সংবাদ শিরোনাম ::
বাবুগঞ্জে জামায়াতে ইসলামীর কর্মী শিক্ষা শিবির অনুষ্ঠিত আমরা সাধারণ মানুষের কল্যাণের জন্য কাজ করে যাচ্ছি, সাধারণ মা নুষকে কষ্টে ফেলে আস্থা অর্জন করা সম্ভব নয় সমাজকল্যাণ মন্ত্রী ডা: জেড এম জাহিদ হোসেন মহাসড়কে টায়ার জ্বালিয়ে বিক্ষোভ, বাবুগঞ্জ আ.লীগের সভাপতি স্বপনসহ ১৫ জনের বিরুদ্ধে মামলা প্রধানমন্ত্রীর ৬২তম জন্মদিনে বাবুগঞ্জ স্বাস্থ্য কমপ্লেক্সে ৬২টি নিমগাছ রোপণ বাবুগঞ্জে পুলিশের অভিযানে ইয়াবাসহ গ্রেপ্তার, যুবকের ৬ মাসের কারাদণ্ড। মোবাইল চুরির অভিযোগে ইজিবাইক চালককে গাছের সঙ্গে বেঁধে নির্যাতন বরিশালে স্বেচ্ছাসেবক লীগের দুই নেতা গ্রেপ্তার নলছিটিতে ১১ কোটি টাকা ব্যয়ে পাঁচ সড়কের নির্মাণকাজ শুরু, উদ্বোধন করলেন এমপি ইলেন ভুট্টো নিজের নিরাপত্তা চেয়ে জিডি করলেন থানার ওসি বাবুগঞ্জ উপজেলা স্বেচ্ছাসেবক লীগ সভাপতি কামাল হোসেন ডিবি পুলিশের হাতে গ্রেপ্তার

বানারীপাড়ায় প্রেসক্লাব নেতৃবৃন্দের সঙ্গে মতবিনিময়কালে নবাগত ইউএনও রিপন বিশ্বাস সাংবাদিকরা হচ্ছেন জাতির চতুর্থ স্তম্ভ

প্রতিনিধির নাম
  • আপডেট সময় : ০৮:৫৭:০৭ পূর্বাহ্ন, মঙ্গলবার, ১ ডিসেম্বর ২০২০ ১৪১ বার পড়া হয়েছে
আজকের জার্নাল অনলাইনের সর্বশেষ নিউজ পেতে অনুসরণ করুন গুগল নিউজ (Google News) ফিডটি

রাহাদ সুমন,বিশেষ প্রতিনিধি॥ বরিশালের বানারীপাড়ার নবাগত উপজেলা নির্বাহী কর্মকর্তা রিপন কুমার বিশ্বাস বলেছেন সাংবাদিকরা হচ্ছেন জাতির চতুর্থ স্তম্ভ। তারা দুর্নীতি ও অনিয়মসহ অসঙ্গতিগুলো তুলে ধরে দেশ ও সমাজ বিনির্মাণে ঝুঁকি নিয়ে নিরলসভাবে কাজ করে যাচ্ছেন। বানারীপাড়া প্রেসক্লাব নেতৃবৃন্দের সঙ্গে মতবিনিময় সভায় তিনি এসব কথা বলেন। তিনি এসময় জ্ঞানী-গুণী ও ইতিহাস-ঐতিহ্যের চারণভূমি বানারীপাড়াকে সন্ত্রাস,দুর্নীতি,মাদক ও বাল্য বিয়ে মুক্ত উন্নত,সমৃদ্ধ আলোকিত উপজেলায় রূপান্তর করতে সাংবাদিকদের সহায়তা কামনা করেন। প্রেসক্লাব নেতৃবৃন্দ এসময় উপজেলা প্রশাসনের সকল ইতিবাচক কাজ ও বানারীপাড়ার সার্বিক উন্নয়নে তাকে অকুণ্ঠ সহায়তার প্রতিশ্রুত দেন। ১ ডিসেম্বর মঙ্গলবার বেলা ১১টায় উপজেলা পরিষদ মিলনায়তনে বানারীপাড়া প্রেসক্লাব সভাপতি রাহাদ সুমনের সভাপতিত্বে অনুষ্ঠিত এ মতবিনিময় সভায় অন্যান্যের মধ্যে বক্তৃতা করেন উপজেলা সহকারী কমিশনার (ভূমি) মফিজুর রহমান,উপজেলা প্রকল্প বাস্তবায়ন কর্মকর্তা প্রকৌশলী মহসিন-উল-হাসান,প্রেসক্লাবের উপদেষ্টা এটিএম মোস্তফা সরদার,সহ-সভাপতি কাওসার হোসেন ও প্রভাষক মামুন আহমেদ,সাধারণ সম্পাদক সুজন মোল্লা,নির্বাহী সদস্য সাইদুল ইসলাম,সাংগঠনিক সম্পাদক শফিক শাহিন প্রমুখ। প্রেসক্লাবের সহ-সভাপতি কে এম শফিকুল আলম জুয়েলের সঞ্চালনায় এসময় অন্যান্যের মধ্যে উপস্থিত ছিলেন নির্বাহী সদস্য এস.এম. গোলাম মাহমুদ রিপন,সহ-সভাপতি জাকির হোসেন,সাইফুর রহমান রাসেল ও জাহিন মাহমুদ,যুগ্ম সম্পাদক ফয়েজ আহম্মেদ শাওন,সহ-সম্পাদক মাইদুল ইসলাম শফিক,সদস্য নাহিদ সরদার প্রমুখ। সভার শুরুতে বানারীপাড়ার নবাগত উপজেলা নির্বাহী কর্মকর্তা রিপন কুমার বিশ্বাসকে প্রেসক্লাব নেতৃবৃন্দ ফুলেল শুভেচ্ছায় সিক্ত করেন। ###

নিউজটি শেয়ার করুন

আপনার মন্তব্য

Your email address will not be published. Required fields are marked *

আপনার ইমেইল এবং অন্যান্য তথ্য সংরক্ষন করুন

ট্যাগস :

বানারীপাড়ায় প্রেসক্লাব নেতৃবৃন্দের সঙ্গে মতবিনিময়কালে নবাগত ইউএনও রিপন বিশ্বাস সাংবাদিকরা হচ্ছেন জাতির চতুর্থ স্তম্ভ

আপডেট সময় : ০৮:৫৭:০৭ পূর্বাহ্ন, মঙ্গলবার, ১ ডিসেম্বর ২০২০