সংবাদ শিরোনাম ::
বরিশালে হারানো মোবাইল ফিরে পেয়ে খুশি মালিকরা, প্রশংসিত কাউনিয়া থানা পুলিশ ভান্ডারিয়ায় ডেঙ্গু প্রতিরোধে পরিছন্নতা অভিযান ও কমিউনিটি সভা অনুষ্ঠিত মাথায় পিস্তল ঠেকিয়েও দমানো যায়নি, এবার সাংবাদিক আসলামকে মাদক মামলায় ফাঁসানোর ছক! বাবুগঞ্জে খাল পরিষ্কার কর্মসূচির উদ্বোধন ত্যাগী নেতাকর্মীদের মূল্যায়ন নিশ্চিত করা হবে, স্থানীয় নির্বাচনে থাকবে বিএনপির একক প্রার্থী” — অ্যাড. মো. শাহাদাৎ হোসেন বরিশালে ৫০০ পিস ইয়াবাসহ বাবুগঞ্জের দুই মাদক কারবারি গ্রেপ্তার শাপলা চত্বরে হত্যাকান্ডের ঘটনায় সাবেক মন্ত্রী লতিফ সিদ্দিকী গ্রেফতার ভিমরুলী ভাসমান পেয়ারা বাজারে সাউন্ড সিস্টেম ও ডিজে ব্যবহার বন্ধে প্রশাসনের কড়া নজরদারি সড়ক দুর্ঘটনা রোধে চুয়াডাঙ্গায় গণপরিবহন ষ্টাফদের ডোপ টেস্ট পটুয়াখালীতে ধর্ষণের অভিযোগে জামায়াত নেতার বিরুদ্ধে মামলা

স্ত্রী-সন্তানকে ফিরে না পেয়ে আদালত চত্ত্বরেই আত্মহত্যা। আজকের ক্রাইম-নিউজ

প্রতিনিধির নাম
  • আপডেট সময় : ০১:৪২:১৯ অপরাহ্ন, সোমবার, ১৪ ডিসেম্বর ২০২০ ১৭২ বার পড়া হয়েছে
আজকের জার্নাল অনলাইনের সর্বশেষ নিউজ পেতে অনুসরণ করুন গুগল নিউজ (Google News) ফিডটি

আজকের ক্রাইম ডেক্স:: মামলা করেও স্ত্রী-সন্তানকে ফিরে না পেয়ে ক্ষোভে আদালত চত্ত্বরেই আত্মহত্যা করেছেন জনৈক এক যুবক। সোমবার বিকেলে হবিগঞ্জ চিফ জুডিশিয়াল ম্যাজিস্ট্রেট আদালতে হাফিজুর রহমান ওই যুবক নিজের বুকে ছুরিকাঘাত করেন। এতে তিনি গুরুতর আহত হলে লোকজন উদ্ধার করে হাসপাতালে নেওয়ার পথে তার মৃত্যু হয়। এ তথ্যের সত্যতা সাংবাদিকদের নিশ্চিত করেছেন হবিগঞ্জ সদর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. মাসুক আলী।
শহরের কামড়াপুর গ্রামের বসিন্দা নূর মিয়ার ছেলে হাফিজুর রহমান পরিবার নিয়ে দীর্ঘদিন ধরে শহরতলীর সুলতান মাহমুদপুর গ্রামে নানার বাড়িতে বসবাস করছিলেন।
হবিগঞ্জ সদর থানার ওসি মো. মাসুক আলী সাংবাদিকদের জানান, হাফিজুর কয়েক বছর আগে বানিয়াচং উপজেলার খাগাউড়া গ্রামের আব্দুল খালেকের মেয়ে বুশরা বেগমকে বিয়ে করেন। তাদের একটি সন্তান রয়েছে। পারিবারিক বিষয়া নিয়ে তাদের মধ্যে মনোমালিন্য হলে এক পর্যায়ে বুশরা বাবার বাড়ি চলে যান। পরে স্ত্রী ও সন্তানকে পাওয়ার জন্য আদালতের দ্বারস্থ হন হাফিজুর।

ওই মামলায় সোমবার দুপুরে আদালতে হাজির হয়ে বুশরা স্বামীর সঙ্গে ফিরবেন না বলে সাফ জানিয়ে দেন। এর পরিপ্রেক্ষিতে আদালত তাকে বাবার জিম্মায় যাওয়ার আদেশ দেন। এরপর আদালত থেকে বেরিয়েই হাফিজুর নিজের বুকে ছুরি চালিয়ে দেন।

রক্তাক্ত শরীরে আদালত চত্ত্বরে লুটিয়ে পড়েন হাফিজুর। গুরুতর অবস্থায় উপস্থিত লোকজন তাকে সদর হাসপাতালে পাঠান। অবস্থার অবনতি হলে তাকে সিলেট এমএজি ওসমানী হাসপাতালে রেফার করেন চিকিৎসকরা। সেখানে নেয়ার পথেই তার মৃত্যু হয়।’

নিউজটি শেয়ার করুন

আপনার মন্তব্য

Your email address will not be published. Required fields are marked *

আপনার ইমেইল এবং অন্যান্য তথ্য সংরক্ষন করুন

ট্যাগস :

স্ত্রী-সন্তানকে ফিরে না পেয়ে আদালত চত্ত্বরেই আত্মহত্যা। আজকের ক্রাইম-নিউজ

আপডেট সময় : ০১:৪২:১৯ অপরাহ্ন, সোমবার, ১৪ ডিসেম্বর ২০২০