সংবাদ শিরোনাম ::
কলাপাড়ায় স্কুলের সামনে নিম্নমানের শিশু খাদ্য বিক্রির অভিযোগ, প্রশাসনের হস্তক্ষেপ কামনা বরিশালে পূজা উদযাপন পরিষদের সম্মেলন: সম্প্রীতির আহ্বান, গুণীজনদের সম্মাননা মোরেলগঞ্জে জলবায়ু ঝুঁকিতে থাকা জনগোষ্ঠীর অধিকার সুরক্ষায় সংলাপ মোরেলগঞ্জে দুদকের দুর্নীতিবিরোধী প্রতিযোগিতার বিজয়ীদের পুরস্কার বিতরণ চিতলমারীতে আইন-শৃঙ্খলা কমিটির সভা সাংবাদিকদের প্রাণনাশের হুমকির ঘটনায় ব্যবস্থা নেওয়ার দাবি বানারীপাড়ায় নবাগত জেলা প্রশাসকের মতবিনিময় সভা অনুষ্ঠিত বিসিসির ৬৪৭ কোটি ৫৩ লাখ টাকার বাজেট ঘোষণা *‘স্মার্ট, সবুজ ও জনবান্ধব বরিশাল’ গড়ার অঙ্গীকার ঠিকাদারের মৃত্যুর পর বন্ধ সড়ক সংস্কার, দ্রুত কাজ শুরুর দাবিতে নলছিটিতে মানববন্ধন জুলাই গণঅভ্যুত্থান দিবস-২০২৬’ যথাযোগ্য মর্যাদায় পালনের লক্ষ্যে ঝালকাঠিতে প্রস্তুতিমূলক সভা অনুষ্ঠিত ঝালকাঠি পৌরসভার নাগরিক সুযোগ-সুবিধা নিশ্চিতের দাবিতে মানববন্ধন

আদালতে নেওয়ার পথে খুনের মামলার আসামি পালিয়েছে ৫ পুলিশ সদস্য প্রত্যাহার। আজকের ক্রাইম-নিউজ

প্রতিনিধির নাম
  • আপডেট সময় : ০৮:৪২:৫৬ পূর্বাহ্ন, শুক্রবার, ১১ ডিসেম্বর ২০২০ ১৬৭ বার পড়া হয়েছে
আজকের জার্নাল অনলাইনের সর্বশেষ নিউজ পেতে অনুসরণ করুন গুগল নিউজ (Google News) ফিডটি

অনলাইন ডেস্ক:: জেলা কারাগার থেকে আদালতে হাজিরা দিতে আনা খুনের মামলার এক আসামী আদালত প্রাঙ্গণ থেকে পালিয়েছে। আসামীকে ধরতে পুলিশের অভিযান অব্যাহত রয়েছে। আদলত প্রাঙ্গন থেকে খুনের মামলার আসামী পালিয়ে যাওয়ায় নিরাপত্তার দায়িত্বে থাকা ৫ পুলিশ সদস্যকে প্রত্যাহার করা হয়েছে। ঘটনা তদন্তে কার অবহেলা ছিল এটি দেখার জন্য ৩ সদস্যের কমিটি গঠন করা হয়েছে। পুলিশ সুপার মো. মিজানুর রহমান জানিয়েছেন, পালিয়ে যাওয়া আসামীর নাম ইকবাল হোসেন (৩৫), সে দোয়ারাবাজার উপজেলার বাংলাবাজার ইউনিয়নের উস্তেংগের গ্রামের রমজান আলীর ছেলে। ২০১৭ সালের ১৩ জুন স্ত্রী মনোয়ারা বেগমকে হত্যার ঘটনায় তার বিরুদ্ধে খুনের মামলা হয়েছিল। বুধবার বেলা ১১ টায় সুনামগঞ্জ শহরতলির হালুয়ারগাঁও’এর জেলা কারাগার থেকে ইকবাল হোসেনকে আদালতে হাজির করার জন্য নিয়ে আসে কোর্ট পুলিশ। আদালত প্রাঙ্গণ থেকে সকলের অলক্ষ্যে পালিয়ে যায় ইকবাল। এ ঘটনায় কার অবহেলা ছিল খুঁজে বের করার জন্য অতিরিক্ত পুলিশ সুপার হায়াতুন নবীকে প্রধান করে এবং ডিআইওওয়ান আনোয়ার হোসেন মৃধা ও শহর পুলিশ ফাঁড়ির পরিদর্শক মাসুদ আহমেদকে সদস্য করে তদন্ত কমিটি করা হয়েছে। পুলিশ সুপার জানান, আসামী গ্রেপ্তারের চেষ্টা চলছে। তদন্ত কমিটিকে দ্রুত রিপোর্ট দিতে বলা হয়েছে। তদন্তে যারা দোষী সাব্যস্ত হবেন তাদের বিরুদ্ধে আইনানুগ ব্যবস্থা নেওয়া হবে।

নিউজটি শেয়ার করুন

আপনার মন্তব্য

Your email address will not be published. Required fields are marked *

আপনার ইমেইল এবং অন্যান্য তথ্য সংরক্ষন করুন

ট্যাগস :

আদালতে নেওয়ার পথে খুনের মামলার আসামি পালিয়েছে ৫ পুলিশ সদস্য প্রত্যাহার। আজকের ক্রাইম-নিউজ

আপডেট সময় : ০৮:৪২:৫৬ পূর্বাহ্ন, শুক্রবার, ১১ ডিসেম্বর ২০২০