সংবাদ শিরোনাম ::
বরিশালে বিএনপি কার্যালয়ের সামনে ককটেল বিস্ফোরণ বাবুগঞ্জ উপজেলা জামায়াতের আমির পুনর্নির্বাচিত হলেন রফিকুল ইসলাম বিরামপুরে দ্বিতীয় বিয়ে,৫ লাখ ১১ হাজার টাকা দেনমোহর নিয়ে বিরোধ, নির্যাতনের অভিযোগে আদালতে মামলা বানারী পাড়ায় ইউনিয়ন পরিষদের প্রশাসকের বিরুদ্ধে মিথ্যে অভিযোগ শুনানির দিনে অভিযোগকারী অনুপস্থিত নথুল্লাবাদ ইউনিয়ন বিএনপির সাংগঠনিক সভায় চেয়ারম্যান পদে ৮ জনের নাম প্রস্তাব উপকূলের মানুষের কণ্ঠ তুলে ধরলেন বরিশাল বিশ্ববিদ্যালয় শিক্ষার্থী সোহেল রানা জনগণের জানমালের নিরাপত্তায় পাশে থাকতে চাই: এমপি তালুকদার খোকন বাবুগঞ্জে জামায়াতে ইসলামীর কর্মী শিক্ষা শিবির অনুষ্ঠিত আমরা সাধারণ মানুষের কল্যাণের জন্য কাজ করে যাচ্ছি, সাধারণ মা নুষকে কষ্টে ফেলে আস্থা অর্জন করা সম্ভব নয় সমাজকল্যাণ মন্ত্রী ডা: জেড এম জাহিদ হোসেন মহাসড়কে টায়ার জ্বালিয়ে বিক্ষোভ, বাবুগঞ্জ আ.লীগের সভাপতি স্বপনসহ ১৫ জনের বিরুদ্ধে মামলা

বরিশালে সব ভাস্কর্য ও মুর‌্যালে পুলিশের পাহাড়া। আজকের ক্রাইম-নিউজ

প্রতিনিধির নাম
  • আপডেট সময় : ০২:০৫:৫৯ অপরাহ্ন, রবিবার, ৬ ডিসেম্বর ২০২০ ১৪১ বার পড়া হয়েছে
আজকের জার্নাল অনলাইনের সর্বশেষ নিউজ পেতে অনুসরণ করুন গুগল নিউজ (Google News) ফিডটি

আজকের ক্রাইম ডেক্স: বরিশালে জাতির পিতার সব ভাস্কর্য ও মুর‌্যাল ঘিরে আইন প্রয়োগকারী সংস্থার কঠোর নিরাপত্তা বলয় গড়ে তোলা হয়েছে। নগরীর বিভিন্ন প্রান্তে থাকা এসব ভাস্কর্য ও ম্যুরালে পুলিশি প্রহরা বসানো হয়েছে। সেই সঙ্গে জোরদার করা হয়েছে আইন-শৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর টহল।

শনিবার কুষ্টিয়ায় বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের একটি নির্মাণাধীন ভাস্কর্যে অজ্ঞাত দুর্বৃত্তরা ভাঙচুর চালায়। এমন ঘটার পর বরিশালের ভাস্কর্য ও ম্যুরালের নিরাপত্তায় কড়াকড়ি আরোপ করা হয়।

জানা গেছে, কুষ্টিয়ার ঘটনার পর বরিশালে নড়েচরে বসে প্রশাসন। এরপর বঙ্গবন্ধুর ভাস্কর্য ও ম্যুরালে হামলা ঠেকাতে মাঠে নামে পুলিশ। শনিবার রাত থেকে ভাস্কর্য ও ম্যুরালে পুলিশের নিরাপত্তা প্রহরা বসে।

নগরীর বঙ্গবন্ধু উদ্যানে গিয়ে মুর‌্যাল চত্বরে পুলিশের উপস্থিতি দেখা যায়। শুধুমাত্র এই ম্যুরালটির নিরাপত্তায় নয় নগরীর ১৪টি পয়েন্টে থাকা বঙ্গবন্ধুর ভাস্কর্য ও ম্যুরালের সামনেও পাহাড়া দেয় পুলিশ। স্থানীয় আওয়ামী লীগ অফিসের সামনের গিয়ে পুলিশের এমন সতর্ক অবস্থান নজরে পড়ে।

বরিশাল মেট্রোপলিটন পুলিশের উপ-পুলিশ কমিশনার (সিএসবি) মুহম্মদ জাহাঙ্গীর মল্লিক জানান, ভাস্কর্য ইস্যুতে যেন নিরাপত্তার কোনো বিঘ্ন না ঘটে ও যে কোনো নাশকতামূলক কর্মকাণ্ড প্রতিহতে পুলিশ তৎপর রয়েছে।

নিউজটি শেয়ার করুন

আপনার মন্তব্য

Your email address will not be published. Required fields are marked *

আপনার ইমেইল এবং অন্যান্য তথ্য সংরক্ষন করুন

ট্যাগস :

বরিশালে সব ভাস্কর্য ও মুর‌্যালে পুলিশের পাহাড়া। আজকের ক্রাইম-নিউজ

আপডেট সময় : ০২:০৫:৫৯ অপরাহ্ন, রবিবার, ৬ ডিসেম্বর ২০২০