সংবাদ শিরোনাম ::
ভান্ডারিয়ায় ডেঙ্গু প্রতিরোধে পরিছন্নতা অভিযান ও কমিউনিটি সভা অনুষ্ঠিত মাথায় পিস্তল ঠেকিয়েও দমানো যায়নি, এবার সাংবাদিক আসলামকে মাদক মামলায় ফাঁসানোর ছক! বাবুগঞ্জে খাল পরিষ্কার কর্মসূচির উদ্বোধন ত্যাগী নেতাকর্মীদের মূল্যায়ন নিশ্চিত করা হবে, স্থানীয় নির্বাচনে থাকবে বিএনপির একক প্রার্থী” — অ্যাড. মো. শাহাদাৎ হোসেন বরিশালে ৫০০ পিস ইয়াবাসহ বাবুগঞ্জের দুই মাদক কারবারি গ্রেপ্তার শাপলা চত্বরে হত্যাকান্ডের ঘটনায় সাবেক মন্ত্রী লতিফ সিদ্দিকী গ্রেফতার ভিমরুলী ভাসমান পেয়ারা বাজারে সাউন্ড সিস্টেম ও ডিজে ব্যবহার বন্ধে প্রশাসনের কড়া নজরদারি সড়ক দুর্ঘটনা রোধে চুয়াডাঙ্গায় গণপরিবহন ষ্টাফদের ডোপ টেস্ট পটুয়াখালীতে ধর্ষণের অভিযোগে জামায়াত নেতার বিরুদ্ধে মামলা দক্ষিণ-পশ্চিমাঞ্চলে ডেঙ্গুর প্রকোপ বাড়ছে ডেঙ্গুতে আরও ৩ জনের মৃত্যু, খুলনা বিভাগে নতুন আক্রান্ত ৮৫

ইউপি চেয়ারম্যানের ক্ষমা প্রার্থণা আগৈলঝাড়ায় মুক্তিযো’দ্ধা ও তাদের সন্তানদের নিয়ে অনাকা’ঙ্খিত বক্তব্যে। আজকের ক্রাইম-নিউজ

প্রতিনিধির নাম
  • আপডেট সময় : ০৩:৩৩:৩৩ অপরাহ্ন, সোমবার, ৭ ডিসেম্বর ২০২০ ১৪৫ বার পড়া হয়েছে
আজকের জার্নাল অনলাইনের সর্বশেষ নিউজ পেতে অনুসরণ করুন গুগল নিউজ (Google News) ফিডটি

