সংবাদ শিরোনাম ::
বাবুগঞ্জে জামায়াতে ইসলামীর কর্মী শিক্ষা শিবির অনুষ্ঠিত আমরা সাধারণ মানুষের কল্যাণের জন্য কাজ করে যাচ্ছি, সাধারণ মা নুষকে কষ্টে ফেলে আস্থা অর্জন করা সম্ভব নয় সমাজকল্যাণ মন্ত্রী ডা: জেড এম জাহিদ হোসেন মহাসড়কে টায়ার জ্বালিয়ে বিক্ষোভ, বাবুগঞ্জ আ.লীগের সভাপতি স্বপনসহ ১৫ জনের বিরুদ্ধে মামলা প্রধানমন্ত্রীর ৬২তম জন্মদিনে বাবুগঞ্জ স্বাস্থ্য কমপ্লেক্সে ৬২টি নিমগাছ রোপণ বাবুগঞ্জে পুলিশের অভিযানে ইয়াবাসহ গ্রেপ্তার, যুবকের ৬ মাসের কারাদণ্ড। মোবাইল চুরির অভিযোগে ইজিবাইক চালককে গাছের সঙ্গে বেঁধে নির্যাতন বরিশালে স্বেচ্ছাসেবক লীগের দুই নেতা গ্রেপ্তার নলছিটিতে ১১ কোটি টাকা ব্যয়ে পাঁচ সড়কের নির্মাণকাজ শুরু, উদ্বোধন করলেন এমপি ইলেন ভুট্টো নিজের নিরাপত্তা চেয়ে জিডি করলেন থানার ওসি বাবুগঞ্জ উপজেলা স্বেচ্ছাসেবক লীগ সভাপতি কামাল হোসেন ডিবি পুলিশের হাতে গ্রেপ্তার

বেনাপোল কাস্টমের ২০ কেজি সোনা চুরি, রাজস্ব কর্মকর্তা রিমান্ডে। আজকের ক্রাইম-নিউজ

প্রতিনিধির নাম
  • আপডেট সময় : ১০:৫৭:১৬ পূর্বাহ্ন, বৃহস্পতিবার, ১০ ডিসেম্বর ২০২০ ১৯১ বার পড়া হয়েছে
আজকের জার্নাল অনলাইনের সর্বশেষ নিউজ পেতে অনুসরণ করুন গুগল নিউজ (Google News) ফিডটি

আজকের ক্রাইম ডেক্স

বেনাপোল কাস্টম হাউসের ভোল্ট ভেঙে ২০ কেজি সোনা চুরির মামলায় সহকারী রাজস্ব কর্মকর্তা ভোল্ট পরিদর্শক শাহবুল সরদারকে দুই দিনের রিমান্ডে নিয়েছে সিআইডি পুলিশ।

মামলার তদন্তকারী সংস্থা সিআইডি আদালতে ১০ দিনের রিমান্ডের আবেদন করলে সিনিয়র জুডিশিয়াল ম্যাজিস্ট্রেট আদালতের বিচারক শম্পা বসু মঙ্গলবার দুদিনের রিমান্ড মঞ্জুর করেন।

সহকারী রাজস্ব কর্মকর্তা শাহবুল সরদার রাজবাড়ি জেলার বালিয়াকান্দি উপজলোর বাধুঁলী খালপাড়ার মৃত জালাল সরদারের ছেলে। ভোল্টের লকারের চাবি শাহবুলের কাছে থাকত বলে জানা গেছে।

গত বছরের ৯ নভেম্বর লকার থেকে চুরি হয়ে যায় ২০ কেজি স্বর্ণ। তবে লকারে থাকা আরও ২২ কেজি স্বর্ণ, বৈদেশিক মুদ্রাসহ অন্যান্য সম্পদ অক্ষত অবস্থায় ছিল।

এ ঘটনায় কাস্টমের ‍যুগ্ম-কমিশনার শহীদুল ইসলামকে প্রধান করে ৯ সদস্য বিশিষ্ট একটি তদন্ত কমিটি গঠন করা হয়। পরে বেনাপোল কাস্টম হাউসের রাজস্ব কর্মকর্তা মো. এমদাদুল হক বাদী হয়ে বেনাপোল পোর্ট থানায় গত বছরের ১১ নভেম্বর একটি মামলা দায়ের করেন।

যশোরের সিআইডি পরিদর্শক জাকির হোসেন বলেন, ১ বছর আগে বেনাপোল কাস্টম হাউজের লকার থেকে সোনা চুরি গেলেও তা উদ্ধার করা সম্ভব হয়নি। তবে এ ঘটনায় এনজিও আজিবর, শাকিল ও সহকারী রাজস্ব কর্মকর্তা শাহবুল সরদারকে আটক করা হয়েছে।

নিউজটি শেয়ার করুন

আপনার মন্তব্য

Your email address will not be published. Required fields are marked *

আপনার ইমেইল এবং অন্যান্য তথ্য সংরক্ষন করুন

ট্যাগস :

বেনাপোল কাস্টমের ২০ কেজি সোনা চুরি, রাজস্ব কর্মকর্তা রিমান্ডে। আজকের ক্রাইম-নিউজ

আপডেট সময় : ১০:৫৭:১৬ পূর্বাহ্ন, বৃহস্পতিবার, ১০ ডিসেম্বর ২০২০