সংবাদ শিরোনাম ::
ভান্ডারিয়ায় ডেঙ্গু প্রতিরোধে পরিছন্নতা অভিযান ও কমিউনিটি সভা অনুষ্ঠিত মাথায় পিস্তল ঠেকিয়েও দমানো যায়নি, এবার সাংবাদিক আসলামকে মাদক মামলায় ফাঁসানোর ছক! বাবুগঞ্জে খাল পরিষ্কার কর্মসূচির উদ্বোধন ত্যাগী নেতাকর্মীদের মূল্যায়ন নিশ্চিত করা হবে, স্থানীয় নির্বাচনে থাকবে বিএনপির একক প্রার্থী” — অ্যাড. মো. শাহাদাৎ হোসেন বরিশালে ৫০০ পিস ইয়াবাসহ বাবুগঞ্জের দুই মাদক কারবারি গ্রেপ্তার শাপলা চত্বরে হত্যাকান্ডের ঘটনায় সাবেক মন্ত্রী লতিফ সিদ্দিকী গ্রেফতার ভিমরুলী ভাসমান পেয়ারা বাজারে সাউন্ড সিস্টেম ও ডিজে ব্যবহার বন্ধে প্রশাসনের কড়া নজরদারি সড়ক দুর্ঘটনা রোধে চুয়াডাঙ্গায় গণপরিবহন ষ্টাফদের ডোপ টেস্ট পটুয়াখালীতে ধর্ষণের অভিযোগে জামায়াত নেতার বিরুদ্ধে মামলা দক্ষিণ-পশ্চিমাঞ্চলে ডেঙ্গুর প্রকোপ বাড়ছে ডেঙ্গুতে আরও ৩ জনের মৃত্যু, খুলনা বিভাগে নতুন আক্রান্ত ৮৫

কুমিল্লায় হোটেলের খাবার খেয়ে হাসপাতালে ৪১ পুলিশ সদস্য। আজকের ক্রাইম-নিউজ

প্রতিনিধির নাম
  • আপডেট সময় : ০৫:০৩:২৯ পূর্বাহ্ন, বৃহস্পতিবার, ১০ ডিসেম্বর ২০২০ ১২৮ বার পড়া হয়েছে
আজকের জার্নাল অনলাইনের সর্বশেষ নিউজ পেতে অনুসরণ করুন গুগল নিউজ (Google News) ফিডটি

আজকের ক্রাইম ডেক্স

কুমিল্লার ব্রাহ্মণপাড়া উপজেলা পরিষদের উপনির্বাচনে দায়িত্ব পালন করতে যাওয়া পুলিশ, গাড়িচালক ও আনসার সদস্যরা হোটেলের খাবার খেয়ে অসুস্থ হয়ে পড়েছেন। এদের মধ্যে ৪১ জনকে হাসপাতালে ভর্তি করা হয়েছে। রাত ২টার দিকে মুঠোফোনে বিষয়টি নিশ্চিত করেছেন ব্রাহ্মণপাড়া থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. নাজমুল হক।

পুলিশ জানায়, আজ বৃহস্পতিবার উপজেলার আটটি ইউনিয়নের ৬৫টি ভোটকেন্দ্রে ভোটগ্রহণ হতে যাচ্ছে। তাই ভোটকেন্দ্রসহ নির্বাচনী এলাকায় কর্তব্যরত প্রায় এক হাজার পুলিশ সদস্য, গাড়িচালক, আনসার ও অন্যদের জন্য বুধবার দুপুরের খাবারের ব্যবস্থা করা হয়। সব খাবার সরবরাহ করা হয় উপজেলা সদরের ইত্যাদি নামের একটি হোটেল থেকে।

ওসি মো. নাজমুল হক বলেন, রাত ৯টার পর থেকে আমাদের কাছে আসতে থাকে এ দুঃসংবাদটি। খাবার খেয়ে ফুড পয়জনিংয়ের (খাদ্যে বিষক্রিয়া) কারণে বিভিন্ন কেন্দ্র থেকে আসতে থাকে আমাদের সহকর্মীদের অসুস্থ হওয়ার খবর। গাড়ি ও অ্যাম্বলেন্সযোগে অসুস্থদের ব্রাহ্মণপাড়াসহ বিভিন্ন হাসপাতালে পাঠানো হয়েছে।

তিনি বলেন, গভীর রাত পর্যন্ত অনেকেই প্রাথমিক চিকিৎসা শেষে কাজে ফিরতে সক্ষম হলেও রাত ২টা পর্যন্ত ৪১ জনকে হাসপাতালে ভর্তি রাখা হয়েছে।

পুলিশ সদস্যদের অসুস্থ হওয়ার কারণে নির্বাচনে ভোটগ্রহণে কোনো সমস্যা হবে না বলেও ওসি জানিয়েছেন। তবে খাদ্যে বিষক্রিয়ার কারণে আরও পুলিশ সদস্য অসুস্থ হয়ে পড়তে পারেন বলে চিকিৎসকদের আশঙ্কা।

এদিকে এ খবর পেয়ে কুমিল্লা পুলিশ সুপার সৈয়দ নুরুল ইসলামের নির্দেশে ব্রাহ্মণপাড়ায় অতিরিক্ত পুলিশ সদস্য পাঠানো হয়েছে বলে জেলা পুলিশের নিয়ন্ত্রণ কক্ষ থেকে জানানো হয়েছে। অসুস্থ পুলিশ সদস্যদের চিকিৎসার খোঁজ-খবর নিতে রাতে জেলা সিভিল সার্জন ডা. নিয়াতুজ্জামান ব্রাহ্মণপাড়া স্বাস্থ্য কমপ্লেক্সে যান।

উল্লেখ্য, গত ১৬ সেপ্টেম্বরে ব্রাহ্মণপাড়া উপজেলা পরিষদের চেয়ারম্যান আবু তাহেরের মৃত্যুর চেয়ারম্যান পদটি শূন্য হয়। আটটি ইউনিয়নের ভোটকেন্দ্র সংখ্যা ৬৫, ভোটকক্ষ ৪৪৭টি। মোট এক লাখ ৬০ হাজার ২৪০ ভোটারের মধ্যে পুরুষ ৮১ হাজার ৬৮৩ জন ও নারী ৭৮ হাজার ৫৫৭ জন।

নিউজটি শেয়ার করুন

আপনার মন্তব্য

Your email address will not be published. Required fields are marked *

আপনার ইমেইল এবং অন্যান্য তথ্য সংরক্ষন করুন

ট্যাগস :

কুমিল্লায় হোটেলের খাবার খেয়ে হাসপাতালে ৪১ পুলিশ সদস্য। আজকের ক্রাইম-নিউজ

আপডেট সময় : ০৫:০৩:২৯ পূর্বাহ্ন, বৃহস্পতিবার, ১০ ডিসেম্বর ২০২০