সংবাদ শিরোনাম ::
ঝালকাঠি জেলা ইমারত নির্মাণ শ্রমিক ইউনিয়নের নতুন কার্যনির্বাহী কমিটির শপথগ্রহণ সম্পন্ন বাবুগঞ্জে নিখোঁজের এক মাসেও সন্ধান মেলেনি গৃহবধূ আসমার। খুলনায় ৩ হাজার ৯৫৮ ইয়াবাসহ মোরেলগঞ্জের দম্পতিসহ গ্রেপ্তার ৪ রাজাপুরে ২২ পিস ইয়াবাসহ তিন মাদক কারবারি আটক চড়া দামে পচা মাছ বিক্রি।  রুপাতলী বাজারে বেপরোয়া মাছ ব্যবসায়ীরা  বরিশালে বাজারের জায়গা নিয়ে ভাই ভাইয়ের মধ্যে দ্বন্দ ঝালকাঠিতে বিএনপি নেতাকর্মীদের ‘খাই খাই’ স্বভাব নিয়ে রফিকুল ইসলাম জামালের কঠোর সমালোচনা ও ফেসবুক পোস্ট ভাইরাল বরিশালে স্বাস্থ্য বিভাগের মূল্যায়ন সভা অনুষ্ঠিত: টিকাদান ও ডিজিটাল স্বাস্থ্যসেবা জোর দেওয়ার তাগিদ টানা বর্ষনে বেহাল বরিশাল-ঢাকা মহাসড়ক জীবননগর বৈদ্যুতিক ট্রান্সফরমার চোর চক্রের ৬ সদস্য গ্রেপ্তার

কক্সবাজার-সেন্টমার্টিন রুটের প্রমোদতরীতে ভ্রমণ ভাড়াসহ বিস্তারিত তথ্য। আজকের ক্রাইম-নিউজ

প্রতিনিধির নাম
  • আপডেট সময় : ০৯:৪৩:৪২ পূর্বাহ্ন, সোমবার, ২১ ডিসেম্বর ২০২০ ১৫৪ বার পড়া হয়েছে
আজকের জার্নাল অনলাইনের সর্বশেষ নিউজ পেতে অনুসরণ করুন গুগল নিউজ (Google News) ফিডটি

অনলাইন ডেস্ক

কক্সবাজার-সেন্টমার্টিন রুটে সোমবার চালু হয়েছে ক্রুজ শিপ এমভি বে-ওয়ান। নতুন এই বিলাসবহুল জাহাজ ২ হাজার যাত্রী পরিবহনে সক্ষম। চট্টগ্রামের পতেঙ্গায় আধুনিক সব সুযোগ-সুবিধা সমৃদ্ধ এই প্রমোদতরীতে রয়েছে বিলাসবহুল রেস্টুরেন্ট, প্রেসিডেনশিয়াল স্যুটসহ বিভিন্ন সুযোগ-সুবিধা। এমনকি রাত্রিযাপনের সু-ব্যবস্থাও থাকছে।

জাহাজটি আমদানি করা হয়েছে দেশের খ্যাতনামা জাহাজ নির্মাণকারী প্রতিষ্ঠান কর্ণফুলী শিপ বিল্ডার্সের অর্থায়নে। বে-ওয়ানে চড়ে ৩ ঘণ্টায় কক্সবাজার থেকে সেন্টমার্টিন পৌঁছানো সম্ভব হবে।
ইন্টারন্যাশনাল মেরিটাইম অর্গানাইজেশনের (আইএমও) নিবন্ধনপ্রাপ্ত বে-ওয়ান সর্বোচ্চ ২৪ নটিক্যাল মাইল গতিতে চলতে পারে। ১২১ মিটার দৈর্ঘ্য ও ৫ দশমিক ৩ মিটার ড্রাফটের জাহাজটি বাংলাদেশে এখন সর্ববৃহৎ ক্রুজ শিপ।

ওই রুটের নিয়ম অনুসারে আসা-যাওয়ার হিসেবে জাহাজের ভাড়া নির্ধারণ করা হয়েছে। রয়েছে রাতে থাকা ও খাওয়ার প্যাকেজ। ইকোনমি সিটে গুণতে হবে আড়াই হাজার টাকা, আসনসংখ্যা তিন শতাধিক। বিজনেস ক্লাসে ভাড়া ৩ হাজার টাকা, আসনসংখ্যা দুই শতাধিক।

শতাধিক আসনের ওপেন ডেকে ভাড়া ৪ হাজার টাকা। রয়েছে চারটি ভিভিআইপি কেবিন। দুজনের জন্য প্রতিটির ভাড়া ২৫ হাজার টাকা। এ ছাড়া বিলাসবহুল কেবিনে আসন রয়েছে ২৮টি। চারজনের জন্য এর ভাড়া ৩০ হাজার টাকা।
জানা গেছে, প্রতিদিন সকাল ৮টায় কক্সবাজার শহরের নুনিয়ারছড়ার বিআইডব্লিউটিএ ঘাট থেকে যাত্রী নিয়ে সেন্টমার্টিনের উদ্দেশে রওনা দেবে জাহাজটি, পৌঁছাবে বেলা ১১টায়। সেন্টমার্টিন ছেড়ে আসবে বিকেল ৪টায়, সন্ধ্যা ৭টায় কক্সবাজার পৌঁছাবে।

নিউজটি শেয়ার করুন

আপনার মন্তব্য

Your email address will not be published. Required fields are marked *

আপনার ইমেইল এবং অন্যান্য তথ্য সংরক্ষন করুন

ট্যাগস :

কক্সবাজার-সেন্টমার্টিন রুটের প্রমোদতরীতে ভ্রমণ ভাড়াসহ বিস্তারিত তথ্য। আজকের ক্রাইম-নিউজ

আপডেট সময় : ০৯:৪৩:৪২ পূর্বাহ্ন, সোমবার, ২১ ডিসেম্বর ২০২০