সংবাদ শিরোনাম ::
বাবুগঞ্জের চাঁদপাশা ইউপিতে সম্ভাব্য প্রার্থী হিসেবে মাঠে সক্রিয় জামায়াত নেতা রফিকুল ইসলাম। ঝালকাঠিতে ১০ পিস ইয়াবাসহ নারী মাদক কারবারি গ্রেফতার ঝালকাঠিতে স্টেকহোল্ডারদের সাথে নৌ পুলিশের মতবিনিময় সভা অনুষ্ঠিত ভীমরুলি পেয়ারা বাগানে শব্দযন্ত্রের অবৈধ ব্যবহার রোধে ভ্রাম্যমাণ আদালত পরিচালনা, দুই ট্রলারকে জরিমানা ঝালকাঠির ঐতিহ্যবাহী পেয়ারা বাগান পরিদর্শনে গণযোগাযোগ অধিদপ্তরের মহাপরিচালক দেখার যেন কেউ নেই ! বানারীপাড়া-বরিশাল সড়কে খানাখন্দে অন্তহীণ জনদুর্ভোগ বাবুগঞ্জে গৃহবধূকে শ্লীলতাহানি ঘটনায় ৩জনকে আসামি করে মামলা কলাপাড়ায় স্কুলের সামনে নিম্নমানের শিশু খাদ্য বিক্রির অভিযোগ, প্রশাসনের হস্তক্ষেপ কামনা বরিশালে পূজা উদযাপন পরিষদের সম্মেলন: সম্প্রীতির আহ্বান, গুণীজনদের সম্মাননা মোরেলগঞ্জে জলবায়ু ঝুঁকিতে থাকা জনগোষ্ঠীর অধিকার সুরক্ষায় সংলাপ

ক্ষমতার চেয়ার আর কারাগার পাশাপাশি থাকে: প্রধানমন্ত্রী। আজকের ক্রাইম-নিউজ

প্রতিনিধির নাম
  • আপডেট সময় : ০৭:৩৬:৫৬ পূর্বাহ্ন, সোমবার, ২৮ ডিসেম্বর ২০২০ ১২২ বার পড়া হয়েছে
আজকের জার্নাল অনলাইনের সর্বশেষ নিউজ পেতে অনুসরণ করুন গুগল নিউজ (Google News) ফিডটি

অনলাইন ডেস্ক
ক্ষমতার চেয়ার আর কারাগার পাশাপাশি থাকে: প্রধানমন্ত্রী
প্রধানমন্ত্রী শেখ হাসিনা বলেছেন, ‘রাজনীতিবিদদের জন্য ক্ষমতার চেয়ার আর কারাগার একেবারে পাশাপাশি থাকে। কাজেই এটা খুবই স্বাভাবিক, কেননা আমরা যারা রাজনীতি করি তাদের এটা করতেই হবে।’

রোববার (২৭ ডিসেম্বর) সকালে ভিডিও কনফারেন্সে গণভবন থেকে স্বরাষ্ট্র মন্ত্রণালয়ের চারটি প্রকল্পের উদ্বোধনী অনুষ্ঠানে এ কথা বলেন প্রধানমন্ত্রী।
শেখ হাসিনা বলেন, ‘২০০৭ এ যেটা হয়েছে, ক্ষমতার বাইরে থেকেও আমাকেই প্রথম কারাগারে যেতে হয়েছিল।’

প্রধানমন্ত্রী বলেন, ‘আমরা কারাগারগুলোর উন্নয়ন করে যাচ্ছি। কেরানীগঞ্জে নারী কয়েদিদের জন্য নতুন কারাগার বানানো হয়েছে। এসব স্থাপনার উন্নয়ন করা হচ্ছে। সেই সঙ্গে পুরো কারা ব্যবস্থায় আমরা বেশকিছু পরিবর্তনও করেছি। আগে কারারক্ষীদের কোনো পোশাক ছিল না, ট্রেনিং ছিল না, এমনকি তাদের আবাসনেরও ঠিক মতো কোনো ব্যবস্থা ছিল না।’

