সংবাদ শিরোনাম ::
বাবুগঞ্জের চাঁদপাশা ইউপিতে সম্ভাব্য প্রার্থী হিসেবে মাঠে সক্রিয় জামায়াত নেতা রফিকুল ইসলাম। ঝালকাঠিতে ১০ পিস ইয়াবাসহ নারী মাদক কারবারি গ্রেফতার ঝালকাঠিতে স্টেকহোল্ডারদের সাথে নৌ পুলিশের মতবিনিময় সভা অনুষ্ঠিত ভীমরুলি পেয়ারা বাগানে শব্দযন্ত্রের অবৈধ ব্যবহার রোধে ভ্রাম্যমাণ আদালত পরিচালনা, দুই ট্রলারকে জরিমানা ঝালকাঠির ঐতিহ্যবাহী পেয়ারা বাগান পরিদর্শনে গণযোগাযোগ অধিদপ্তরের মহাপরিচালক দেখার যেন কেউ নেই ! বানারীপাড়া-বরিশাল সড়কে খানাখন্দে অন্তহীণ জনদুর্ভোগ বাবুগঞ্জে গৃহবধূকে শ্লীলতাহানি ঘটনায় ৩জনকে আসামি করে মামলা কলাপাড়ায় স্কুলের সামনে নিম্নমানের শিশু খাদ্য বিক্রির অভিযোগ, প্রশাসনের হস্তক্ষেপ কামনা বরিশালে পূজা উদযাপন পরিষদের সম্মেলন: সম্প্রীতির আহ্বান, গুণীজনদের সম্মাননা মোরেলগঞ্জে জলবায়ু ঝুঁকিতে থাকা জনগোষ্ঠীর অধিকার সুরক্ষায় সংলাপ

বানারীপাড়ায় গ্রাম পুলিশের নেতৃত্বে বৃদ্ধ-বৃদ্ধাকে পিটিয়ে জখম করার অভিযোগ। আজকের ক্রাইম-নিউজ

প্রতিনিধির নাম
  • আপডেট সময় : ১১:৪৮:৩১ পূর্বাহ্ন, শুক্রবার, ১৮ ডিসেম্বর ২০২০ ১৩৫ বার পড়া হয়েছে
আজকের জার্নাল অনলাইনের সর্বশেষ নিউজ পেতে অনুসরণ করুন গুগল নিউজ (Google News) ফিডটি

রাহাদ সুমন, বিশেষ প্রতিনিধি ॥
বরিশালের বানারীপাড়ায় চৌকিদারী (গ্রাম পুলিশ) ক্ষমতায় এক বৃদ্ধ-বৃদ্ধা দম্পতিকে পিটিয়ে গুরুতর জখম করার অভিযোগ পাওয়া গেছে। এ ব্যপারে শুক্রবার আহত দিন মজুর সালেক বেপারী (৬৫) বাদী হয়ে বানারীপাড়া থানায় ৫ জনকে আসামী করে লিখিত অভিযোগ করেছেন। আসামীরা হলো চৌকিদার খালেক বেপারীর ছেলে ইকবাল বেপারী (৩৫), খালেক বেপারী (৬২), হাসানাত বেপারী (৩০), রুনা বেগম (২০), লুৎফা বেগম (৫০)। এছাড়াও আরও ৩/৪জনকে অজ্ঞাতনামা আসামী করা হয়েছে। অভিযোগ সূত্রে জানাগেছে বাদী ও আসামীরা উপজেলার সৈয়দকাঠি ইউনিয়নের ৭নং ওয়ার্ডের করপাড়া গ্রামের একই বাড়ির পাশাপাশি বসত ঘরে বসবাস করছেন। দীর্ঘদিন পর্যন্ত দু’পক্ষের মাঝে সম্পত্তি নিয়ে বিরোধ চলে আসছে। বাদীর সন্তানরা ঢাকায় শ্রমিকের কাজ করে। ঘটনার দিন ১৪ ডিসেম্বর সোমবার বৃদ্ধ সালেক বেপারী ও তার স্ত্রী পারুল বেগম মাগরিবের নামাজ আদায় শেষ করার পরপরই সৈয়দকাঠি ইউনিয়নের চৌকিদার খালেক বেপারীর নেতৃত্বে আসামীরা দেশীয় অস্ত্রশস্ত্র নিয়ে বাদীর বসত ঘরের সামনে এসে অকথ্য ভাষায় গালিগালাজ করতে থাকে। এ সময় বৃদ্ধ সালেক বেপারী বসত ঘরের বারান্দায় এসে গালাগাল করতে নিষেধ করলে আসামী হাসানাত বেপারী বারান্দায় প্রবেশ করে তাকে বেধম মারধর করে । এক পর্যায় তাকে টানা হেছড়া করে উঠোনে বের করে এনে মারধর করা হয়। তার ডাকচিৎকার শুনে স্ত্রী পারুল বেগম তাকে রক্ষা করতে এগিয়ে আসলে চৌকিদার খালেক বেপারী বাঁশের লাঠি দিয়ে তাকেও বেধরক পিটিয়ে জখম করে। আসামী ইকবাল বেপারী বৃদ্ধ সালেক বেপারীর মাথার ওপরে আঘাত করলে তার মাথা ফেটে রক্তাক্ত হয়। আসামী রুনা বেগম বৃদ্ধা পারুল বেগমের চুলের মুঠি ধরে কিল ও ঘুষি মারলে সে মাটিতে লুটিয়ে পড়ে। এসময় অপর আসামী ইকবাল বেপারী তার গলায় থাকা ১২ আনা স্বর্ণের চেইন ছিনিয়ে নেন। আহতদের ডাক চিৎকার শুনে স্থানীয়রা ঘটনাস্থলে আসলে আসামীরা তাদের সামনেই খুন জখমের হুমকি দিয়ে চলে যায়। পরে তাদেরকে উদ্ধার করে বানারীপাড়া উপজেলা ৫০ শয্যা স্বাস্থ্য কমপ্লেক্সে ভর্তি করা হয়। ###

নিউজটি শেয়ার করুন

আপনার মন্তব্য

Your email address will not be published. Required fields are marked *

আপনার ইমেইল এবং অন্যান্য তথ্য সংরক্ষন করুন

ট্যাগস :

বানারীপাড়ায় গ্রাম পুলিশের নেতৃত্বে বৃদ্ধ-বৃদ্ধাকে পিটিয়ে জখম করার অভিযোগ। আজকের ক্রাইম-নিউজ

আপডেট সময় : ১১:৪৮:৩১ পূর্বাহ্ন, শুক্রবার, ১৮ ডিসেম্বর ২০২০