দর্শনায় মোটরসাইকেল ও ফেন্সিডিলসহ দুই আসামি গ্রেফতার। আজকের ক্রাইম-নিউজ
- আপডেট সময় : ০৫:২৩:১৭ পূর্বাহ্ন, মঙ্গলবার, ১৫ ডিসেম্বর ২০২০ ২০২ বার পড়া হয়েছে

এম.এ.আর নয়ন, চুয়াডাঙ্গা:
চুয়াডাঙ্গার দর্শনা থানা পুলিশ মাদকবিরোধী সফল অভিযান পরিচালনা করে ভারতীয় আমদানি নিষিদ্ধ ফেন্সিডিলসহ চারজন আসামিকে গ্রেফতার করেছে। তাদের কাছ থেকে উদ্ধার করা হয় ৪৮ (আটচল্লিশ) বোতল ফেন্সিডিল ও একটি মোটরসাইকেল।গ্রেফতারকৃতরা হলো দামুড়হুদার উপজেলার দর্শনা থানাধীন শ্যামপুর গ্রামের মৃত শফি মোল্লার ছেলে বকুল হোসেন (৩৬), একই উপজেলার নাস্তিপুর (পূর্বপাড়া) গ্রামের রফিকুল ইসলামের ছেলে রনি হোসেন (২০), আব্দুল মান্নানের ছেলে নাজমুল হোসেন (২৬) এবং ছয়ঘরিয়া গ্রামের আব্দুল হামিদের ছেলে হারুন অর রশিদ (২৪)।
সোমবার (১৪ই ডিসেম্বর) রাত সাড়ে ১০টার সময় দর্শনা পুরাতন বাজার এলাকা থেকে তাদের আটক করা হয়। দর্শনা থানা সূত্রে জানা যায়, চুয়াডাঙ্গা জেলার পুলিশ সুপার জাহিদুল ইসলামের সার্বিক দিকনির্দেশনা ও তত্ত্ববধানে দর্শনা থানার ওসি মাহাব্বুর রহমান কাজলের নির্দেশে থানার চৌকস অফিসার এসআই সাইফুল ইসলাম এবং এএসআই মহিউদ্দিন সঙ্গীয় ফোর্স নিয়ে সোমবার রাতে দর্শনা পুরাতন বাজার এলাকায় মাদকবিরোধী অভিযান পরিচালনা করে। এ সময় চার আসামিকে গ্রেফতারপূর্বক তাদের দখল হতে উদ্ধার করা হয় ৪৮ বোতল ফেন্সিডিল ও একটি মোটরসাইকেল। গ্রেফতারকৃতদের বিরুদ্ধে দর্শনা থানায় মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইনে মামলা দায়ের প্রক্রিয়াধীন রয়েছে। বিষয়টি নিশ্চিত করেছেন দর্শনা থানার ওসি মাহাব্বুর রহমান কাজল।


























