সংবাদ শিরোনাম ::
বাবুগঞ্জে জামায়াতে ইসলামীর কর্মী শিক্ষা শিবির অনুষ্ঠিত আমরা সাধারণ মানুষের কল্যাণের জন্য কাজ করে যাচ্ছি, সাধারণ মা নুষকে কষ্টে ফেলে আস্থা অর্জন করা সম্ভব নয় সমাজকল্যাণ মন্ত্রী ডা: জেড এম জাহিদ হোসেন মহাসড়কে টায়ার জ্বালিয়ে বিক্ষোভ, বাবুগঞ্জ আ.লীগের সভাপতি স্বপনসহ ১৫ জনের বিরুদ্ধে মামলা প্রধানমন্ত্রীর ৬২তম জন্মদিনে বাবুগঞ্জ স্বাস্থ্য কমপ্লেক্সে ৬২টি নিমগাছ রোপণ বাবুগঞ্জে পুলিশের অভিযানে ইয়াবাসহ গ্রেপ্তার, যুবকের ৬ মাসের কারাদণ্ড। মোবাইল চুরির অভিযোগে ইজিবাইক চালককে গাছের সঙ্গে বেঁধে নির্যাতন বরিশালে স্বেচ্ছাসেবক লীগের দুই নেতা গ্রেপ্তার নলছিটিতে ১১ কোটি টাকা ব্যয়ে পাঁচ সড়কের নির্মাণকাজ শুরু, উদ্বোধন করলেন এমপি ইলেন ভুট্টো নিজের নিরাপত্তা চেয়ে জিডি করলেন থানার ওসি বাবুগঞ্জ উপজেলা স্বেচ্ছাসেবক লীগ সভাপতি কামাল হোসেন ডিবি পুলিশের হাতে গ্রেপ্তার

পরকিয়া প্রেমিককে কাছে পেতে ৩ সন্তানকে বিষ খাওয়ালেন মা! আজকের ক্রাইম-নিউজ

প্রতিনিধির নাম
  • আপডেট সময় : ০৪:৪৭:৩৬ অপরাহ্ন, বুধবার, ২ ডিসেম্বর ২০২০ ১৮৩ বার পড়া হয়েছে
আজকের জার্নাল অনলাইনের সর্বশেষ নিউজ পেতে অনুসরণ করুন গুগল নিউজ (Google News) ফিডটি

অনলাইন ডেস্ক

পরকীয়া প্রেমিককে কাছে পেতে জুসের সঙ্গে বিষপান করিয়ে নিজের ৩ শিশু সন্তানকে হত্যা করতে চেয়েছিলেন পাষাণ্ড মা ফাহিমা খাতুন। এতে এক সন্তান মারা গেলেও ভাগ্যক্রমে বেঁচে যায় দুই সন্তান।

মঙ্গলবার হবিগঞ্জের সিনিয়র জুডিসিয়াল ম্যাজিস্ট্রেট তৌহিদুল ইসলামের আদালতে ১৬৪ ধারায় স্বীকারোক্তিমূলক জবানবন্দি প্রদান করেন ফাহিমা খাতুন। আদালতে স্বীকারোক্তি প্রদান শেষে তাকে কারাগারে পাঠানো হয়েছে।

মঙ্গলবার রাতে নিজ কার্যালয়ে সংবাদ সম্মেলনে অতিরিক্ত পুলিশ সুপার মোহাম্মদ রবিউল ইসলাম এ তথ্য নিশ্চিত করেন।

তিনি জানান, দীর্ঘদিন ধরে হবিগঞ্জ সদর উপজেলার রাজিউড়া ইউনিয়নের উচাইল-চারিনাও গ্রামের ইজিবাইক চালক সিরাজুল ইসলামের স্ত্রী ফাহিমা খাতুনের সঙ্গে পাশের বাড়ির আক্তার মিয়ার পরকীয়া প্রেমের সম্পর্ক চলছিল। এক পর্যায়ে তারা ঘর বাঁধার স্বপ্ন দেখেন। কিন্তু এতে বাধা হয়ে দাঁড়ায় ফাহিমার ৩ সন্তান।

১৮ নভেম্বর সন্ধ্যায় বাড়ির পাশের দোকান থেকে ফাহিমা ২টি লিচুর জুস কিনে এনে প্রেমিক আক্তার মিয়ার হাতে দেন। আক্তার মিয়া জুসে বিষ মেশান।

পরে আক্তার মিয়া ও ফাহিমা খাতুন ৩ সন্তানকে উঠান থেকে ডেকে এনে জুস খাওয়ান। জুস খাওয়ার পরই বিষক্রিয়ায় ফাহিমার ৩ শিশু সন্তান ছটপট করতে থাকে।

পরে এলাকাবাসীর সহায়তায় ৩ শিশুকে হবিগঞ্জ সদর আধুনিক হাসপাতালে নিয়ে গেলে ৭ বছরের মেয়ে সাথী আক্তারকে মৃত ঘোষণা করেন কর্তব্যরত চিকিৎসক। অপর দুই সন্তান তোফাজ্জল ইসলাম ও রবিউল ইসলাম সিলেট ওসমানি মেডিকেল কলেজ হাসপাতালে চিকিৎসা নেয়ার পর সুস্থ হয়।

এরপরই ফাহিমা ও আক্তারের পরকীয়া প্রেমের বিষয়টি প্রকাশ পায়। এ ঘটনায় ফাহিমার স্বামী সিরাজুল ইসলাম বাদী হয়ে স্ত্রী ফাহিমাসহ ৩ জনের বিরুদ্ধে আদালতে হত্যা মামলা দায়ের করেন।

নিউজটি শেয়ার করুন

আপনার মন্তব্য

Your email address will not be published. Required fields are marked *

আপনার ইমেইল এবং অন্যান্য তথ্য সংরক্ষন করুন

ট্যাগস :

পরকিয়া প্রেমিককে কাছে পেতে ৩ সন্তানকে বিষ খাওয়ালেন মা! আজকের ক্রাইম-নিউজ

আপডেট সময় : ০৪:৪৭:৩৬ অপরাহ্ন, বুধবার, ২ ডিসেম্বর ২০২০