সংবাদ শিরোনাম ::
বাবুগঞ্জে জামায়াতে ইসলামীর কর্মী শিক্ষা শিবির অনুষ্ঠিত আমরা সাধারণ মানুষের কল্যাণের জন্য কাজ করে যাচ্ছি, সাধারণ মা নুষকে কষ্টে ফেলে আস্থা অর্জন করা সম্ভব নয় সমাজকল্যাণ মন্ত্রী ডা: জেড এম জাহিদ হোসেন মহাসড়কে টায়ার জ্বালিয়ে বিক্ষোভ, বাবুগঞ্জ আ.লীগের সভাপতি স্বপনসহ ১৫ জনের বিরুদ্ধে মামলা প্রধানমন্ত্রীর ৬২তম জন্মদিনে বাবুগঞ্জ স্বাস্থ্য কমপ্লেক্সে ৬২টি নিমগাছ রোপণ বাবুগঞ্জে পুলিশের অভিযানে ইয়াবাসহ গ্রেপ্তার, যুবকের ৬ মাসের কারাদণ্ড। মোবাইল চুরির অভিযোগে ইজিবাইক চালককে গাছের সঙ্গে বেঁধে নির্যাতন বরিশালে স্বেচ্ছাসেবক লীগের দুই নেতা গ্রেপ্তার নলছিটিতে ১১ কোটি টাকা ব্যয়ে পাঁচ সড়কের নির্মাণকাজ শুরু, উদ্বোধন করলেন এমপি ইলেন ভুট্টো নিজের নিরাপত্তা চেয়ে জিডি করলেন থানার ওসি বাবুগঞ্জ উপজেলা স্বেচ্ছাসেবক লীগ সভাপতি কামাল হোসেন ডিবি পুলিশের হাতে গ্রেপ্তার

বানারীপাড়ায় জমি নিয়ে বিরোধে বৃদ্ধা মা ও শিক্ষক ছেলেকে পিটিয়ে ও কুপিয়ে জখম। আজকের ক্রাইম-নিউজ

প্রতিনিধির নাম
  • আপডেট সময় : ০২:০৭:২৯ অপরাহ্ন, বৃহস্পতিবার, ১৭ ডিসেম্বর ২০২০ ১৬৯ বার পড়া হয়েছে
আজকের জার্নাল অনলাইনের সর্বশেষ নিউজ পেতে অনুসরণ করুন গুগল নিউজ (Google News) ফিডটি

রাহাদ সুমন,বিশেষ প্রতিনিধি॥ বরিশালের বানারীপাড়ায় চাখারের ছোট ভৈৎসর গ্রামে জমি সংক্রান্ত বিরোধের জের ধরে প্রতিপক্ষের হামলায় বৃদ্ধা নারী ও তার শিক্ষক ছেলেকে কুপিয়ে ও পিটিয়ে জখম করা হয়েছে। এ ব্যপারে বৃহস্পতিবার দুপুরে উপজেলার চাখার ইউনিয়নের ছোট ভৈৎসর গ্রামের বাসিন্দা ও সৈয়দকাঠি ইউনিয়ন মাধ্যমিক বালিকা বিদ্যালয়ের ধর্মীয় শিক্ষক আ. হালিম বাদী হয়ে ছোট ভৈৎসর গ্রামের রাকিব হোসেন,রকিব হোসেন,মেরিনা বেগম,শাহিনুর বেগম,মর্জিনা বেগম,সেকেন্দার আলী ও মমতাজ বেগম এবং সীমান্তবর্তী উজিরপুর উপজেলার লস্করপুর গ্রামের কহিনুর বেগম ও দেলোয়ার হোসেনকে সুনির্দিষ্ট ও ২/৩ জনকে অজ্ঞাতনামা আসামী করে বানারীপাড়া থানায় লিখিত অভিযোগ দায়ের করেছেন। অভিযোগ সূত্রে জানা গেছে উপজেলার চাখার ইউনিয়নের ছোট ভৈৎসর গ্রামের আ. হালিম ও তার ভাই আব্দুল কুদ্দুসদের সঙ্গে উক্ত আসামীদের দীর্ঘদিন ধরে জমিজমা সংক্রান্ত বিরোধ চলে আসছিলো। এর জের ধরে ১৬ ডিসেম্বর সকাল সাড়ে ৭টার দিকে দেশীয় অস্ত্রশস্ত্র নিয়ে উল্লেখিত আসামীরা আ. হালিমের বড় ভাই চাউলাকাঠি ইসলামিয়া সিনিয়র মাদ্রাসার শরীর চর্চা শিক্ষক আব্দুল কুদ্দুসের বাড়িতে অনাধিকার প্রবেশ করে। এসময় জমিজমা নিয়ে তর্কবিতর্কের এক পর্যায়ে তারা আব্দুল কুদ্দুস মাষ্টারকে বেধরক পিটিয়ে ও কুপিয়ে আহত করে । ছেলেকে রক্ষা করতে গেলে এসময় তার মা আলেয়া বেগমকেও পিটিয়ে আহত করার পাশাপাশি শ্লীলতাহানী করা হয়। এছাড়া আসামী মেরিনা বেগম এসময় আলেয়া বেগমের গলায় থাকা স্বর্নের চেন ছিনিয়ে নেন। আহত মা ও ছেলের ডাক চিৎকার শুনে এসময় প্রতিবেশীরা এগিয়ে এলে আসামীরা তাদের খুন জখমের হুমকি দিয়ে চলে যায়। পরে তাদেরকে উদ্ধার করে বানারীপাড়া উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে ভর্তি করা হয়। এ প্রসঙ্গে বানারীপাড়া থানার ওসি মো. হেলাল উদ্দিন বলেন তদন্তপূর্বক প্রয়োজনীয় আইনানুগ ব্যবস্থা গ্রহণ করা হবে। ###

নিউজটি শেয়ার করুন

আপনার মন্তব্য

Your email address will not be published. Required fields are marked *

আপনার ইমেইল এবং অন্যান্য তথ্য সংরক্ষন করুন

ট্যাগস :

বানারীপাড়ায় জমি নিয়ে বিরোধে বৃদ্ধা মা ও শিক্ষক ছেলেকে পিটিয়ে ও কুপিয়ে জখম। আজকের ক্রাইম-নিউজ

আপডেট সময় : ০২:০৭:২৯ অপরাহ্ন, বৃহস্পতিবার, ১৭ ডিসেম্বর ২০২০