সংবাদ শিরোনাম ::
ঘোড়াঘাটে মাদক সেবলের বিস্তার ৬ মাদক সেবীর কারাদন্ড উদ্বিগ্ন এলাকাবাসী জীবননগর ও উথলী বিজিবি হাতে ভারতীয় কীটনাশক,মদ,ভায়াগ্রাসহ মহেশপুর সীমান্তে ৬ হিজড়া আটক বাবুগঞ্জ রহমতপুর ইউনিয়নে তরুণ সমাজসেবক শিমুল সিকদারের গণসংযোগ ও লিফলেট বিতরণ ভাণ্ডারিয়ায় মাদক প্রতিরোধে গঠিত জেলা কমিটির সঙ্গে মতবিনিময় সভা অনুষ্ঠিত হয়েছে। ঝালকাঠিতে জেলা ও দায়রা জজ আদালতের ১৮ জন অবসরপ্রাপ্ত কর্মচারীকে সংবর্ধনা প্রদান চুয়াডাঙ্গা পৌর ছাত্রলীগের সেক্রেটারী আটক সাংবাদিক পুলক চ্যাটার্জির পাওনা পরিবারকে বুঝিয়ে দিল সমকাল কর্তৃপক্ষ কাঠালিয়া আমুয়া জিরো পয়েন্ট থেকে মনস্বিতা কলেজ সড়ক সংস্কার কাজের উদ্বোধন, রফিকুল ইসলাম জামাল এমপি। বাবুগঞ্জে দুই বাসের সংঘর্ষ, গাছের সঙ্গে ধাক্কা। অল্পের জন্য প্রাণে রক্ষা যাত্রীরা দর্শনায় কলেজ ছাত্রলীগের সহসভাপতি গ্রেফতার

ঢাকার তাপমাত্রা নামতে পারে ১১ ডিগ্রিতে রবিবার। আজকের ক্রাইম-নিউজ

প্রতিনিধির নাম
  • আপডেট সময় : ০৫:৩৯:৪০ অপরাহ্ন, শনিবার, ১৯ ডিসেম্বর ২০২০ ২০৭ বার পড়া হয়েছে
আজকের জার্নাল অনলাইনের সর্বশেষ নিউজ পেতে অনুসরণ করুন গুগল নিউজ (Google News) ফিডটি

নীলফামারী, পঞ্চগড় ও কুড়িগ্রাম অঞ্চলগুলো ওপর দিয়ে মৃদু শৈত্য-প্রবাহ বয়ে যাচ্ছে। এটি অব্যাহত থাকতে পারে। দেশের উত্তর-পশ্চিমাংশের কোথাও কোথাও শৈত্যপ্রবাহ বিস্তার লাভ করতে পারে বলে জানিয়েছে আবহাওয়া অফিস।

এদিকে পাল্লা দিয়ে নামতে শুরু করেছে ঢাকার তাপমাত্রাও।

মাত্র ২৪ ঘণ্টায় শনিবার ঢাকার তাপমাত্রা কমেছে তিন ডিগ্রি। এদিন ঢাকায় সর্বনিম্ন তাপমাত্রা রেকর্ড হয়েছে ১৪ দশমিক ৬ ডিগ্রি সেলসিয়াস। তবে আবহাওয়া অফিস জানিয়েছে, তাপমাত্রা আরও কমে যেতে পারে। আগামী দুই-একদিন এ অবস্থা চলবে।

এরপর থেকে আবার বাড়তে শুরু করবে তাপমাত্রা।
আন্তর্জাতিক আবহাওয়া পর্যবেক্ষণকারী সংস্থা ওয়েদার ফোরকাস্ট জানিয়েছে, রবিবার ভোরে ঢাকার তাপমাত্রা নেমে আসতে পারে ১১ ডিগ্রি সেলসিয়াসে। এদিন সন্ধ্যা ৬টা থেকেই দ্রুত নামতে শুরু করবে তাপমাত্রা।

আবহাওয়াবিদ রুহুল কুদ্দুস গণমাধ্যমকে জানিয়েছেন, দেশের মধ্যাঞ্চলের বেশ কয়েকটি জেলার ওপর দিয়ে মাঝারি ধরনের শৈত্যপ্রবাহ বয়ে যাচ্ছে।

এসব জেলার মধ্যে রয়েছে টাঙ্গাইল, ফরিদপুর, শ্রীমঙ্গল, যশোর, কুষ্টিয়া, বরিশাল, ভোলা, রংপুর, রাজশাহী ও ময়মনসিংহ বিভাগের বেশ কিছু জেলা। এসব জেলায় তাপমাত্রা আট থেকে নয়ের মধ্যে ওঠানামা করছে।
২৪ ঘণ্টার আবহাওয়ার পূর্বাভাসে জানানো হয়েছে, অস্থায়ীভাবে আংশিক মেঘলা আকাশসহ সারাদেশের আবহাওয়া প্রধানত শুষ্ক থাকতে পারে। মধ্য রাত থেকে সকাল পর্যন্ত দেশের নদী অববাহিকার কোথাও কোথাও মাঝারি থেকে ঘন কুয়াশা পড়তে পারে। দেশের অন্যত্র হালকা থেকে মাঝারি কুয়াশা পড়তে পারে।

প্রসঙ্গত, বাংলাদেশে সর্বনিম্ন তাপমাত্রা রেকর্ড করা হয়েছে ২০১৮ সালের ৮ জানুয়ারি দেশের সবচেয়ে উত্তরে পঞ্চগড়ের তেঁতুলিয়াতে। সেদিন তেঁতুলিয়াতে ২ দশমিক ৬ ডিগ্রি সেলসিয়াস রেকর্ড করা হয়।

নিউজটি শেয়ার করুন

আপনার মন্তব্য

Your email address will not be published. Required fields are marked *

আপনার ইমেইল এবং অন্যান্য তথ্য সংরক্ষন করুন

ট্যাগস :

ঢাকার তাপমাত্রা নামতে পারে ১১ ডিগ্রিতে রবিবার। আজকের ক্রাইম-নিউজ

আপডেট সময় : ০৫:৩৯:৪০ অপরাহ্ন, শনিবার, ১৯ ডিসেম্বর ২০২০