সংবাদ শিরোনাম ::
বাবুগঞ্জে খাল পরিষ্কার কর্মসূচির উদ্বোধন ত্যাগী নেতাকর্মীদের মূল্যায়ন নিশ্চিত করা হবে, স্থানীয় নির্বাচনে থাকবে বিএনপির একক প্রার্থী” — অ্যাড. মো. শাহাদাৎ হোসেন বরিশালে ৫০০ পিস ইয়াবাসহ বাবুগঞ্জের দুই মাদক কারবারি গ্রেপ্তার শাপলা চত্বরে হত্যাকান্ডের ঘটনায় সাবেক মন্ত্রী লতিফ সিদ্দিকী গ্রেফতার ভিমরুলী ভাসমান পেয়ারা বাজারে সাউন্ড সিস্টেম ও ডিজে ব্যবহার বন্ধে প্রশাসনের কড়া নজরদারি সড়ক দুর্ঘটনা রোধে চুয়াডাঙ্গায় গণপরিবহন ষ্টাফদের ডোপ টেস্ট পটুয়াখালীতে ধর্ষণের অভিযোগে জামায়াত নেতার বিরুদ্ধে মামলা দক্ষিণ-পশ্চিমাঞ্চলে ডেঙ্গুর প্রকোপ বাড়ছে ডেঙ্গুতে আরও ৩ জনের মৃত্যু, খুলনা বিভাগে নতুন আক্রান্ত ৮৫ বাগেরহাটে বন্ধুর হাতেই খুন আইনজীবী শান্ত,হত্যা মামলায় দুই ভাইসহ গ্রেপ্তার ৪ বানারীপাড়ায় সন্ধ্যা নদীর ভাঙনকবলিত এলাকা পরিদর্শনে এমপি সান্টু: ক্ষতিগ্রস্থদের মাঝে চাল বিতরণ

বরিশালে একযোগে ৯৬৭ মসজিদে জনসচেতনতামূলক আহবান। আজকের ক্রাইম-নিউজ

প্রতিনিধির নাম
  • আপডেট সময় : ০১:১৭:৪৫ অপরাহ্ন, শুক্রবার, ৪ ডিসেম্বর ২০২০ ১০৩ বার পড়া হয়েছে
আজকের জার্নাল অনলাইনের সর্বশেষ নিউজ পেতে অনুসরণ করুন গুগল নিউজ (Google News) ফিডটি

আজকের ক্রাইম ডেক্স: বৈশ্বিক মহামারী করোনাভাইরাস এর দ্বিতীয় ঢেউ মোকাবেলায় বরিশাল মহানগরীর ৯৬৭ টি মসজিদে একযোগে জুমআ’র নামাজের পূর্বে জনসচেতনতা মূলক প্রচারণা চালিয়েছে বরিশাল মেট্রোপলিটন পুলিশ।আজ শুক্রবার জুমআ’র নামাজের পূর্বে নগরীর মুসলিম গোরস্থান রোড জামে মসজিদে সচেতনতামূলক বক্তব্য রাখেন বিএমপি কমিশনার মোঃ শাহাবুদ্দিন খান (বিপিএম-বার)।

বিএমপি কমিশনার মোঃ শাহাবুদ্দিন খান বলেন, বৈশ্বিক মহামারী করোনাভাইরাস এর সূচনা লগ্ন থেকে বরিশাল মেট্রোপলিটন পুলিশ জীবনের ঝুঁকি নিয়ে পেশাদারিত্ব ছাপিয়ে মানবিক পুলিশ হিসেবে জনগণের পাশে দাঁড়িয়েছে। তারই অংশ হিসেবে করোনা মহামারী মোকাবেলায় স্বাস্থ্যবিধি মেনে চলার জন্য জনগণকে সচেতন করা ও পুলিশি সেবা জনগণের দোরগোড়ায় পৌঁছে দেয়ার জন্য বিট পুলিশিং, কমিউনিটি পুলিশিং, ওপেন হাউজ ডে সহ নানাবিধ বিষয় নিয়ে বিএমপি’র ঊর্ধ্বতন কর্মকর্তাবৃন্দ ও সকল স্তরের সদস্যরা বরিশাল মহানগর এর আওতাধীন ৯৬৭ টি মসজিদে উপস্থিত হয়ে জনগণকে স্বাস্থ্যবিধি মেনে চলা সহ অপরাধ নিয়ন্ত্রণ তথা নগরের নিরাপত্তা নিশ্চিত করার লক্ষ্যে জনগণের করণীয় ও বর্জনীয় সম্পর্কে অবহিত করছেন।

তিনি আরো বলেন, যেহেতু করোনা মহামারী মোকাবেলায় আইইডিসিআর এবং ডব্লিউএইচও কর্তৃক ঘোষিত স্বাস্থ্য বিধিমালা যেমন, নাক-মুখ ঢেকে সঠিক নিয়মে মাস্ক পরিধান করা, কোনো কিছু স্পর্শ করার পূর্বে এবং পরে ২০ সেকেন্ড ধরে ভালোভাবে সাবান-পানি দিয়ে হাত পরিষ্কার করা, সামাজিক দূরত্ব মেনে চলার কোন বিকল্প নেই সেহেতু যেকোনো মূল্যে জনগণকে স্বাস্থ্যবিধি মেনে চলার জন্য সচেতন করতে হবে। এক্ষেত্রে পুলিশের পাশাপাশি সমাজের সচেতন নাগরিকদের এগিয়ে আসার আহবান জানান বিএমপি কমিশনার।

উল্লেখ্য যে, জনগণের মধ্যে সচেতনতা বৃদ্ধির লক্ষ্যে ইতিপূর্বে বরিশাল মেট্রোপলিটন পুলিশ কর্তৃক মহানগরীতে সচেতনতামূলক বর্ণাঢ্য র‌্যালী, নগরীর গুরুত্বপূর্ণ স্পটে সচেতনতামূলক সভা ও মাস্ক বিতরণ সহ বিভিন্ন ধরনের সচেতনতামূলক কার্যক্রম পরিচালনা করা হয়েছে।

নিউজটি শেয়ার করুন

আপনার মন্তব্য

Your email address will not be published. Required fields are marked *

আপনার ইমেইল এবং অন্যান্য তথ্য সংরক্ষন করুন

ট্যাগস :

বরিশালে একযোগে ৯৬৭ মসজিদে জনসচেতনতামূলক আহবান। আজকের ক্রাইম-নিউজ

আপডেট সময় : ০১:১৭:৪৫ অপরাহ্ন, শুক্রবার, ৪ ডিসেম্বর ২০২০