সংবাদ শিরোনাম ::
উজিরপুরে বসতঘরে ঢুকে বৃদ্ধকে মারধর ও জিম্মি করে লুটপাট, থানায় অভিযোগ বাবুগঞ্জে গাঁজাসহ যুবক গ্রেপ্তার দর্শনা সীমান্তের ওপারে যাওয়ার পথে মেহেরপুর জেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক গ্রেফতার এয়ারপোর্ট থানার অফিসার ইনচার্জের দায়িত্ব পেলেন ইন্সপেক্টর রফিকুল ইসলাম ঘোড়াঘাটে প্রাথমিক বৃত্তি প্রাপ্ত ৭৬ জন শিক্ষার্থীকে সংবর্ধনা ঝালকাঠিতে ডোপ টেস্টেপজেটিভ আসায় ২ মাদকসেবী আটক মামলা তেঁতুলিয়ায় পল্লী উন্নয়ন বোর্ডে জনবল সংকট ছয় পদের বিপরীতে দায়িত্বে একজন জুলহাস উদ্দীন, তেঁতুলিয়ায় ড্রেজারকাণ্ডে মৃত ৫ জনসহ ২২ জনের বিরুদ্ধে ‘মিথ্যা মামলা দাবীতে ৩ ঘণ্টা সড়ক অবরোধ মামরা প্রত্যারের দাবী উজিরপুরে উপজেলা প্রকৌশলী সুব্রত রায়ের বিরুদ্ধে নানা অনিয়ম-দুর্নীতির বিষয়ে দুদকে আভিযোগ চুয়াডাঙ্গায় ভোরে নামাজ পড়ে ফেরার পথে সাপে কামড়ে এক মুসুল্লির মৃত্যু

প্রকাশ্য ধূমপান নিয়ে নারীকে চরম হেনস্তার ভিডিও ভাইরাল। আজকের ক্রাইম-নিউজ

প্রতিনিধির নাম
  • আপডেট সময় : ০৩:৪০:৫৯ অপরাহ্ন, সোমবার, ৭ ডিসেম্বর ২০২০ ১৩৫ বার পড়া হয়েছে
আজকের জার্নাল অনলাইনের সর্বশেষ নিউজ পেতে অনুসরণ করুন গুগল নিউজ (Google News) ফিডটি

অনলাইন ডেস্ক
সম্প্রতি প্রকাশ্যে ধূমপান করা নিয়ে এক তরুণীকে হেনস্তা করা হয়েছে জনসমক্ষে। এ ঘটনার একটি ভিডিও ভাইরাল হয়েছে ফেসবুকসহ নানা সামাজিক যোগাযোগমাধ্যমে। ভিডিওটি নিয়ে এসব সামাজিক যোগাযোগমাধ্যমে সাধারণ জনগণ নানাবিধ আলোচনা-সমালোচনা করছেন।

অনেকেই ভাবছেন ভিডিওটি সামাজিক যোগাযোগমাধ্যমে ছড়ানোর কাজটি ভালো হয়নি। কেউ কেউ বলছেন ধূমপান করলে প্রশাসন চাইলে তার বিরুদ্ধে ব্যবস্থা নিতে পারে, সাধারণ জনগণ কেন যা ইচ্ছা তাই ব্যবহার করবে।
রোববার (০৬ ডিসেম্বর) থেকে রাজশাহী শহরের ভিডিওটি ভাইরাল হয়ে গেছে। ভিডিওতে দেখা যাচ্ছে, কোনো এক উদ্যানে বসে আড্ডা দিচ্ছে আর ধূমপান করছে দুইজন তরুণ-তরুণী। তাদের লক্ষ্য করে তেড়ে যায় শার্ট-প্যান্ট পরা এক ব্যক্তি। তার পিছু নেয় আরও কয়েকজন। শুরু থেকেই মোবাইল ক্যামেরায় ভিডিও ধারণ করা হচ্ছিল। দ্রুতই এ ঘটনা দেখতে আরও অনেক মানুষ জড়ো হয়ে যায়।

অতঃপর সেই তরুণ-তরুণীকে উদ্দেশ্য করে জনৈক ব্যক্তির নেতৃত্বে গালিগালাজ শুরু হয়। প্রকাশ্যে ধূমপান করাটা তাদের কাছে সমস্যা নয়, সমস্যা হলো একজন মেয়ে ধূমপান করছে সেটা! এটাই ছিল তাদের প্রশ্ন।

এদিকে, ঘটনার পর পর নেটিজেনরা মন্তব্য করছেন। ধূমপান করা কোনো অবস্থাতেই ঠিক নয়; কিন্তু এভাবে ধূমপানের জন্য কোনো নারী বা পুরুষকে হেয় করার সুযোগ নেই। আর ভিডিও করা আরও মারাত্মক অপরাধ।

নিউজটি শেয়ার করুন

আপনার মন্তব্য

Your email address will not be published. Required fields are marked *

আপনার ইমেইল এবং অন্যান্য তথ্য সংরক্ষন করুন

ট্যাগস :

প্রকাশ্য ধূমপান নিয়ে নারীকে চরম হেনস্তার ভিডিও ভাইরাল। আজকের ক্রাইম-নিউজ

আপডেট সময় : ০৩:৪০:৫৯ অপরাহ্ন, সোমবার, ৭ ডিসেম্বর ২০২০