সংবাদ শিরোনাম ::
বাবুগঞ্জে খাল পরিষ্কার কর্মসূচির উদ্বোধন ত্যাগী নেতাকর্মীদের মূল্যায়ন নিশ্চিত করা হবে, স্থানীয় নির্বাচনে থাকবে বিএনপির একক প্রার্থী” — অ্যাড. মো. শাহাদাৎ হোসেন বরিশালে ৫০০ পিস ইয়াবাসহ বাবুগঞ্জের দুই মাদক কারবারি গ্রেপ্তার শাপলা চত্বরে হত্যাকান্ডের ঘটনায় সাবেক মন্ত্রী লতিফ সিদ্দিকী গ্রেফতার ভিমরুলী ভাসমান পেয়ারা বাজারে সাউন্ড সিস্টেম ও ডিজে ব্যবহার বন্ধে প্রশাসনের কড়া নজরদারি সড়ক দুর্ঘটনা রোধে চুয়াডাঙ্গায় গণপরিবহন ষ্টাফদের ডোপ টেস্ট পটুয়াখালীতে ধর্ষণের অভিযোগে জামায়াত নেতার বিরুদ্ধে মামলা দক্ষিণ-পশ্চিমাঞ্চলে ডেঙ্গুর প্রকোপ বাড়ছে ডেঙ্গুতে আরও ৩ জনের মৃত্যু, খুলনা বিভাগে নতুন আক্রান্ত ৮৫ বাগেরহাটে বন্ধুর হাতেই খুন আইনজীবী শান্ত,হত্যা মামলায় দুই ভাইসহ গ্রেপ্তার ৪ বানারীপাড়ায় সন্ধ্যা নদীর ভাঙনকবলিত এলাকা পরিদর্শনে এমপি সান্টু: ক্ষতিগ্রস্থদের মাঝে চাল বিতরণ

বরিশাল থেকে ১০ রুটে বাস চলাচল বন্ধ। আজকের ক্রাইম-নিউজ

প্রতিনিধির নাম
  • আপডেট সময় : ০৯:৫৭:৩৮ পূর্বাহ্ন, বুধবার, ২ ডিসেম্বর ২০২০ ১০২ বার পড়া হয়েছে
আজকের জার্নাল অনলাইনের সর্বশেষ নিউজ পেতে অনুসরণ করুন গুগল নিউজ (Google News) ফিডটি

আজকের ক্রাইম ডেক্স

এক বাস মালিকের উপর টেম্পো শ্রমিকদের হামলার জের ধরে বরিশাল-খুলনাসহ দক্ষিণ-পশ্চিমাঞ্চলের ১০টি রুটে বাস চলাচল বন্ধ করে দিয়েছে ঝালকাঠি জেলা বাস মালিক সমিতি। মঙ্গলবার সকাল ১০টার পর থেকে তারা বাস চলাচল বন্ধ করে দেয়। এর আগে ঝালকাঠী-খুলনা আঞ্চলিক মহাসড়কের ঝালকাঠির সদর উপজেলার ছত্রকান্দা এলাকায় বাস মালিক গোলাম রসুলকে মারধর করে টেম্পো শ্রমিকরা।

ঝালকাঠি বাস মালিক সমিতির যুগ্ম সাধারণ সম্পাদক নাসির উদ্দিন আহম্মেদ জানান, বরিশাল-ঝালকাঠি-খুলনা আঞ্চলিক মহাসড়কে থ্রি-হুইলার যানবাহন চলাচল নিষিদ্ধ হলেও এই মহাসড়কে প্রতিনিয়ত থ্রি হুইলার যানবাহন চলছে।

মালিক সমিতি বিভিন্ন স্থানে চেকপোস্ট বসিয়েও তাদের নিয়ন্ত্রণ করা যাচ্ছে না। বুধবার সকাল ৯টার দিকে ঝালকাঠির ছত্রকান্দা এলাকায় বাস মালিক গোলাম রসুল আঞ্চলিক মহাসড়কে টেম্পো চলাচলে বাধা দেন। এতে ক্ষিপ্ত হয়ে টেম্পো চালকরা তাকে মারধর করে।
এ ঘটনার প্রতিবাদে ঝালকাঠি বাস টার্মিনালে মালিক সমিতি ও শ্রমিক ইউনিয়নের জরুরি সভায় অনির্দিষ্টকালের জন্য ঝালকাঠি-বরিশাল, বাগেরহাট, পিরোজপুর, পাথরঘাটা, ভান্ডারিয়া, কাউখালী, মঠবাড়িয়া, আমুয়া এবং খুলনাসহ ১০ রুটে বাস চলাচল বন্ধ ঘোষণা করা হয়।

বরিশাল-পটুয়াখালী বাস মালিক সমিতির সাধারন সম্পাদক কাওছার হোসেন শিপন জানান, ঝালকাঠির বাস শ্রমিকরা ওই জেলার প্রবেশদ্বার বরিশাল নগরী সংলগ্ন রায়াপুর এলাকায় অবস্থান নিয়ে বরিশালের বাস ঝালকাঠিতে ঢুকতে দিচ্ছেনা। যে কারণে বরিশাল থেকে ঝালকাঠি, পিরোজপুর ও খুলনা রুটের বাস চলাচল বন্ধ রয়েছে।

নিউজটি শেয়ার করুন

আপনার মন্তব্য

Your email address will not be published. Required fields are marked *

আপনার ইমেইল এবং অন্যান্য তথ্য সংরক্ষন করুন

ট্যাগস :

বরিশাল থেকে ১০ রুটে বাস চলাচল বন্ধ। আজকের ক্রাইম-নিউজ

আপডেট সময় : ০৯:৫৭:৩৮ পূর্বাহ্ন, বুধবার, ২ ডিসেম্বর ২০২০