ডিমলায় ১৬ ডিসেম্বর উদযাপন উপলক্ষে প্রস্তুুতি সভা। আজকের ক্রাইম-নিউজ
- আপডেট সময় : ০২:২২:১৬ অপরাহ্ন, বৃহস্পতিবার, ১০ ডিসেম্বর ২০২০ ১৪২ বার পড়া হয়েছে

মোঃগোলাম রাব্বানী , ডিমলা (নীলফামারী) প্রতিনিধি: নীলফামারীর ডিমলাতে বিজয় দিবস উদযাপন উপলক্ষে প্রস্তুুতিমুলক সভা অনুষ্ঠিত হয়েছে। উপজেলা প্রশাসনের আয়োজনে ১০ ডিসেম্বর উপজেলা পরিষদ হলরুমে বিকালে এই প্রস্তুুতি সভা অনুষ্ঠিত হয়। উপজেলা নির্বাহী অফিসার জয়শ্রী রাণীর সভাপতিত্বে সভায় বক্তব্য রাখেন উপজেলা পরিষদের চেয়ারম্যান বীরমুক্তিযোদ্ধা মোঃ তবিবুল ইসলাম, উপজেলা ভাইস চেয়ারম্যান বাবু নিরেন্দ্র নাথ রায়, মহিলা ভাইস চেয়ারম্যান মোছাঃ আয়শা সিদ্দিকা, আওয়ামীলীগের সাধারন সম্পাদক মোঃ আনোয়ারুল হক সরকার মিন্টুু, উপজেলা সাবেক কমান্ডার মোঃ সামছুল হক, কৃষি কর্মকর্তা মোঃ সেকেন্দার আলী, উপজেলা স্বাস্থ্য পঃপঃ কর্মকর্তা ডাঃ সারোয়ার আলম, ডিমলা থানা অফিসার ইনচার্জ মোঃ সিরাজুল ইসলাম, উপজেলা ছাত্রলীগের আহবায়ক মোঃ আবু সায়েম সরকার সহ বিভিন্ন শিক্ষা প্রতিষ্ঠানের প্রধান ও সরকারী-বেসরকারী কর্মকর্তা-কর্মচারীগণ। সভায় বক্তারা বলেন কোভিট-১৯ এর কারনে সীমিত আকারে ১৬ ডিসেম্বর উদযাপন করা হবে।

























