদবির বাণিজ্যের অভিযোগ মোংলায় চক্রের মূলহোতা গ্রেফতার, উদ্ধার জাল সিল-স্ট্যাম্প ৫২ নম্বর রহমতপুর মডেল সরকারি প্রাথমিক বিদ্যালয়ের ব্যবস্থাপনা কমিটির সভাপতি নির্বাচিত ইঞ্জিনিয়ার ইয়াছির আরাফাত নলছিটিতে ২ ভূমি কর্মকর্তা শোকজ, কানুনগো বদলি গৌরনদীতে সাংবাদিকের ওপর হামলার ঘটনার দুইজন গ্রেপ্তার, মানববন্ধন ঝালকাঠিতে জাতীয় মৎস্য পক্ষ ২০২৬ উদযাপনের প্রস্তুতিমূলক সভা অনুষ্ঠিত নলছিটিতে ভোক্তা অধিকারের অভিযান: ৫টি দোকানকে ১৮ হাজার টাকা জরিমানা পটুয়াখালী নৌযান শ্রমিক ইউনিয়নের সাংগঠনিক পদে নতুন মুখ: নির্বাচিত হলেন আলোচিত অন্তর বাবুগঞ্জের দুর্গাসাগর থেকে হরিণ চুরির অভিযোগে কেয়ারটেকার ও মালী গ্রেপ্তার ঝালকাঠি প্রেস ক্লাবের দাতা সদস্য কুদ্দুস খান বাংলাদেশ বক্সিং ফেডারেশনের সাধারণ সম্পাদক নির্বাচিত হওয়ায় প্রেসক্লাবের সভাপতি শুভেচ্ছা

দ্বিতীয়বারের মতো খোকসার মেয়র হলেন তারিকুল। আজকের ক্রাইম-নিউজ

প্রতিনিধির নাম
  • আপডেট সময় : ০২:১৬:৫৮ অপরাহ্ন, সোমবার, ২৮ ডিসেম্বর ২০২০ ১৯৩ বার পড়া হয়েছে
আজকের জার্নাল অনলাইনের সর্বশেষ নিউজ পেতে অনুসরণ করুন গুগল নিউজ (Google News) ফিডটি

অনলাইন ডেস্ক
কুষ্টিয়ার খোকসা পৌরসভার মেয়র পদে দ্বিতীয়বার নির্বাচিত হলেন আওয়ামী লীগের নৌকা প্রতীকের প্রার্থী তারিকুল ইসলাম।

পৌর এলাকার ৯টি কেন্দ্র থেকে বেসরকারিভাবে ঘোষিত ফলাফলে তারিকুল ইসলাম ৯৩২৭ ভোট পেয়েছেন। তার নিকটতম প্রতিদ্বন্দ্বী ধানের শীর্ষের প্রার্থী নাফিজ আহমেদ ১৫৮৩ ভোট পেয়েছেন।

অন্যদিকে সাধারণ কাউন্সিলর পদে ভোটের ব্যবধানে এগিয়ে আছেন মনিরুজ্জামান টিপু, মহব্বত আলী ফকর, আব্দুল হামিদ, আবুল হোসেন তরুন, সেলিম হুসাইন, ইমরান হোসেন, হাসেম আলী, ইউনুস আলী ও মেহেদী হাসান বিশ্বাস।

সোমবার (২৮ ডিসেম্বর) সকালে উৎসবমুখর পরিবেশে খোকসা পৌরসভার চতুর্থ নির্বাচনের ভোটগ্রহণ শুরু হয়। ভোটের শুরু থেকে কেন্দ্রগুলোতে দীর্ঘলাইনে দাঁড়িয়ে থেকে ভোট দেন ভোটাররা। তবে নারী ভোটারের উপস্থিতি ছিল লক্ষণীয়। বেশিরভাগ কেন্দ্রে ভোটারদের উপচেপড়া ভিড় ছিল। তাই নির্ধারিত সময়ের পরেও ভোটগ্রহণ চলে।

এইবারেই প্রথম জেলায় ইভিএম ভোট হয়েছে। ঝুঁকিপূর্ণ হিসেবে চিহ্নিত ছয়টি ভোটকেন্দ্রসহ গোটা পৌর এলাকায় নিশ্ছিদ্র নিরাপত্তার বলয় তৈরি করেছে র‌্যাব, বিজিবি, পুলিশ ও সরকারের অন্যান্য নিরাপত্তাবাহিনীর কর্মীরা।

সকালে বিএনপির প্রার্থী নাফিজ আহমেদ রাজুর সঙ্গে ফোনে কথা হলে তিনি জানান, স্বাভাবিক ভোট হচ্ছে। ফলাফল ঘোষণার পরে তিনি জানান, যান্ত্রিক কারচুপি হয়েছে।

নিউজটি শেয়ার করুন

আপনার মন্তব্য

Your email address will not be published. Required fields are marked *

আপনার ইমেইল এবং অন্যান্য তথ্য সংরক্ষন করুন

ট্যাগস :

দ্বিতীয়বারের মতো খোকসার মেয়র হলেন তারিকুল। আজকের ক্রাইম-নিউজ

আপডেট সময় : ০২:১৬:৫৮ অপরাহ্ন, সোমবার, ২৮ ডিসেম্বর ২০২০