সংবাদ শিরোনাম ::
নথুল্লাবাদ ইউনিয়ন বিএনপির সাংগঠনিক সভায় চেয়ারম্যান পদে ৮ জনের নাম প্রস্তাব উপকূলের মানুষের কণ্ঠ তুলে ধরলেন বরিশাল বিশ্ববিদ্যালয় শিক্ষার্থী সোহেল রানা জনগণের জানমালের নিরাপত্তায় পাশে থাকতে চাই: এমপি তালুকদার খোকন বাবুগঞ্জে জামায়াতে ইসলামীর কর্মী শিক্ষা শিবির অনুষ্ঠিত আমরা সাধারণ মানুষের কল্যাণের জন্য কাজ করে যাচ্ছি, সাধারণ মা নুষকে কষ্টে ফেলে আস্থা অর্জন করা সম্ভব নয় সমাজকল্যাণ মন্ত্রী ডা: জেড এম জাহিদ হোসেন মহাসড়কে টায়ার জ্বালিয়ে বিক্ষোভ, বাবুগঞ্জ আ.লীগের সভাপতি স্বপনসহ ১৫ জনের বিরুদ্ধে মামলা প্রধানমন্ত্রীর ৬২তম জন্মদিনে বাবুগঞ্জ স্বাস্থ্য কমপ্লেক্সে ৬২টি নিমগাছ রোপণ বাবুগঞ্জে পুলিশের অভিযানে ইয়াবাসহ গ্রেপ্তার, যুবকের ৬ মাসের কারাদণ্ড। মোবাইল চুরির অভিযোগে ইজিবাইক চালককে গাছের সঙ্গে বেঁধে নির্যাতন বরিশালে স্বেচ্ছাসেবক লীগের দুই নেতা গ্রেপ্তার

পুলিশি সেবাকে ভুক্তভোগীর দোরগোড়ায় পৌঁছে দিতে চাই : পুলিশ কমিশনার

প্রতিনিধির নাম
  • আপডেট সময় : ০৫:১২:৪৭ অপরাহ্ন, বৃহস্পতিবার, ১০ ডিসেম্বর ২০২০ ২১৯ বার পড়া হয়েছে
আজকের জার্নাল অনলাইনের সর্বশেষ নিউজ পেতে অনুসরণ করুন গুগল নিউজ (Google News) ফিডটি

আজকের ক্রাইম ডেক্স : বরিশাল মেট্রোপলিটন পুলিশ কমিশনার মোঃ শাহাবুদ্দিন খান বিপিএম-বার বলেছেন, পুলিশি সেবাকে ভুক্তভোগীর দোরগোড়ায় পৌঁছে দিতে চাই। দেশের প্রতিটি আনাচে-কানাচে, প্রত্যন্ত অঞ্চলে নির্বিঘ্নে গণমানুষের কাছে পুলিশি সেবা পৌঁছে দিতে চাই। মানবিক ও সামাজিক দায়িত্ববোধ থেকে আইন-শৃঙ্খলা রক্ষার পাশাপাশি মানবিক পুলিশি সেবা প্রতিটি ভুক্তভোগীর দোরগোড়ায় পৌঁছে দিতে আমরা বদ্ধপরিকর । তাই কমিউনিটি পুলিশিং, বিট পুলিশিং, ওপেন হাউজ ডে, স্কুল পরিদর্শন, মসজিদে সচেতনতা মূলক বক্তব্য প্রদানসহ আমরা গ্রহণ করেছি নানামুখী পদক্ষেপ। আমাদের এই পথ চলায় দায়িত্বশীল নাগরিক হিসেবে আমরা আপনাদেরকে পাশে চাই।’

বৃহস্পতিবার (১০ ডিসেম্বর) সকাল ১১ টায় এয়ারপোর্ট থানার নির্মাণাধীন স্থায়ী ভবন চত্বরে এয়ারপোর্ট থানার আয়োজনে অনুষ্ঠিত ওপেন হাউজ ডে সভায় প্রধান অতিথির বক্তব্যে তিনি একথা বলেন।

