সংবাদ শিরোনাম ::
উজিরপুরে বসতঘরে ঢুকে বৃদ্ধকে মারধর ও জিম্মি করে লুটপাট, থানায় অভিযোগ বাবুগঞ্জে গাঁজাসহ যুবক গ্রেপ্তার দর্শনা সীমান্তের ওপারে যাওয়ার পথে মেহেরপুর জেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক গ্রেফতার এয়ারপোর্ট থানার অফিসার ইনচার্জের দায়িত্ব পেলেন ইন্সপেক্টর রফিকুল ইসলাম ঘোড়াঘাটে প্রাথমিক বৃত্তি প্রাপ্ত ৭৬ জন শিক্ষার্থীকে সংবর্ধনা ঝালকাঠিতে ডোপ টেস্টেপজেটিভ আসায় ২ মাদকসেবী আটক মামলা তেঁতুলিয়ায় পল্লী উন্নয়ন বোর্ডে জনবল সংকট ছয় পদের বিপরীতে দায়িত্বে একজন জুলহাস উদ্দীন, তেঁতুলিয়ায় ড্রেজারকাণ্ডে মৃত ৫ জনসহ ২২ জনের বিরুদ্ধে ‘মিথ্যা মামলা দাবীতে ৩ ঘণ্টা সড়ক অবরোধ মামরা প্রত্যারের দাবী উজিরপুরে উপজেলা প্রকৌশলী সুব্রত রায়ের বিরুদ্ধে নানা অনিয়ম-দুর্নীতির বিষয়ে দুদকে আভিযোগ চুয়াডাঙ্গায় ভোরে নামাজ পড়ে ফেরার পথে সাপে কামড়ে এক মুসুল্লির মৃত্যু

বিয়ের কথা বলে অভিনেত্রীর সঙ্গে শারীরিক সম্পর্ক, কাস্টিং ডিরেক্টর আটক! আজকের ক্রাইম-নিউজ

প্রতিনিধির নাম
  • আপডেট সময় : ০৮:৫৭:৫৪ পূর্বাহ্ন, বুধবার, ২ ডিসেম্বর ২০২০ ১৩৬ বার পড়া হয়েছে
আজকের জার্নাল অনলাইনের সর্বশেষ নিউজ পেতে অনুসরণ করুন গুগল নিউজ (Google News) ফিডটি

অনলাইন ডেস্ক
বিয়ের প্রতিশ্রুতি দিয়ে দিনের পর দিন শারীরিক সম্পর্ক করেন কাস্টিং ডিরেক্টর। একপর্যায়ে গর্ভপাত করানোর অভিযোগে ওই কাস্টিং ডিরেক্টরকে আটক করে মুম্বাই পুলিশ। খবর জি নিউজের।

রিপোর্টে প্রকাশ, বছর ২৮-এর অভিনেত্রীকে বিয়ের প্রতিশ্রুতি দিয়ে দিনের পর দিন ধরে তাঁর সঙ্গে শারীরিক সম্পর্ক করেন মুম্বাইয়ের এক কাস্টিং ডিরেক্টর। গত কয়েক মাস ধরে বছর ওই অভিনেত্রীর সঙ্গে শারীরিক সম্পর্ক স্থাপানের অভিযোগ ওঠে ওই ব্যক্তির বিরুদ্ধে। এমনকী, বিয়ের প্রতিশ্রুতি দিয়ে ওই তরুণীর সঙ্গে তাঁর ভারসোভার ফ্ল্যাটে থাকতেও শুরু করেন কাস্টিং ডিরেক্টর। এ পর্যন্ত সব ঠিকই ছিল। গত অক্টোবর মাস থেকে শুরু হয় অশান্তি।
অভিযোগকারিনীর দাবি, গত অক্টোবর মাসে ওই কাস্টিং ডিরেক্টরকে বিয়ের কথা বলেন তরুণী। প্রেমিকার বিয়ের প্রস্তাব পেয়ে বেঁকে বসেন তিনি। এমনকী, বিয়ের প্রস্তাব পাওয়ার পর প্রকাশ্যে এক পার্টির মধ্যে অভিনেত্রীকে অপমান করেন ওই কাস্টিং ডিরেক্টর। এরপরই ওই অভিনেত্রী অন্তঃসত্ত্বা বলে জানান। যা শোনার পরও ওই ব্যক্তির কোনও হেলদোল ছিল না। এমনকী, ওই তরুণীর সঙ্গে তিনি হাসপাতালে যেতেও যেমন অস্বীকার করেন, তেমনি বিয়ের প্রস্তাবও নস্যাৎ করে দেন।

সম্পর্ক নিয়ে প্রেমিকের সঙ্গে শীতলতা এবং মন কষাকষির জেরে শেষ পর্যন্ত গর্ভপাত হয়ে যায় অভিনেত্রীর। এরপরই তিনি পুলিশের দ্বারস্থ হন। এমনকী, গর্ভপাতের পর তিনি আত্মহত্যা করবেন বলেও স্থির করেন বলে দাবি করেন অভিযোগকারিনী। এরপর ওই অভিনেত্রীর দাদা এবং জামাইবাবু দুজনে মিলে কাস্টিং ডিরেক্টরের সঙ্গে কথা বলেন এবং বিয়ের কথা বলেন। তা সত্ত্বেও ওই ব্যক্তি অভিনেত্রীকে বিয়ে করবেন না বলে স্পষ্ট জানিয়ে দেন।
ঘটনা জানাজানি হওয়ার পর অভিযুক্ত কাস্টিং ডিরেক্টরকে আটক করেছে পুলিশ। পাশাপাশি কাস্টিং ডিরেক্টরের বিরুদ্ধে অভিনেত্রীর ধর্ষণের অভিযোগও খতিয়ে দেখা হচ্ছে বলে জানা যায়।

নিউজটি শেয়ার করুন

আপনার মন্তব্য

Your email address will not be published. Required fields are marked *

আপনার ইমেইল এবং অন্যান্য তথ্য সংরক্ষন করুন

ট্যাগস :

বিয়ের কথা বলে অভিনেত্রীর সঙ্গে শারীরিক সম্পর্ক, কাস্টিং ডিরেক্টর আটক! আজকের ক্রাইম-নিউজ

আপডেট সময় : ০৮:৫৭:৫৪ পূর্বাহ্ন, বুধবার, ২ ডিসেম্বর ২০২০