সংবাদ শিরোনাম ::
মোরেলগঞ্জে জলবায়ু ঝুঁকিতে থাকা জনগোষ্ঠীর অধিকার সুরক্ষায় সংলাপ মোরেলগঞ্জে দুদকের দুর্নীতিবিরোধী প্রতিযোগিতার বিজয়ীদের পুরস্কার বিতরণ চিতলমারীতে আইন-শৃঙ্খলা কমিটির সভা সাংবাদিকদের প্রাণনাশের হুমকির ঘটনায় ব্যবস্থা নেওয়ার দাবি বানারীপাড়ায় নবাগত জেলা প্রশাসকের মতবিনিময় সভা অনুষ্ঠিত বিসিসির ৬৪৭ কোটি ৫৩ লাখ টাকার বাজেট ঘোষণা *‘স্মার্ট, সবুজ ও জনবান্ধব বরিশাল’ গড়ার অঙ্গীকার ঠিকাদারের মৃত্যুর পর বন্ধ সড়ক সংস্কার, দ্রুত কাজ শুরুর দাবিতে নলছিটিতে মানববন্ধন জুলাই গণঅভ্যুত্থান দিবস-২০২৬’ যথাযোগ্য মর্যাদায় পালনের লক্ষ্যে ঝালকাঠিতে প্রস্তুতিমূলক সভা অনুষ্ঠিত ঝালকাঠি পৌরসভার নাগরিক সুযোগ-সুবিধা নিশ্চিতের দাবিতে মানববন্ধন ঝালকাঠিতে ধর্ষণচেষ্টার অভিযোগে ননদের জামাইকে ব্লেড দিয়ে আঘাত, গৃহবধূর দাবি আত্মরক্ষা বরিশালে হারানো মোবাইল ফিরে পেয়ে খুশি মালিকরা, প্রশংসিত কাউনিয়া থানা পুলিশ

দূরপাল্লার বাস ঢাকায় ঢুকবে না। আজকের ক্রাইম-নিউজ

প্রতিনিধির নাম
  • আপডেট সময় : ০৬:২৯:২৬ পূর্বাহ্ন, শুক্রবার, ২৫ ডিসেম্বর ২০২০ ১২৩ বার পড়া হয়েছে
আজকের জার্নাল অনলাইনের সর্বশেষ নিউজ পেতে অনুসরণ করুন গুগল নিউজ (Google News) ফিডটি

আজকের ক্রাইম ডেক্স

বাস রুট ফ্র্যাঞ্চাইজি বাস্তবায়নের ফলে বাইরের বাসগুলো ঢাকা শহরের মধ্যে ঢুকতে পারবে না বলে জানিয়েছেন ঢাকা উত্তর সিটি করপোরেশনের মেয়র মো. আতিকুল ইসলাম। বুধবার (২৩ ডিসেম্বর) বাস রুট রেশনালাইজেশন কমিটির নিকট আন্তজেলা বাস টার্মিনালগুলোর জন্য প্রস্তাবিত স্পটগুলোর মধ্যে কয়েকটি স্পট পরিদর্শনে গিয়ে তিনি এসব কথা জানান।

উত্তর সিটি করপোরেশনের মেয়র আতিকুল ইসলাম বলেন, ‘শহরের বাস শহরের ভেতরে চলবে এবং শহরের বাইরের বাস অর্থাৎ আন্তজেলা বাস একটি নির্দিষ্ট জায়গায় এসে থেমে যাবে। বাস রুট ফ্র্যাঞ্চাইজি বাস্তবায়নের মাধ্যমে শহরের বাইরের বাস ঢাকার মধ্যে ঢুকতে পারবে না। কারণ, এখন শহরের বাসের সঙ্গে আন্তজেলা বাসের প্রতিযোগিতা হচ্ছে। এতে কিন্তু আমাদের ট্রাফিক ব্যবস্থা সম্পূর্ণ ভেঙে পড়েছে এবং ট্রাফিক জ্যাম সৃষ্টি হচ্ছে। সুতরাং শহরের বাসকে শহরের ভেতরে চলতে হবে এবং একটি নির্দিষ্ট রুটের মধ্যে চলতে হবে।’

আতিকুল ইসলাম বলেন, ‘গত সভাতে আমরা সিদ্ধান্ত নিয়েছি, ঢাকায় ঘাটারচর থেকে মতিঝিল পর্যন্ত যেখানে ১৬০টির বেশি বাস ও ২৯ জনের বেশি মালিকের বাস চলাচল করে, সেখানে একটি কোম্পানির মধ্যে সবাইকে নিয়ে আসার উদ্যোগ নিয়েছি।’

বাস মালিক ও শ্রমিকরাও এ উদ্যোগ বাস্তবায়নে সহযোগিতা করছে জানিয়ে তিনি বলেন, ‘সবাই চাই একটি শৃঙ্খলা আনতে। তাই শৃঙ্খলা আনার জন্য শহরের বাস শহরের ফ্র্যাঞ্চাইজ রুট দিয়ে চলবে। তারই পরিপ্রেক্ষিতে ১ এপ্রিল থেকে ঘাটারচর-মতিঝিল রুটে প্রথম (বাস রুট ফ্র্যাঞ্চাইজি) শুরু করতে যাচ্ছি।’

পরিদর্শনকালে ঢাকা দক্ষিণ সিটি করপোরেশনের মেয়র ব্যারিস্টার শেখ ফজলে নূর তাপস, ডিএসসিসির প্রধান নির্বাহী কর্মকর্তা এবিএম আমিন উল্লাহ নুরী, ঢাকা উত্তর সিটি করপোরেশনের প্রধান নির্বাহী কর্মকর্তা সেলিম রেজা, ঢাকা ট্রান্সপোর্ট কো-অর্ডিনেশন অথরিটির নির্বাহী পরিচালক খন্দকার রাকিবুর রহমান, দক্ষিণ সিটি করপোরেশনের প্রধান প্রকৌশলী রেজাউর রহমান প্রমুখ উপস্থিত ছিলেন।

নিউজটি শেয়ার করুন

আপনার মন্তব্য

Your email address will not be published. Required fields are marked *

আপনার ইমেইল এবং অন্যান্য তথ্য সংরক্ষন করুন

ট্যাগস :

দূরপাল্লার বাস ঢাকায় ঢুকবে না। আজকের ক্রাইম-নিউজ

আপডেট সময় : ০৬:২৯:২৬ পূর্বাহ্ন, শুক্রবার, ২৫ ডিসেম্বর ২০২০