সংবাদ শিরোনাম ::
মোরেলগঞ্জে জলবায়ু ঝুঁকিতে থাকা জনগোষ্ঠীর অধিকার সুরক্ষায় সংলাপ মোরেলগঞ্জে দুদকের দুর্নীতিবিরোধী প্রতিযোগিতার বিজয়ীদের পুরস্কার বিতরণ চিতলমারীতে আইন-শৃঙ্খলা কমিটির সভা সাংবাদিকদের প্রাণনাশের হুমকির ঘটনায় ব্যবস্থা নেওয়ার দাবি বানারীপাড়ায় নবাগত জেলা প্রশাসকের মতবিনিময় সভা অনুষ্ঠিত বিসিসির ৬৪৭ কোটি ৫৩ লাখ টাকার বাজেট ঘোষণা *‘স্মার্ট, সবুজ ও জনবান্ধব বরিশাল’ গড়ার অঙ্গীকার ঠিকাদারের মৃত্যুর পর বন্ধ সড়ক সংস্কার, দ্রুত কাজ শুরুর দাবিতে নলছিটিতে মানববন্ধন জুলাই গণঅভ্যুত্থান দিবস-২০২৬’ যথাযোগ্য মর্যাদায় পালনের লক্ষ্যে ঝালকাঠিতে প্রস্তুতিমূলক সভা অনুষ্ঠিত ঝালকাঠি পৌরসভার নাগরিক সুযোগ-সুবিধা নিশ্চিতের দাবিতে মানববন্ধন ঝালকাঠিতে ধর্ষণচেষ্টার অভিযোগে ননদের জামাইকে ব্লেড দিয়ে আঘাত, গৃহবধূর দাবি আত্মরক্ষা বরিশালে হারানো মোবাইল ফিরে পেয়ে খুশি মালিকরা, প্রশংসিত কাউনিয়া থানা পুলিশ

বরযাত্রীর ট্রলারডুবি: নববধূসহ ৭জনের লাশ উদ্ধার করেছে নৌ-পুলিশ। আজকের ক্রাইম-নিউজ

প্রতিনিধির নাম
  • আপডেট সময় : ০২:০০:৩৭ অপরাহ্ন, মঙ্গলবার, ১৫ ডিসেম্বর ২০২০ ১৪৩ বার পড়া হয়েছে
আজকের জার্নাল অনলাইনের সর্বশেষ নিউজ পেতে অনুসরণ করুন গুগল নিউজ (Google News) ফিডটি

আজকের ক্রাইম ডেক্স:: নোয়াখালীর হাতিয়ার চেয়ারম্যান ঘাটের দক্ষিণ-পশ্চিমে মেঘনা নদীতে ৮০ থেকে ৮৫ জন বরযাত্রী নিয়ে ইঞ্জিনচালিত ট্রলার ডুবির ঘটনা ঘটেছে। নববধূসহ ৭জনের লাশ উদ্ধার করেছে নৌ-পুলিশ ও কোস্টগার্ড।
আজ মঙ্গলবার (১৫ ডিসেম্বর) দুপুরে মনপুরা যাওয়ার পথে কেয়ারিংচরে এ নৌকাডুবির ঘটনা ঘটে। তবে নিখোঁজের সঠিক কোনো তথ্য এখনও পাওয়া যায়নি।

হাতিয়া টাংকির বাজার পুলিশ ফাঁড়ির উপ-পরিদর্শক (এসআই) সুমন কবির এ তথ্য সাংবাদিকদের নিশ্চিত করেন।

স্থানীয় সূত্রে জানা গেছে- নলের চর শান্তির ঘাট থেকে ৮০ থেকে ৮৫ জন বরযাত্রী নিয়ে একটি ইঞ্জিনচালিত ট্রলার মনপুরার উদ্দেশে যাচ্ছিল। পথে কেরিংচর এলাকায় ট্রলারটি মেঘনা নদীতে ডুবে যায়। স্থানীয়দের সহায়তায় ওই ট্রলার থেকে ছয় জনের মরদেহ উদ্ধার করে নৌ-পুলিশ ও কোস্টগার্ড। এর মধ্যে নববধূসহ ৫জন নারী ও দুই শিশু।

উদ্ধার কাজে সাহায্যকারী স্থানীয় রফিক ও পুলিশের এক কনস্টেবল সোহাগ সাংবাদিকদের জানান, ট্রলারে থাকা অন্তত ৩০ জন জীবিত উদ্ধার হয়েছে। অন্যদের উদ্ধারে পুলিশসহ স্থানীয়রা কাজ করছে। ট্রলারের যাত্রীরা বিভিন্ন স্থানে ছড়িয়ে-ছিটিয়ে যাওয়ায় উদ্ধার করতে সমস্যা হচ্ছে।

নিউজটি শেয়ার করুন

আপনার মন্তব্য

Your email address will not be published. Required fields are marked *

আপনার ইমেইল এবং অন্যান্য তথ্য সংরক্ষন করুন

ট্যাগস :

বরযাত্রীর ট্রলারডুবি: নববধূসহ ৭জনের লাশ উদ্ধার করেছে নৌ-পুলিশ। আজকের ক্রাইম-নিউজ

আপডেট সময় : ০২:০০:৩৭ অপরাহ্ন, মঙ্গলবার, ১৫ ডিসেম্বর ২০২০