সংবাদ শিরোনাম ::
বাবুগঞ্জের চাঁদপাশা ইউপিতে সম্ভাব্য প্রার্থী হিসেবে মাঠে সক্রিয় জামায়াত নেতা রফিকুল ইসলাম। ঝালকাঠিতে ১০ পিস ইয়াবাসহ নারী মাদক কারবারি গ্রেফতার ঝালকাঠিতে স্টেকহোল্ডারদের সাথে নৌ পুলিশের মতবিনিময় সভা অনুষ্ঠিত ভীমরুলি পেয়ারা বাগানে শব্দযন্ত্রের অবৈধ ব্যবহার রোধে ভ্রাম্যমাণ আদালত পরিচালনা, দুই ট্রলারকে জরিমানা ঝালকাঠির ঐতিহ্যবাহী পেয়ারা বাগান পরিদর্শনে গণযোগাযোগ অধিদপ্তরের মহাপরিচালক দেখার যেন কেউ নেই ! বানারীপাড়া-বরিশাল সড়কে খানাখন্দে অন্তহীণ জনদুর্ভোগ বাবুগঞ্জে গৃহবধূকে শ্লীলতাহানি ঘটনায় ৩জনকে আসামি করে মামলা কলাপাড়ায় স্কুলের সামনে নিম্নমানের শিশু খাদ্য বিক্রির অভিযোগ, প্রশাসনের হস্তক্ষেপ কামনা বরিশালে পূজা উদযাপন পরিষদের সম্মেলন: সম্প্রীতির আহ্বান, গুণীজনদের সম্মাননা মোরেলগঞ্জে জলবায়ু ঝুঁকিতে থাকা জনগোষ্ঠীর অধিকার সুরক্ষায় সংলাপ

ঘুমের ওষুধ খাইয়ে মেয়েকে ধর্ষণ করলো বাবা। আজকের ক্রাইম-নিউজ

প্রতিনিধির নাম
  • আপডেট সময় : ০৪:৩৮:৪৮ অপরাহ্ন, শুক্রবার, ৪ ডিসেম্বর ২০২০ ২৭৭ বার পড়া হয়েছে
আজকের জার্নাল অনলাইনের সর্বশেষ নিউজ পেতে অনুসরণ করুন গুগল নিউজ (Google News) ফিডটি

অনলাইন ডেস্ক

সিলেটের ওসমানীনগরে মেয়েকে ধর্ষণের অভিযোগে বাবা মাসুক মিয়াকে গ্রেফতার করেছে পুলিশ। রোববার ভোররাতে সিলেটের দক্ষিণ সুরমা এলাকা থেকে তাকে গ্রেফতার করা হয়। এর আগে রোববার এ ঘটনায় কিশোরীর চাচি বাদী হয়ে মাসুক মিয়ার বিরুদ্ধে ওসমানীনগর থানায় মামলা দায়ের করেন। মাসুক মিয়া উপজেলার রাইগদারা নোওয়া গ্রামের মৃত সমছু মিয়ার পুত্র।

পুলিশ জানায়, ধর্ষনের শিকার কিশোরীর মা প্রায় ৬ মাস পূর্বে ৪ মেয়ে রেখে মারা যান। এরপর পিতা মাসুক মিয়া একাধিক বিয়ে করলেও তার কোনো স্ত্রী ঘরে নেই। ভিকটিম মেয়েটি মাদরাসার বোর্ডিংয়ে থেকে লেখাপড়া করে। মাদরাসার ছুটিতে বাড়িতে গেলে ধর্ষক মাসুক মিয়া তার মেয়েকে একা পেয়ে একাধিকবার কুপ্রস্তাব দেন। মেয়েকে মেরে ফেলার হুমকি দিলেও পিতার কুপ্রস্তাবে রাজি হয়নি সে। কিন্তু মাসুক মিয়া তার মেয়েকে ঘুমের ওষুধ খাইয়ে গত ১৫ আগস্ট জোরপূর্বক ধর্ষণ করেন। ভিকটিম গত শুক্রবার বিষয়টি তার চাচী সুরেতুন বেগমকে জানায়। চাচী বিষয়টি জেনে এলাকার গণ্যমান্য ব্যক্তিবর্গের সাথে পরামর্শ করে রোববার থানায় গিয়ে মামলা দায়ের করেন।

ওসমানীনগর থানার ওসি এস এম আল মামুন জানান, নির্যাতনের শিকার কিশোরীর ডাক্তারি পরীক্ষার জন্য তাকে সিলেট ওসমানী মেডিকেল কলেজ হাসপাতালের ওসিসিতে পাঠানো হয়েছে।আর অভিযুক্ত পিতাকে আদালতে পাঠানো হয়েছে ও তাকে জিজ্ঞাসাবাদের জন্য ৭ দিনের রিমান্ড চাওয়া হবে বলেও জানান পুলিশের এ কর্মকর্তা।

নিউজটি শেয়ার করুন

আপনার মন্তব্য

Your email address will not be published. Required fields are marked *

আপনার ইমেইল এবং অন্যান্য তথ্য সংরক্ষন করুন

ট্যাগস :

ঘুমের ওষুধ খাইয়ে মেয়েকে ধর্ষণ করলো বাবা। আজকের ক্রাইম-নিউজ

আপডেট সময় : ০৪:৩৮:৪৮ অপরাহ্ন, শুক্রবার, ৪ ডিসেম্বর ২০২০