সরকার কারাগারে বন্দিদশায় থাকা কয়েদিদের নিরাপদ জীবনে ফিরে আসা নিশ্চিত করতে চায় উল্লেখ করে প্রধানমন্ত্রী বলেন, ‘কারাগারে যারা গ্রেপ্তার হয়ে যায়; তারা অবশ্যই অপরাধী। কিন্তু তাদের পরিবারগুলো কষ্ট পায়। আর তাছাড়া এতগুলো লোক বেকার বসে থাকবে কেন! সেই জন্য সেখানে আমরা এখন ব্যবস্থা নিয়েছি কয়েদিদের ট্রেনিংয়ের এবং তাদের কিছু পণ্য উৎপাদন করা। আর সেই সঙ্গে উৎপাদিত পণ্য বাজারজাত করার ব্যবস্থা করা। তাদের উৎপাদিত পণ্য বাজারজাত করার ফলে যে টাকাটা আসবে, সেখান থেকে পঞ্চাশ শতাংশ টাকা কয়েদি জমা করতে পারবে অথবা পরিবারের কাছেও পাঠাতে পারবে।’
তিনি বলেন, ‘আমরা যেটা চাই সেটা হলো, কারাগারে শুধু অপরাধীদের বন্দি করে রাখা নয়। পাশাপাশি তাদের মনমানসিকতা পরিবর্তন করা, তাদের প্রশিক্ষণ ও শিক্ষা দেওয়া যাতে ভবিষ্যতে আবার বের হয়ে একই অপরাধে যাতে জড়িয়ে না পড়ে। সেদিকে লক্ষ্য রেখেই আমরা এসব পদক্ষেপ বাস্তবায়ন করছি।’
শেখ হাসিনা বলেন, ‘উন্নয়নের ধারাবাহিকতায় জেলা কারাগারগুলোকেও উন্নত করে দেওয়া হচ্ছে। কেরানীগঞ্জ কারাগারের মতো করে দেশের জেলা কারাগারগুলোতেও পর্যায়ক্রমে ভার্চুয়াল কোর্টের ব্যবস্থা করা হবে।’
কারাগারের আধুনিকায়নে সরকার উদ্যোগী জানিয়ে সরকার প্রধান বলেন, ‘কারাগারে রান্নার জন্য কাঠ পোড়ানো হয়। পরিবেশ রক্ষায় যেহেতু ব্যবস্থা নিয়েছি। তাই এখানেও কিছু আধুনিকায়ন করা হয়েছে। সেজন্য কারাগারের পাশেই এলপিজি স্টেশন নির্মাণ করে দেওয়া হয়েছে। সেখানকার গ্যাসের স্টোরেজ দিয়ে কারাগারের চৌকিতে রান্নার ব্যবস্থা করা হবে। এতে করে বছরে অন্তত ৬০ লাখ টাকার জ্বালানি সাশ্রয় হবে।’
সব উপজেলাসহ দেশের দুর্গম এলাকাতেও ফায়ার সার্ভিস গড়ে তোলা হচ্ছে জানিয়ে প্রধানমন্ত্রী বলেন, ‘আগুনে পুড়ে আমাদের অনেক মানুষ ক্ষতিগ্রস্ত হয়। এখনো প্রত্যন্ত উপজেলাগুলোতে ফায়ার সার্ভিস স্টেশন নেই। সরকার চেষ্টা করছে সব জায়গায় একটা করে ফায়ার স্টেশন নির্মাণ করে দিতে। তারই ধারাবাহিকতায় আজ ২০ টি ফায়ার স্টেশন উপজেলা পর্যায়ে চালু করা হচ্ছে।’
ভিডিও কনফারেন্সে প্রধানমন্ত্রী কেরানীগঞ্জে ৩০০ কয়েদি ধারণ ক্ষমতা সম্পন্ন কেন্দ্রীয় মহিলা কারাগার, সেখানকার রান্নার জন্য এলপিজি স্টেশন, ২০টি উপজেলায় ফায়ার স্টেশন এবং জেলা পর্যায়ে ৬টি আঞ্চলিক পাসপোর্ট অফিসের কার্যক্রম উদ্বোধন করেন।

নিউজটি শেয়ার করুন

আপনার মন্তব্য

Your email address will not be published. Required fields are marked *

আপনার ইমেইল এবং অন্যান্য তথ্য সংরক্ষন করুন

ট্যাগস :

ক্ষমতার চেয়ার আর কারাগার পাশাপাশি থাকে: প্রধানমন্ত্রী। আজকের ক্রাইম-নিউজ

আপডেট সময় : ০৭:৩৬:৫৬ পূর্বাহ্ন, সোমবার, ২৮ ডিসেম্বর ২০২০