সংবাদ শিরোনাম ::
বিজয়নগরে লুডু খেলাকে কেন্দ্র করে নিহত ১ আহত ৫ ঝালকাঠির ভীমরুলির ভাসমান পর্যটন কেন্দ্রে অতিরিক্ত ভাড়া ও উচ্চশব্দে সাউন্ড বক্স বাজানোর দায়ে অভিযান দর্শনায় বিজিবির অভিযানে ১৩ কোটি টাকার স্বর্ণসহ এক পাচারকারী আটক বিজয়নগর উপজেলা আমতলী বাজারের vision এর নতুন শো রুমের শুভ উদ্বোধন করা হয়েছে, বাবুগঞ্জে নদী ভাঙন প্রতিরোধে জরুরি কাজের উদ্বোধন বাবুগঞ্জের চাঁদপাশা ইউপিতে সম্ভাব্য প্রার্থী হিসেবে মাঠে সক্রিয় জামায়াত নেতা রফিকুল ইসলাম। ঝালকাঠিতে ১০ পিস ইয়াবাসহ নারী মাদক কারবারি গ্রেফতার ঝালকাঠিতে স্টেকহোল্ডারদের সাথে নৌ পুলিশের মতবিনিময় সভা অনুষ্ঠিত ভীমরুলি পেয়ারা বাগানে শব্দযন্ত্রের অবৈধ ব্যবহার রোধে ভ্রাম্যমাণ আদালত পরিচালনা, দুই ট্রলারকে জরিমানা ঝালকাঠির ঐতিহ্যবাহী পেয়ারা বাগান পরিদর্শনে গণযোগাযোগ অধিদপ্তরের মহাপরিচালক

উজিরপুরে জমি নিয়ে বিরোধে প্রবাসীর স্ত্রীর শ্লীলতাহানী ও মারধরের অভিযোগ। আজকের ক্রাইম-নিউজ

প্রতিনিধির নাম
  • আপডেট সময় : ০৪:৫১:০৫ অপরাহ্ন, বুধবার, ৯ ডিসেম্বর ২০২০ ১৪২ বার পড়া হয়েছে
আজকের জার্নাল অনলাইনের সর্বশেষ নিউজ পেতে অনুসরণ করুন গুগল নিউজ (Google News) ফিডটি

রাহাদ সুমন,বিশেেষ প্রতিনিধি॥
বরিশালের উজিরপুর উপজেলার গুঠিয়া ইউনিয়নের পশ্চিম নয়া বাড়ি গ্রামে জমি সংক্রান্ত বিরোধের জের ধরে প্রবাসীর স্ত্রীকে শ্লীলতাহানী ও মারধর করে,গাছপালা কেটে নেওয়া, বেড়া দিয়ে চলাচলের পথ আটকে দেওয়া,শৌচাগার ভেঙ্গে ফেলা ও স্বর্নালঙ্কার লুট করার অভিযোগ পাওয়া গেছে। এ ব্যপারে গুঠিয়া ইউনিয়নের পশ্চিম নয়া বাড়ি গ্রামের সৌদি প্রবাসী কাঞ্চন হোসেনের স্ত্রী মরিয়ম বেগম (৪৫) বাদী হয়ে একই এলাকার বাবুল হাওলাদার (৪৫),সোহেল হাওলাদার (৩৫),আফজালুননেছা (৬৫),নিনা বেগম(৪০),ঝুমুর বেগম(২৫) ও সহিদ হাওলাদার(৩০)কে সুনির্দিষ্ট ও ৪-৫জনকে অজ্ঞাতনামা আসামী করে উজিরপুর মডেল থানায় লিখিত অভিযোগ দায়ের করেছেন। ওই অভিযোগ সূত্রে জানা গেছে, জমিসংক্রান্ত পূর্ব বিরোধের জের ধরে গত মঙ্গলবার বিকেলে উল্লেখিত আসামীরা উপজেলার গুঠিয়া ইউনিয়নের পশ্চিম নয়া বাড়ি গ্রামের সৌদি প্রবাসী কাঞ্চন হোসেনের বাড়িতে অনধিকার প্রবেশ করে বিভিন্ন প্রজাতির বেশ কয়েকটি গাছ কেটে ও শৌচাগার ভেঙ্গে ফেলার পাশাপাশি চলাচলের পথে বেড়া দেয় । এসময় এতে বাধা দিতে গেলে আসামীরা প্রবাসীর স্ত্রী মরিয়ম বেগমে শ্লীলতা হানি ও মারধর করে তার গলায় থাকা স্বর্নের চেন ও নগদ ৫৭ হাজার টাকা ছিনিয়ে নেয়। এসময় তার ডাকচিৎকারে স্থানীয়রা এগিয়ে এলে আসামীরা প্রবাসীর স্ত্রীকে প্রাণনাশের হুমকি দিয়ে চলে যায়। পরে তাকে উদ্ধার করে হাসপাতালে চিকিৎসা দেওয়া হয়। আসামীদের এ তান্ডবে প্রায় তিন লক্ষাধিক টাকার ক্ষয়ক্ষতি হয়। এ প্রসঙ্গে উজিরপুর মডেল থানার অফিসার ইনচার্জ (ওসি) জিয়াউল আহসান বলেন তদন্তপূর্বক প্রয়োজনীয় আইনানুগ ব্যবস্থা গ্রহণ করা হবে। ###

নিউজটি শেয়ার করুন

আপনার মন্তব্য

Your email address will not be published. Required fields are marked *

আপনার ইমেইল এবং অন্যান্য তথ্য সংরক্ষন করুন

ট্যাগস :

উজিরপুরে জমি নিয়ে বিরোধে প্রবাসীর স্ত্রীর শ্লীলতাহানী ও মারধরের অভিযোগ। আজকের ক্রাইম-নিউজ

আপডেট সময় : ০৪:৫১:০৫ অপরাহ্ন, বুধবার, ৯ ডিসেম্বর ২০২০