সংবাদ শিরোনাম ::
বাবুগঞ্জে জামায়াতে ইসলামীর কর্মী শিক্ষা শিবির অনুষ্ঠিত আমরা সাধারণ মানুষের কল্যাণের জন্য কাজ করে যাচ্ছি, সাধারণ মা নুষকে কষ্টে ফেলে আস্থা অর্জন করা সম্ভব নয় সমাজকল্যাণ মন্ত্রী ডা: জেড এম জাহিদ হোসেন মহাসড়কে টায়ার জ্বালিয়ে বিক্ষোভ, বাবুগঞ্জ আ.লীগের সভাপতি স্বপনসহ ১৫ জনের বিরুদ্ধে মামলা প্রধানমন্ত্রীর ৬২তম জন্মদিনে বাবুগঞ্জ স্বাস্থ্য কমপ্লেক্সে ৬২টি নিমগাছ রোপণ বাবুগঞ্জে পুলিশের অভিযানে ইয়াবাসহ গ্রেপ্তার, যুবকের ৬ মাসের কারাদণ্ড। মোবাইল চুরির অভিযোগে ইজিবাইক চালককে গাছের সঙ্গে বেঁধে নির্যাতন বরিশালে স্বেচ্ছাসেবক লীগের দুই নেতা গ্রেপ্তার নলছিটিতে ১১ কোটি টাকা ব্যয়ে পাঁচ সড়কের নির্মাণকাজ শুরু, উদ্বোধন করলেন এমপি ইলেন ভুট্টো নিজের নিরাপত্তা চেয়ে জিডি করলেন থানার ওসি বাবুগঞ্জ উপজেলা স্বেচ্ছাসেবক লীগ সভাপতি কামাল হোসেন ডিবি পুলিশের হাতে গ্রেপ্তার

ফরিদপুরে তিন ক্লিনিকে ৪লক্ষ ৩০ হাজার টাকা জরিমানা। আজকের ক্রাইম-নিউজ

প্রতিনিধির নাম
  • আপডেট সময় : ০৯:৩৫:০৬ পূর্বাহ্ন, বুধবার, ২ ডিসেম্বর ২০২০ ১৬২ বার পড়া হয়েছে
আজকের জার্নাল অনলাইনের সর্বশেষ নিউজ পেতে অনুসরণ করুন গুগল নিউজ (Google News) ফিডটি

আজকের ক্রাইম ডেক্স
ফরিদপুরে তিনটি ক্লিনিকে অভিযান চালিয়ে ৪ লক্ষ ৩০হাজার টাকা জরিমানা আদায় করেছে ভ্রাম্যমাণ আদালত।

গত সোমবার সকাল ১১টা থেকে বিকাল ৪টা পর্যন্ত ফরিদপুর শহরে এই অভিযান চালানো হয়। এসময় শহরের ঝিলটুলী এলাকায় অবস্থিত লাইফ কেয়ার ডায়াগনস্টিক সেন্টারকে ১লক্ষ ৫হাজার টাকা, ফরিদপুর মেডিকেল কলেজ হাসপাতালের সামনে অবস্থিত সততা প্রাইভেট হাসপাতাল এন্ড ডিজিটাল ডায়াগনস্টিক সেন্টারকে ১লক্ষ ২৫ হাজার টাকা ও প্রভাতী প্রাইভেট হাসপাতালকে ২লক্ষ টাকা জরিমানা আদায় করা হয়েছে।

ফরিদপুরের সিভিল সার্জন ডাঃ মোঃ সিদ্দিকুর রহমানের নেতৃত্বে এই ভ্রাম্যমাণ আদালত পরিচালনা করেন, ফরিদপুরের সহকারী কমিশনার ও বিজ্ঞ নির্বাহী ম্যাজিস্ট্রেট মোঃ বায়জিদুর রহমান ।
ভ্রাম্যমাণ আদালত সূত্রে জানা যায়, ভোক্তা অধিকার সংরক্ষণ আইন ২০০৯ এবং মেডিকেল প্র্যাকটিস এবং বেসরকারী ক্লিনিক ও ল্যাবরেটরী (নিয়ন্ত্রণ) অধ্যাদেশ- ১৯৮২ অনুযায়ী এই ৩টি প্রতিষ্ঠানকে এই জরিমানা করা হয়।

অভিযানে আরো সহযোগিতা করেন, সদর উপজেলা পরিবার পরিকল্পনা কর্মকর্তা ডাঃ মাহফুজুর রহমান (বুলু), সিভিল সার্জন কার্যালয়ের মেডিকেল অফিসার ডাঃ নাসিমউদ্দিন, সদর হাসপাতালের এনেস্থেসিয়া জুনিয়ার কনসালটেন্ট ডাঃ মোঃ বাবুল মিয়া, বিশেষ এই মোবাইল কোর্টের প্রসিকিউশন অফিসার হিসেবে দায়িক্ত পালন করেন সিভিল সার্জন কার্যালয়ের জেলা স্যানিটারী ইন্সপেক্টর মোঃ বজলুর রশীদ খান।

নিউজটি শেয়ার করুন

আপনার মন্তব্য

Your email address will not be published. Required fields are marked *

আপনার ইমেইল এবং অন্যান্য তথ্য সংরক্ষন করুন

ট্যাগস :

ফরিদপুরে তিন ক্লিনিকে ৪লক্ষ ৩০ হাজার টাকা জরিমানা। আজকের ক্রাইম-নিউজ

আপডেট সময় : ০৯:৩৫:০৬ পূর্বাহ্ন, বুধবার, ২ ডিসেম্বর ২০২০