বি এম মনির হোসেন
আগৈলঝাড়া প্রতিনিধিঃ-

বীর মুক্তিযোদ্ধা ও মুক্তিযোদ্ধা সন্তানদের নিয়ে ভর সভায় অনাকাঙ্খিত মন্তব্য করে চরম বিতর্ক ও ক্ষোভের জন্ম দিয়েছেন রাজিহার ইউপি চেয়ারম্যান ও আওয়ামী লীগ নেতা ইলিয়াস তালুকদার। সভায় উপস্থিত মুক্তিযোদ্ধা ও মুক্তিযোদ্ধা সন্তানদের তোপের মুখে পড়ে শেষ পর্যন্ত প্রকাশ্য সভায় হাত জোর করে ক্ষমা চাইলেন ওই চেয়ারম্যান। বিজয়ের মাসে মুক্তিযোদ্ধা ও তাদের সন্তানদের নিয়ে ভর সভায় আপত্তিকর মন্তব্য করায় চরম বিতর্কের মধ্য দিয়ে সমাপ্ত হয়েছে উপজেলা প্রশাসন আয়োজিত শহীদ বুদ্ধিজীবি দিবস ও মহান বিজয় দিবস পালনের প্রস্তুতি সভা। ঘটনাটি ঘটেছে বরিশালের আগৈলঝাড়া উপজেলা পরিষদের আয়োজিত শহীদ বুদ্ধিজীবি দিবস ও মহান বিজয় দিবস পালনের প্রস্তুতি সভায় সোমবার সকালে। উপজেলা নির্বাহী কর্মকর্তা মোঃ আবুল হাশেম এর সভাপতিত্বে গতকাল সোমবার সকালে পূর্ব নির্ধারিত উপজেলা প্রশাসনের ১৪ ডিসেম্বর শহীদ বুদ্ধিজীবি দিবস ও ১৬ ডিসেম্বর মহান বিজয় দিবস পালনের সভা শুরু হয়। সভায় বক্তব্য দিতে গিয়ে রাজিহার ইউপি চেয়ারম্যান ও উপজেলা আওয়ামী লীগের সাবেক যুগ্ম সম্পাদক ইলিয়াস তালুকদার বীর মুক্তিযোদ্ধা ও মুক্তিযোদ্ধাদের সন্তানদের নিয়ে অনভিপ্রেত বক্তব্য প্রদান করেন। সভায় উপস্থিত মুক্তিযোদ্ধা কমান্ডের সাবেক সাংগঠনিক সম্পাদক অধ্যাপক (অবঃ) লিয়াকত আলী হাওলাদার ও মুক্তিযোদ্ধা সন্তান কমান্ডের উপজেলা আহ্বায়ক লিটন আবদুল্লাহ তাৎক্ষনিক চেয়ারম্যান ইলিয়াস তালুকদারের বক্তব্যর বিরোধিতা করেন। সভায় উত্তপ্ত বাক্য বিনিময়ে দেখা দেয় চরম বিতর্ক। উপজেলা নির্বাহী কর্মকর্তা, মুক্তিযোদ্ধা কমান্ডে দ্বায়িত্বপ্রাপ্ত কমান্ডার ও সভার সভাপতি মোঃ আবুল হাশেম চেয়ারম্যানকে নিবৃত করতে ব্যর্থ হন। পরে সভার প্রধান অতিথি ও উপজেলা পরিষদের চেয়ারম্যান ও উপজেলা পরিষদের উপদেষ্টা বীর মুক্তিযোদ্ধা আব্দুর রইচ সেরনিয়াবাত সভায় মুক্তিযোদ্ধা, মুক্তিযোদ্ধা সন্তান ও ভাতা নিয়ে কটাক্ষ করে কথা বলার চরম বিরোধীতা করে প্রায় ঘন্টা ব্যাপি বক্তব্য রাখতে গিয়ে চেয়ারম্যানদের তুলোধুনো করে বক্তব্য রাখেন। এক পর্যায়ে সভায় অন্যান্য উপস্থিতি ইউপি চেয়ারম্যানকে ক্ষমা চাওয়ার দাবি জানালে রাজিহার ইউপি চেয়ারম্যান ইলিয়াস তালুকদার প্রকাশ্য সভায় তার বক্তব্য পরিহার করে ক্ষমা প্রার্থণা করেন। সভায় মহান বিজয় দিবস উদযাপনে করোনা মোকাবেলায় প্রশাসনের কর্মকর্তারা বীর মুক্তিযোদ্ধাদের বাড়ি বাড়ি গিয়ে বীর মুক্তিযোদ্ধাদের সংবর্ধনা প্রদানের সিদ্ধান্ত গ্রহন করা হয়। প্রশাসন আয়োজিত সভায় অন্যান্যদের মধ্যে আরও উপস্থিত ছিলেন উপজেলা সহকারী কমিশনার (ভূমি) আরিফুর রহমান প্রিন্স, অধ্যক্ষ সরদার আকবর আলী, ভাইস চেয়ারম্যান মলিনা রানী রায়, রফিকুল ইসলাম তালুকদার, ওসি (তদন্ত) মোঃ মাজহারুল ইসলাম, প্রাথমিক শিক্ষা কর্মকর্তা নিখিল রঞ্জন অধিকারী, সমাজসেবা অফিসার সুশান্ত বালা, প্রকৌশলী রাজকুমার গাইন, ইউপি চেয়ারম্যান বিপুল দাশ, শফিকুল হোসেন টিটু, গোলাম মোস্তফা সরদার,প্রেসক্লাব আহ্বায়ক কেএম আজাদ রহমান, উপজেলা প্রেসক্লাব সাধারণ সম্পাদক বি এম মনির হোসেনসহ বিভিন্ন সরকারী দপ্তরের কর্মকর্তা ও সাংবাদিকবৃন্দ। উপজেলা নির্বাহী কর্মকর্তা ঘটনার সত্যতা স্বীকার করে সাংবাদিকদের বলেন, চেয়ারম্যান তার দেয়া অনভিপ্রেত বক্তব্য প্রত্যাহার করে ক্ষমা চাওয়ায় সভায় তাদের বক্তব্য প্রত্যার করে নেয়া হয়েছে।

নিউজটি শেয়ার করুন

আপনার মন্তব্য

Your email address will not be published. Required fields are marked *

আপনার ইমেইল এবং অন্যান্য তথ্য সংরক্ষন করুন

ট্যাগস :

ইউপি চেয়ারম্যানের ক্ষমা প্রার্থণা আগৈলঝাড়ায় মুক্তিযো’দ্ধা ও তাদের সন্তানদের নিয়ে অনাকা’ঙ্খিত বক্তব্যে। আজকের ক্রাইম-নিউজ

আপডেট সময় : ০৩:৩৩:৩৩ অপরাহ্ন, সোমবার, ৭ ডিসেম্বর ২০২০