সংবাদ শিরোনাম ::
বাবুগঞ্জের চাঁদপাশা ইউপিতে সম্ভাব্য প্রার্থী হিসেবে মাঠে সক্রিয় জামায়াত নেতা রফিকুল ইসলাম। ঝালকাঠিতে ১০ পিস ইয়াবাসহ নারী মাদক কারবারি গ্রেফতার ঝালকাঠিতে স্টেকহোল্ডারদের সাথে নৌ পুলিশের মতবিনিময় সভা অনুষ্ঠিত ভীমরুলি পেয়ারা বাগানে শব্দযন্ত্রের অবৈধ ব্যবহার রোধে ভ্রাম্যমাণ আদালত পরিচালনা, দুই ট্রলারকে জরিমানা ঝালকাঠির ঐতিহ্যবাহী পেয়ারা বাগান পরিদর্শনে গণযোগাযোগ অধিদপ্তরের মহাপরিচালক দেখার যেন কেউ নেই ! বানারীপাড়া-বরিশাল সড়কে খানাখন্দে অন্তহীণ জনদুর্ভোগ বাবুগঞ্জে গৃহবধূকে শ্লীলতাহানি ঘটনায় ৩জনকে আসামি করে মামলা কলাপাড়ায় স্কুলের সামনে নিম্নমানের শিশু খাদ্য বিক্রির অভিযোগ, প্রশাসনের হস্তক্ষেপ কামনা বরিশালে পূজা উদযাপন পরিষদের সম্মেলন: সম্প্রীতির আহ্বান, গুণীজনদের সম্মাননা মোরেলগঞ্জে জলবায়ু ঝুঁকিতে থাকা জনগোষ্ঠীর অধিকার সুরক্ষায় সংলাপ

পুলিশের সঙ্গে ধস্তাধস্তি, অস্ত্রসহ মেয়রপ্রার্থী যুবলীগ নেতা আটক। আজকের ক্রাইম-নিউজ

প্রতিনিধির নাম
  • আপডেট সময় : ০৭:৪৪:৩৫ পূর্বাহ্ন, শনিবার, ২৬ ডিসেম্বর ২০২০ ১৬৭ বার পড়া হয়েছে
আজকের জার্নাল অনলাইনের সর্বশেষ নিউজ পেতে অনুসরণ করুন গুগল নিউজ (Google News) ফিডটি

আজকের ক্রাইম ডেক্স
চাঁদপুরের ফরিদগঞ্জে পুলিশের সঙ্গে ধস্তাধস্তির ঘটনায় যুবলীগ নেতা ও মেয়রপ্রার্থী মাকসুদুল বাসার বাঁধন পাটওয়ারীকে আটক করেছে পুলিশ। এ সময় তার কাছ থেকে দেশীয় অস্ত্র ও ককটেলসদৃশ বস্তু উদ্ধার করা হয়।

শুক্রবার ফরিদগঞ্জ পৌর এলাকার ৯নং ওয়ার্ডে এ ঘটনা ঘটে। এ ঘটনায় শুক্রবার বিকালে পুলিশের ওপর হামলা ও অস্ত্র এবং বিস্ফোরক আইনে দুটি পৃথক মামলা হয়েছে।

পুলিশ জানায়, বৃহস্পতিবার রাতে ফরিদগঞ্জ পৌর এলাকার ৯নং ওয়ার্ডের চরকুমিরা গ্রামে গিয়াস উদ্দিন বাবুল পাটওয়ারী গংদের আবাদকৃত মাছের ঘেরের বাঁধ কেটে দেয়ার ঘটনা ঘটে।

ওই মাছের ঘেরের পাহারাদার সাহাবুদ্দিন জানান, যুবলীগ নেতা মেয়রপ্রার্থী মাকসুদুল বাসার বাঁধন পাটওয়ারী নিজে ওই মাছের ঘেরের বাঁধ কেটে দেন। যাতে পানির স্রোতে মাছ ভেসে যায়। এতে পাহারাদার বাধা দিতে গেলে বাঁধন পাটওয়ারী তাকে অস্ত্র দিয়ে মারার হুমকি দেন।

পরে মাছের ঘেরটি রক্ষার জন্য মালিকপক্ষ থানা পুলিশের শরণাপন্ন হলে শুক্রবার ভোরে থানা পুলিশের একটি দল সেখানে যায়। এ সময় বাঁধন পাটওয়ারী পুলিশের সঙ্গেও ধস্তাধস্তিতে লিপ্ত হন। একপর্যায়ে পুলিশ তার কাছ থেকে একটি চাইনিজ কুড়াল, একটি ছোরা এবং ককটেলসদৃশ বস্তু উদ্ধার করে এবং তাকে আটক করে।

ঘটনার ব্যাপারে গিয়াস উদ্দিন বাবুল পাটওয়ারীর ভাই সালাউদ্দিন পাটওয়ারী জানান, গত কয়েক দিন ধরে তারা মাছের ঘের থেকে মাছ ধরছেন। কিন্তু বাঁধন পাটওয়ারী বৃহস্পতিবার রাতে ঘেরের বাঁধ কেটে দেন। এতে তাদের বিপুল পরিমাণ মাছ ভেসে গেছে।

তবে আটক বাঁধন পাটওয়ারী জানান, তাকে মিথ্যা ঘটনায় ফাঁসানো হয়েছে। এটি পরিকল্পিতভাবে করা হয়েছে। তিনি পুলিশের ওপর হামলা করেননি।

এ ব্যাপারে ফরিদগঞ্জ থানার ওসি মোহাম্মদ শহিদ হোসেন জানান, আটক বাঁধন পাটওয়ারীর বিরুদ্ধে মামলা দায়েরের পর তাকে আদালতে প্রেরণ করা হয়েছে।

নিউজটি শেয়ার করুন

আপনার মন্তব্য

Your email address will not be published. Required fields are marked *

আপনার ইমেইল এবং অন্যান্য তথ্য সংরক্ষন করুন

ট্যাগস :

পুলিশের সঙ্গে ধস্তাধস্তি, অস্ত্রসহ মেয়রপ্রার্থী যুবলীগ নেতা আটক। আজকের ক্রাইম-নিউজ

আপডেট সময় : ০৭:৪৪:৩৫ পূর্বাহ্ন, শনিবার, ২৬ ডিসেম্বর ২০২০