সংবাদ শিরোনাম ::
নথুল্লাবাদ ইউনিয়ন বিএনপির সাংগঠনিক সভায় চেয়ারম্যান পদে ৮ জনের নাম প্রস্তাব উপকূলের মানুষের কণ্ঠ তুলে ধরলেন বরিশাল বিশ্ববিদ্যালয় শিক্ষার্থী সোহেল রানা জনগণের জানমালের নিরাপত্তায় পাশে থাকতে চাই: এমপি তালুকদার খোকন বাবুগঞ্জে জামায়াতে ইসলামীর কর্মী শিক্ষা শিবির অনুষ্ঠিত আমরা সাধারণ মানুষের কল্যাণের জন্য কাজ করে যাচ্ছি, সাধারণ মা নুষকে কষ্টে ফেলে আস্থা অর্জন করা সম্ভব নয় সমাজকল্যাণ মন্ত্রী ডা: জেড এম জাহিদ হোসেন মহাসড়কে টায়ার জ্বালিয়ে বিক্ষোভ, বাবুগঞ্জ আ.লীগের সভাপতি স্বপনসহ ১৫ জনের বিরুদ্ধে মামলা প্রধানমন্ত্রীর ৬২তম জন্মদিনে বাবুগঞ্জ স্বাস্থ্য কমপ্লেক্সে ৬২টি নিমগাছ রোপণ বাবুগঞ্জে পুলিশের অভিযানে ইয়াবাসহ গ্রেপ্তার, যুবকের ৬ মাসের কারাদণ্ড। মোবাইল চুরির অভিযোগে ইজিবাইক চালককে গাছের সঙ্গে বেঁধে নির্যাতন বরিশালে স্বেচ্ছাসেবক লীগের দুই নেতা গ্রেপ্তার

টিকটকের নামে গণধর্ষণ: দুই কিশোর জেল হাজতে। আজকের ক্রাইম-নিউজ

প্রতিনিধির নাম
  • আপডেট সময় : ০৪:২৭:২৬ অপরাহ্ন, রবিবার, ২৭ ডিসেম্বর ২০২০ ১৫৮ বার পড়া হয়েছে
আজকের জার্নাল অনলাইনের সর্বশেষ নিউজ পেতে অনুসরণ করুন গুগল নিউজ (Google News) ফিডটি

অনলাইন ডেস্ক
গাজীপুরের টঙ্গী থেকে টিকটকে অভিনয়ের সুযোগ দেয়ার কথা বলে ঢাকায় এনে গণধর্ষণের ঘটনায় দুই কিশোরকে জেল হাজতে পাঠিয়েছেন আদালত। রোববার (২৭ ডিসেম্বর) বিকেলে অভিযুক্ত মো. শিশির ব্যাপারী ও জুনায়েদ ইসলাম ফাহিমকে সিনিয়র জুডিশিয়াল ম্যাজিস্ট্রেট আদালত-১ তোলা হলে মো. ইলিয়াস রহমান এ আদেশ দেন।

এর আগে শনিবার (২৬ ডিসেম্বর) বিকেলে রাজধানীর গেন্ডারিয়া, নারিন্দার শরৎচন্দ্র রোড এলাকায় অভিযান চালিয়ে ওই দুই কিশোরকে গ্রেফতার করে টঙ্গী পূর্ব থানা পুলিশ।
পুলিশ ও নির্যাতনের শিকার কিশোরীর স্বজনরা জানান, ভুক্তভোগী স্থানীয় টঙ্গীর দত্তপাড়া এলাকার একটি বিদ্যালয়ের সপ্তম শ্রেণির ছাত্রী। সামাজিক যোগাযোগ মাধ্যম ফেসবুকে টিকটক সেলিব্রেটি পরিচয় দানকারী শিশির ব্যাপারীর সঙ্গে সখ্যতা গড়ে উঠে ভুক্তভোগীর। অভিনয়ের আশ্বাস দিয়ে ২৩ ডিসেম্বর বিকেলে টঙ্গী থেকে ওই কিশোরীকে ঢাকার গেন্ডারিয়া এলাকায় নিয়ে যান অভিযুক্তরা। পরে একটি বাসায় আটকে তাকে গণধর্ষণ করা হয়।

কিশোরীর মায়ের সাধারণ ডায়েরির ভিত্তিতে পুলিশ কিশোরী উদ্ধারে অভিযানে নামে। শুক্রবার (২৫ ডিসেম্বর) সন্ধ্যায় ঢাকার হাতিরঝিল মধুবাগ এলাকা থেকে ভিকটিমকে উদ্ধার করা হয়। পরে তিনজনসহ আরো কয়েকজনকে আসামি করে টঙ্গী পূর্ব থানায় মামলা দায়ের করেন ভুক্তভোগীর মা।
এদিকে ভিকটিমের দেয়া তথ্যে ঢাকার গেন্ডারিয়া, নারিন্দার শরৎচন্দ্র রোড এলাকায় অভিযান চালিয়ে অভিযুক্ত দুই কিশোরকে গ্রেফতার করা হয় বলে জানিয়েছেন গাজীপুর মেট্রোপলিটন পুলিশের উপ-পুলিশ কমিশনার জাকির হাসান।
তিনি বলেন, সাত দিনের রিমান্ড চেয়ে গাজীপুর আদালতে তোলা হলে, আদালত তাদেরকে জেল হাজতে প্রেরণ করেছেন। সোমবার (২৮ ডিসেম্বর) রিমান্ড শুনানি হওয়ার কথা রয়েছে।

নিউজটি শেয়ার করুন

আপনার মন্তব্য

Your email address will not be published. Required fields are marked *

আপনার ইমেইল এবং অন্যান্য তথ্য সংরক্ষন করুন

ট্যাগস :

টিকটকের নামে গণধর্ষণ: দুই কিশোর জেল হাজতে। আজকের ক্রাইম-নিউজ

আপডেট সময় : ০৪:২৭:২৬ অপরাহ্ন, রবিবার, ২৭ ডিসেম্বর ২০২০