সংবাদ শিরোনাম ::
নথুল্লাবাদ ইউনিয়ন বিএনপির সাংগঠনিক সভায় চেয়ারম্যান পদে ৮ জনের নাম প্রস্তাব উপকূলের মানুষের কণ্ঠ তুলে ধরলেন বরিশাল বিশ্ববিদ্যালয় শিক্ষার্থী সোহেল রানা জনগণের জানমালের নিরাপত্তায় পাশে থাকতে চাই: এমপি তালুকদার খোকন বাবুগঞ্জে জামায়াতে ইসলামীর কর্মী শিক্ষা শিবির অনুষ্ঠিত আমরা সাধারণ মানুষের কল্যাণের জন্য কাজ করে যাচ্ছি, সাধারণ মা নুষকে কষ্টে ফেলে আস্থা অর্জন করা সম্ভব নয় সমাজকল্যাণ মন্ত্রী ডা: জেড এম জাহিদ হোসেন মহাসড়কে টায়ার জ্বালিয়ে বিক্ষোভ, বাবুগঞ্জ আ.লীগের সভাপতি স্বপনসহ ১৫ জনের বিরুদ্ধে মামলা প্রধানমন্ত্রীর ৬২তম জন্মদিনে বাবুগঞ্জ স্বাস্থ্য কমপ্লেক্সে ৬২টি নিমগাছ রোপণ বাবুগঞ্জে পুলিশের অভিযানে ইয়াবাসহ গ্রেপ্তার, যুবকের ৬ মাসের কারাদণ্ড। মোবাইল চুরির অভিযোগে ইজিবাইক চালককে গাছের সঙ্গে বেঁধে নির্যাতন বরিশালে স্বেচ্ছাসেবক লীগের দুই নেতা গ্রেপ্তার

ছুটি নিয়ে বাড়িতে আসতে দেরি করায় স্বামীর পুরুষাঙ্গ কেটে দিয়েছেন স্ত্রী। আজকের ক্রাইম-নিউজ

প্রতিনিধির নাম
  • আপডেট সময় : ০৫:০৯:১৯ পূর্বাহ্ন, শনিবার, ৫ ডিসেম্বর ২০২০ ১৮৪ বার পড়া হয়েছে
আজকের জার্নাল অনলাইনের সর্বশেষ নিউজ পেতে অনুসরণ করুন গুগল নিউজ (Google News) ফিডটি

অনলাইন ডেস্ক
বাড়িতে আসতে দেরি করায় স্বামীর পুরুষাঙ্গ কেটে দিলেন স্ত্রী
ছুটি নিয়ে বাড়িতে আসতে দেরি করায় স্বামীর পুরুষাঙ্গ কেটে দিয়েছেন স্ত্রী। খুলনা মহানগরীর খানজাহান আলী থানাধীন শিরোমণি মধ্যপাড়া এলাকায় এ ঘটনা ঘটে।

আহত অবস্থায় ওই ব্যক্তিকে উদ্ধার করে খুলনা মেডিকেল কলেজ হাসপাতালে ভর্তি করা হয়েছে।

শুক্রবার (৪ ডিসেম্বর) এ ঘটনা ঘটেছে। জানা যায়, খুলনা মহানগরীর খানজাহান আলী থানাধীন শিরোমণি মধ্যপাড়া এলাকার ওই ব্যক্তির নাম আলামীন শেখ (৩৫)। তিনি পেশায় সেনা সদস্য। তার স্ত্রীর নাম সুবর্ণা বেগম।

পুলিশ সূত্রে জানা গেছে, শুক্রবার সেমাই রান্না করে এর মধ্যে ঘুমের ওষুধ মিশিয়ে স্বামীকে খাওয়ান স্ত্রী সুবর্ণা বেগম। স্বামী ঘুমিয়ে পড়লে বটি দিয়ে পুরুষাঙ্গ কেটে দিয়ে গলায়ও পোঁচ দেন। এ সময় পার্শ্ববর্তী লোকজন এসে রক্তাক্ত অবস্থায় আলামীন শেখকে উদ্ধার করে খুমেক হাসপাতালে ভর্তি করেন।

একাধিক সূত্রে জানা গেছে, গত ২৭ নভেম্বর ছুটি নিয়ে বাড়িতে আসতে দেরি করায় ক্ষুব্ধ হন স্ত্রী। এর আগেও দ্বিতীয় বিয়ে করেছেন বলে স্বামীকে প্রায় নির্যাতন করতেন স্ত্রী সুবর্ণা। ১৩ বছরের সংসারে এ দম্পতির সিনথিয়া নামের ১০ বছরের একটি কন্যা সন্তান রয়েছে।

খানজাহান আলী থানার অফিসার ইনচার্জ (ওসি) প্রবীর কুমার বিশ্বাস বলেন, এ ঘটনায় অভিযুক্ত সুবর্ণা বেগমকে আটক করা হয়েছে। তাকে জিজ্ঞাসাবাদ করা হচ্ছে।

নিউজটি শেয়ার করুন

আপনার মন্তব্য

Your email address will not be published. Required fields are marked *

আপনার ইমেইল এবং অন্যান্য তথ্য সংরক্ষন করুন

ট্যাগস :

ছুটি নিয়ে বাড়িতে আসতে দেরি করায় স্বামীর পুরুষাঙ্গ কেটে দিয়েছেন স্ত্রী। আজকের ক্রাইম-নিউজ

আপডেট সময় : ০৫:০৯:১৯ পূর্বাহ্ন, শনিবার, ৫ ডিসেম্বর ২০২০