সংবাদ শিরোনাম ::
বাবুগঞ্জের চাঁদপাশা ইউপিতে সম্ভাব্য প্রার্থী হিসেবে মাঠে সক্রিয় জামায়াত নেতা রফিকুল ইসলাম। ঝালকাঠিতে ১০ পিস ইয়াবাসহ নারী মাদক কারবারি গ্রেফতার ঝালকাঠিতে স্টেকহোল্ডারদের সাথে নৌ পুলিশের মতবিনিময় সভা অনুষ্ঠিত ভীমরুলি পেয়ারা বাগানে শব্দযন্ত্রের অবৈধ ব্যবহার রোধে ভ্রাম্যমাণ আদালত পরিচালনা, দুই ট্রলারকে জরিমানা ঝালকাঠির ঐতিহ্যবাহী পেয়ারা বাগান পরিদর্শনে গণযোগাযোগ অধিদপ্তরের মহাপরিচালক দেখার যেন কেউ নেই ! বানারীপাড়া-বরিশাল সড়কে খানাখন্দে অন্তহীণ জনদুর্ভোগ বাবুগঞ্জে গৃহবধূকে শ্লীলতাহানি ঘটনায় ৩জনকে আসামি করে মামলা কলাপাড়ায় স্কুলের সামনে নিম্নমানের শিশু খাদ্য বিক্রির অভিযোগ, প্রশাসনের হস্তক্ষেপ কামনা বরিশালে পূজা উদযাপন পরিষদের সম্মেলন: সম্প্রীতির আহ্বান, গুণীজনদের সম্মাননা মোরেলগঞ্জে জলবায়ু ঝুঁকিতে থাকা জনগোষ্ঠীর অধিকার সুরক্ষায় সংলাপ

কুয়াকাটায় বিয়ের প্রলোভন দেখিয়ে নারীকে ধর্ষণ, গ্রেপ্তার ১। আজকের ক্রাইম-নিউজ

প্রতিনিধির নাম
  • আপডেট সময় : ০১:৪৫:৩১ অপরাহ্ন, রবিবার, ১৩ ডিসেম্বর ২০২০ ১৩৬ বার পড়া হয়েছে
আজকের জার্নাল অনলাইনের সর্বশেষ নিউজ পেতে অনুসরণ করুন গুগল নিউজ (Google News) ফিডটি

আজকের ক্রাইম ডেক্স:: প্রেমের ফাঁদে ফেলে বিয়ের প্রলোভন দেখিয়ে পর্যটন কেন্দ্র কুয়াকাটার একটি আবাসিক হোটেলে নিয়ে এক নারীকে (১৮) ধর্ষণের অভিযোগে মহিপুর থানায় মামলা হয়েছে। রোববার নির্যাতনের শিকার নারী বাদী হয়ে প্রেমিক পটুয়াখালীর কলাপাড়া উপজেলার মহিপুরের আল আমিন (২০) এবং তার সহযোগী শামিমকে আসামী করে নারী ও শিশু নির্যাতন দমন আইনে এ মামলা দায়ের করে। পুলিশ এ ঘটনায় ২নং আসামী হোটেল মালিকের ছেলে শামিমকে গ্রেপ্তার করেছে।
মহিপুর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা মো. মনিরুজ্জামান বরিশালটাইমসকে জানান, কলাপাড়া পৌরশহরের রহমতপুর এলাকার ওই নারীর সাথে সাত মাস ধরে মোবাইলে প্রেম চলছিলো মহিপুরের আল আমিনের। প্রেমের সূত্র ধরে শনিবার বিকালে কুয়াকাটার আবাসিক হোটেল সোনার বাংলার ১০৪ নম্বর কক্ষে ওই নারীকে নিয়ে যায় আল আমিন। সেখানে বিয়ের প্রতিশ্রুতি দিয়ে তার সাথে শারীরিক মেলামেশা করে সে। পরবর্তীতে বিষয়টি উভয়ের পরিবার জেনে গেলে হোটেলে বসে অভিভাবকদের উপস্থিতিতে ওই নারীকে বিয়ে করতে অস্বীকার করে আল আমিন। এর আগেও ওই হোটেলে নিয়ে তার সাথে শারীরিক মেলামেশা করে।

এ ঘটনায় ওই নারী থানায় মামলা দায়ের করলে ২নং আসামী হোটেল মালিকের ছেলে শামিমকে গ্রেপ্তার করে পুলিশ। তাকে রোববার দুপুরে আদালতে প্রেরণ করা হয়েছে ও ওই নারীর ডাক্তারী পরীক্ষার জন্য পটুয়াখালী প্রেরণ করা হয়েছে। মূল অভিযুক্ত আল আমিন ঘটনার পরই পালিয়ে যাওয়ায় তাকে গ্রেপ্তারের চেষ্টা চলছে বলে পুলিশ কর্মকর্তা জানান।’

নিউজটি শেয়ার করুন

আপনার মন্তব্য

Your email address will not be published. Required fields are marked *

আপনার ইমেইল এবং অন্যান্য তথ্য সংরক্ষন করুন

ট্যাগস :

কুয়াকাটায় বিয়ের প্রলোভন দেখিয়ে নারীকে ধর্ষণ, গ্রেপ্তার ১। আজকের ক্রাইম-নিউজ

আপডেট সময় : ০১:৪৫:৩১ অপরাহ্ন, রবিবার, ১৩ ডিসেম্বর ২০২০