সংবাদ শিরোনাম ::
কাঠালিয়ায় কৃতি শিক্ষার্থীকে সংবর্ধনা অনুষ্ঠিত ঘোড়াঘাটে মাদক সেবলের বিস্তার ৬ মাদক সেবীর কারাদন্ড উদ্বিগ্ন এলাকাবাসী জীবননগর ও উথলী বিজিবি হাতে ভারতীয় কীটনাশক,মদ,ভায়াগ্রাসহ মহেশপুর সীমান্তে ৬ হিজড়া আটক বাবুগঞ্জ রহমতপুর ইউনিয়নে তরুণ সমাজসেবক শিমুল সিকদারের গণসংযোগ ও লিফলেট বিতরণ ভাণ্ডারিয়ায় মাদক প্রতিরোধে গঠিত জেলা কমিটির সঙ্গে মতবিনিময় সভা অনুষ্ঠিত হয়েছে। ঝালকাঠিতে জেলা ও দায়রা জজ আদালতের ১৮ জন অবসরপ্রাপ্ত কর্মচারীকে সংবর্ধনা প্রদান চুয়াডাঙ্গা পৌর ছাত্রলীগের সেক্রেটারী আটক সাংবাদিক পুলক চ্যাটার্জির পাওনা পরিবারকে বুঝিয়ে দিল সমকাল কর্তৃপক্ষ কাঠালিয়া আমুয়া জিরো পয়েন্ট থেকে মনস্বিতা কলেজ সড়ক সংস্কার কাজের উদ্বোধন, রফিকুল ইসলাম জামাল এমপি। বাবুগঞ্জে দুই বাসের সংঘর্ষ, গাছের সঙ্গে ধাক্কা। অল্পের জন্য প্রাণে রক্ষা যাত্রীরা

হেফাজতের যুগ্ম মহাসচিবকে ‘পাগল’ বললেন নিক্সন চৌধুরী

প্রতিনিধির নাম
  • আপডেট সময় : ০৬:২৫:১৩ অপরাহ্ন, মঙ্গলবার, ১ ডিসেম্বর ২০২০ ১৮৭ বার পড়া হয়েছে
আজকের জার্নাল অনলাইনের সর্বশেষ নিউজ পেতে অনুসরণ করুন গুগল নিউজ (Google News) ফিডটি

অনলাইন ডেস্ক
হেফাজতের যুগ্ম মহাসচিবকে ‘পাগল’ বললেন নিক্সন চৌধুরী
মাঠে নামলে রাস্তায় দাঁড়ানোর সুযোগ পাবেন না বলে বঙ্গবন্ধুর ভাস্কর্যের বিরোধিতাকারী মামুনুল হককে সতর্ক করেছেন যুবলীগের কেন্দ্রীয় প্রেসিডিয়াম সদস্য মুজিবুর রহমান নিক্সন চৌধুরী।

সোমবার (৩০ নভেম্বর) দুপুরে চট্টগ্রামে যুবলীগের কেন্দ্রীয় কমিটির নবনির্বাচিত যুগ্ম-সাধারণ সম্পাদক মুহাম্মদ বদিউল আলমের সংবর্ধনা অনুষ্ঠানে তিনি এ কথা বলেন। কোন দেশের টাকা খেয়ে মাঠে নেমেছেন তা জানা আছে বলেও মন্তব্য করেন নিক্সন চৌধুরী।
তিনি বলেন, মামুনুল হক কাকে চ্যালেঞ্জ করে? শেখ হাসিনাকে? ওই বেটা কি পাগল? শেখ হাসিনা তো অনেক ওপরের বিষয়। সারা বাংলাদেশের যুবলীগের সঙ্গে লড়াই করে দেখেন। খেলা হবে। যুবলীগকে মোকাবিলা করার এক মিনিটের ক্ষমতাও আপনার নাই।

আরও পড়ুনঃ ভাস্কর্য বিরোধীদের ওবায়দুল কাদেরের হুঁশিয়ারি
তিনি আরও বলেন, কোন দেশের টাকা খেয়ে হঠাৎ করে চাঙা হয়েছেন? দালালি ছেড়ে দেন। এটা স্বাধীন বাংলাদেশ। খেলা হবে। আমাদের মাথা থেকে পা পর্যন্ত কলিজা। যুবলীগ মাঠে নামলে এক সেকেন্ডও দাঁড়াতে পারবেন না।
প্রসঙ্গত, গত ১৩ নভেম্বর ঢাকার গেণ্ডারিয়ার ধূপখোলার মাঠে ‘তৌহিদী জনতা ঐক্য পরিষদের’ ব্যানারে এক সমাবেশ থেকে মুজিববর্ষ উপলক্ষে বঙ্গবন্ধুর ভাস্কর্য স্থাপনের বিরোধিতা করা হয়।
একই দিনে রাজধানীর বিএমএ অডিটোরিয়ামে বাংলাদেশ খেলাফত যুব মজলিস ঢাকা মহানগরীর উদ্যোগে শানে রিসালাত কনফারেন্সে বাংলাদেশ খেলাফত মজলিসের ভারপ্রাপ্ত মহাসচিব ও বাংলাদেশ খেলাফত যুব মজলিসের কেন্দ্রীয় সভাপতি মামুনুল হকও প্রকাশ্যে বঙ্গবন্ধুর ভাস্কর্য স্থাপনের বিরোধিতা করেন।
এছাড়া এক মাহফিলে হেফাজতে ইসলামের আমির জুনাইদ বাবুনগরী হুমকি দেন, যে কোনো দল ভাস্কর্য বসালে তা ‘টেনে হিঁচড়ে ফেলে দেওয়া’ হবে।
হেফাজতের হুমকির মুখে পাল্টা সরকারদলীয় ছাত্রসংগঠন ছাত্রলীগ ও সহযোগী সংগঠন যুবলীগসহ বিভিন্ন রাজনৈতিক সংগঠন মৌলবাদীদের বিরুদ্ধে ব্যবস্থা নেওয়ার দাবি তুলেছে।

নিউজটি শেয়ার করুন

আপনার মন্তব্য

Your email address will not be published. Required fields are marked *

আপনার ইমেইল এবং অন্যান্য তথ্য সংরক্ষন করুন

ট্যাগস :

হেফাজতের যুগ্ম মহাসচিবকে ‘পাগল’ বললেন নিক্সন চৌধুরী

আপডেট সময় : ০৬:২৫:১৩ অপরাহ্ন, মঙ্গলবার, ১ ডিসেম্বর ২০২০