এসময় তিনি ওপেন হাউজ ডে তে উপস্থিত সকল ভুক্তভোগীর সমস্যা অত্যন্ত গুরুত্বসহকারে শুনে প্রয়োজনীয় ব্যবস্থা গ্রহণের নির্দেশ দিয়ে ওপেন হাউজ ডে তে উপস্থিত সকলের উদ্দেশ্যে বলেন, আপনারা আপনাদের এলাকার আইন-শৃঙ্খলা পরিস্থিতিসহ যে কোন ধরনের সমস্যা, সুযোগ-সুবিধার কথা আমাদের কাছে তুলে ধরবেন। আমাদের ভালো কাজের মূল্যায়ন করবেন, খারাপ কাজের সমালোচনা করবেন। তবেই ওপেন হাউজ ডে সফল ও সার্থক হবে। আমরা আমাদের অবস্থান অনুযায়ী আইন এর ভিতর থেকে সাধ্যমত আপনাদের সেবা দিয়ে যাব।

ওপেন হাউজ ডে তে আমরা গুরুত্বসহকারে যেভাবে ভুক্তভোগীদের সাথে কথা বলি, তা থানার অফিসার-ফোর্সের জন্য শিক্ষণীয়। এসময় তিনি উপস্থিত পুলিশ সদস্যদের উদ্দেশ্যে আইজিপি মহোদয় এর নির্দেশনাকে স্মরণ করিয়ে দিয়ে বলেন, ওসি হবেন তার এলাকার সবচাইতে গ্রহণযোগ্য সামাজিক নেতা, ওসি হবেন তার এলাকার হ্যামিলনের বাঁশিওয়ালা। যার উপর গণমানুষের মুগ্ধতা ও আস্থা থাকবে। তেমনি ভাবে প্রতিটি বিট এর জন্য বিট অফিসার হবেন একজন হ্যামিলনের বাঁশিওয়ালা ও সামাজিক নেতা।

এ সময় বিশেষ অতিথি হিসেবে সভায় উপস্থিত অতিরিক্ত পুলিশ কমিশনার প্রলয় চিসিম বলেন, ‘যে সকল ভুক্তভোগী কোথাও গিয়ে গুরুত্ব পায় না, কারো কাছে সমস্যার কথা বলতে পারে না, সঠিক বিচার পায়না তাদের জন্য ওপেন হাউজ ডে। আপনাদের মাধ্যমে আমি এধরনের ভুক্তভোগীদের কে ওপেন হাউজ ডে আসার আহ্বান জানাই।’ এসময় তিনি মাননীয় পুলিশ কমিশনার মহোদয়কে প্রতিটি থানার ওপেন হাউজ ডে তে সশরীরে উপস্থিত হয়ে ভুক্তভোগীদের সমস্যা গুরুত্বসহকারে শুনে সমাধানের ব্যবস্থা করার জন্য আন্তরিক ধন্যবাদ জ্ঞাপন করেন।

সভায় উপস্থিত উপ-পুলিশ কমিশনার (উত্তর) খায়রুল আলম বিশেষ অতিথির বক্তব্যে বলেন, ‘পুলিশের প্রতি আপনাদের অগাধ আস্থার প্রতিদানে যেগুলো আমাদের কাজ নয়, যেগুলো পুলিশের দায়িত্ব নয়; আপনাদের কল্যাণে, আপনাদেরকে ভালোবেসে আমরা সেগুলোও করে যাই। ‘ পাশাপাশি তিনি করোনার দ্বিতীয় ঢেউ মোকাবেলায় সবাইকে স্বাস্থ্যবিধি মেনে চলার আহ্বান জানান।

উল্লেখ্য যে, সভায় আরো উপস্থিত ছিলেন অফিসার ইনচার্জ এয়ারপোর্ট থানা জাহিদ বিন আলম, পুলিশ পরিদর্শক তদন্ত শাহ মোহাম্মদ ফয়সাল, এয়ারপোর্ট থানার অফিসার ও ফোর্সবৃন্দ কমিউনিটি পুলিশিং এর সদস্যবৃন্দ সহ সকল শ্রেণী পেশার লোকজন।’

নিউজটি শেয়ার করুন

আপনার মন্তব্য

Your email address will not be published. Required fields are marked *

আপনার ইমেইল এবং অন্যান্য তথ্য সংরক্ষন করুন

ট্যাগস :

পুলিশি সেবাকে ভুক্তভোগীর দোরগোড়ায় পৌঁছে দিতে চাই : পুলিশ কমিশনার

আপডেট সময় : ০৫:১২:৪৭ অপরাহ্ন, বৃহস্পতিবার, ১০ ডিসেম্বর ২০২০