সংবাদ শিরোনাম ::
বাবুগঞ্জের চাঁদপাশা ইউপিতে সম্ভাব্য প্রার্থী হিসেবে মাঠে সক্রিয় জামায়াত নেতা রফিকুল ইসলাম। ঝালকাঠিতে ১০ পিস ইয়াবাসহ নারী মাদক কারবারি গ্রেফতার ঝালকাঠিতে স্টেকহোল্ডারদের সাথে নৌ পুলিশের মতবিনিময় সভা অনুষ্ঠিত ভীমরুলি পেয়ারা বাগানে শব্দযন্ত্রের অবৈধ ব্যবহার রোধে ভ্রাম্যমাণ আদালত পরিচালনা, দুই ট্রলারকে জরিমানা ঝালকাঠির ঐতিহ্যবাহী পেয়ারা বাগান পরিদর্শনে গণযোগাযোগ অধিদপ্তরের মহাপরিচালক দেখার যেন কেউ নেই ! বানারীপাড়া-বরিশাল সড়কে খানাখন্দে অন্তহীণ জনদুর্ভোগ বাবুগঞ্জে গৃহবধূকে শ্লীলতাহানি ঘটনায় ৩জনকে আসামি করে মামলা কলাপাড়ায় স্কুলের সামনে নিম্নমানের শিশু খাদ্য বিক্রির অভিযোগ, প্রশাসনের হস্তক্ষেপ কামনা বরিশালে পূজা উদযাপন পরিষদের সম্মেলন: সম্প্রীতির আহ্বান, গুণীজনদের সম্মাননা মোরেলগঞ্জে জলবায়ু ঝুঁকিতে থাকা জনগোষ্ঠীর অধিকার সুরক্ষায় সংলাপ

রিভলবার বিক্রি করতে গিয়ে ‘পুলিশ সদস্য’ গ্রেফতার। আজকের ক্রাইম-নিউজ

প্রতিনিধির নাম
  • আপডেট সময় : ০৫:১৯:৪৮ অপরাহ্ন, শনিবার, ২৬ ডিসেম্বর ২০২০ ১৩২ বার পড়া হয়েছে
আজকের জার্নাল অনলাইনের সর্বশেষ নিউজ পেতে অনুসরণ করুন গুগল নিউজ (Google News) ফিডটি

আজকের ক্রাইম ডেক্স
চট্টগ্রামে একটি রিভলবার বিক্রি করতে গিয়ে গোয়েন্দা (ডিবি) পুলিশের হাতে ধরা পড়েছেন সৌরভ বড়ুয়া (২৫) নামে এক যুবক। তিনি চট্টগ্রাম শিল্প পুলিশে কনস্টেবল হিসেবে কর্মরত বলে ধরা পড়ার পর পুলিশকে জানিয়েছেন।তবে গোয়েন্দা পুলিশ বলছে, ওই ব্যক্তি পুলিশ সদস্য কিনা তা তারা এখনও নিশ্চিত নয়। শুক্রবার রাতে সৌরভ বড়ুয়াকে গ্রেফতার করা হলেও বিষয়টি জানাজানি হয় শনিবার সন্ধ্যার দিকে।

নগর গোয়েন্দা পুলিশ সূত্র জানায়, গোপন খবরের ভিত্তিতে শুক্রবার রাতে নগরীর কোতোয়ালি থানার জেলা পরিষদ মার্কেটের সামনে থেকে সৌরভ বড়ুয়া নামের ওই যুবককে গ্রেফতার করা হয়। তিনি একটি রিভলবার নিয়ে ওই এলাকায় বিক্রির জন্য অবস্থান করছিলেন। তার কাছ থেকে অস্ত্রটি উদ্ধার করা হয়।এ ঘটনায় কোতোয়ালি থানায় মামলা দায়েরের পর তাকে আদালতের মাধ্যমে জেলহাজতে পাঠানো হয়েছে।

নাম প্রকাশে অনিচ্ছুক নগর গোয়েন্দা পুলিশের এক শীর্ষ কর্মকর্তা শনিবার রাতে বলেন, অস্ত্রসহ গ্রেফতার সৌরভ বড়ুয়া শিল্প পুলিশের কনস্টেবল বলে আমরা শুনেছি। তিনি নিজেকে শিল্প পুলিশের সদস্য বলে প্রাথমিক জিজ্ঞাসাবাদে আমাদের জানিয়েছেন। তবে বিষয়টি আমরা এখনও নিশ্চিত হতে পারিনি। কেননা শিল্প পুলিশ থেকে আমাদের এখনও তার পরিচয় সম্পর্কে নিশ্চিত করে কিছু জানানো হয়নি।
কোতোয়ালি থানার ওসি মোহাম্মদ মহসীন বলেন, সৌরভ বড়ুয়া নামের এক ব্যক্তিকে গোয়েন্দা পুলিশ একটি রিভলবারসহ গ্রেফতার করে আমাদের কাছে হস্তান্তর করেছে। গোয়েন্দা বিভাগ দক্ষিণের এসআই বিল্লাল হোসেন তার বিরুদ্ধে মামলা দায়ের করেছেন। তবে মামলার এজাহারে কোথাও তাকে পুলিশ সদস্য উল্লেখ করা হয়নি।

নিউজটি শেয়ার করুন

আপনার মন্তব্য

Your email address will not be published. Required fields are marked *

আপনার ইমেইল এবং অন্যান্য তথ্য সংরক্ষন করুন

ট্যাগস :

রিভলবার বিক্রি করতে গিয়ে ‘পুলিশ সদস্য’ গ্রেফতার। আজকের ক্রাইম-নিউজ

আপডেট সময় : ০৫:১৯:৪৮ অপরাহ্ন, শনিবার, ২৬ ডিসেম্বর ২০২০