সংবাদ শিরোনাম ::
প্রধানমন্ত্রীর ৬২তম জন্মদিনে বাবুগঞ্জ স্বাস্থ্য কমপ্লেক্সে ৬২টি নিমগাছ রোপণ বাবুগঞ্জে পুলিশের অভিযানে ইয়াবাসহ গ্রেপ্তার, যুবকের ৬ মাসের কারাদণ্ড। মোবাইল চুরির অভিযোগে ইজিবাইক চালককে গাছের সঙ্গে বেঁধে নির্যাতন বরিশালে স্বেচ্ছাসেবক লীগের দুই নেতা গ্রেপ্তার নলছিটিতে ১১ কোটি টাকা ব্যয়ে পাঁচ সড়কের নির্মাণকাজ শুরু, উদ্বোধন করলেন এমপি ইলেন ভুট্টো নিজের নিরাপত্তা চেয়ে জিডি করলেন থানার ওসি বাবুগঞ্জ উপজেলা স্বেচ্ছাসেবক লীগ সভাপতি কামাল হোসেন ডিবি পুলিশের হাতে গ্রেপ্তার নিষিদ্ধ আওয়ামী লীগের সঙ্গে সব দলকে আলোচনায় বসতে বললেন চরমোনাই পীর মুকসুদপুর থানায় আগুন দিলো কার্যক্রম নিষিদ্ধ আ.লীগ ড. ইউনূসের বিরুদ্ধে মামলা করার কথা ভাবছেন টিউলিপ

আগৈলঝাড়ায় রেশন কার্ড দেওয়ার কথা বলে কিশোরীকে ধর্ষণ ধর্ষক গ্রেফতার। আজকের ক্রাইম-নিউজ

প্রতিনিধির নাম
  • আপডেট সময় : ০৭:৩৫:৪৮ পূর্বাহ্ন, সোমবার, ৩০ নভেম্বর ২০২০ ৩৬৪ বার পড়া হয়েছে
আজকের জার্নাল অনলাইনের সর্বশেষ নিউজ পেতে অনুসরণ করুন গুগল নিউজ (Google News) ফিডটি

বি এম মনির হোসেন
আগৈলঝাড়া প্রতিনিধিঃ-

বরিশালের আগৈলঝাড়ায় রেশন কার্ড দেওয়ার কথা বলে বাড়িতে ডেকে নিয়ে এক কিশোরীকে ধর্ষণের অভিযোগে থানায় মামলা দায়ের করা হয়েছে। ধর্ষক মাসুদ মোল্লাকে গ্রেফতার করেছে পুলিশ। মামলা সূত্রে জানা গেছে, উপজেলার গৈলা ইউনিয়নের পূর্ব সুজনকাঠী গ্রামের মৃত.মোছলেম আলী মোল্লার ছেলে মোঃ মাসুদ মোল্লা একই গ্রামের (১৫) বছরের কিশোরীর দরিদ্র পরিবারকে রেশন কার্ড করিয়ে দেবার কথা বলে ২৬ নভেম্বর রাতে তার বাড়িতে ডেকে নেয়। ওই দিন রাতে তার মা ও কিশোরী মাসুদের বাড়িতে কাগজপত্র নিয়ে যায়। কিশোরীর মার সাথে কথা বলা শেষে ওই ১৫ বছরের কিশোরীকে আলাদা কথা আছে বলে তার ঘরের ভিতরে নিয়ে যায় মাসুদ মোল্লা। ঘরের ভিতরে নিয়ে মাসুদ মোল্লা তাকে জোর পূর্বক ধর্ষন করে ভয়ভীতি দেখিয়ে বাড়িতে পাঠিয়ে দেয়। এঘটনা ওই কিশোরী বাড়িতে এসে তখন তার মাকে জানায়নি। পরেদিন ২৭ নভেম্বর রাতে জানান। এঘটনায় ওই কিশোরীর মা বাদী হয়ে আজ সোমবার রাতে (১২.৩০)আগৈলঝাড়া থানায় নারী ও শিশু নির্যাতন আইনে মামলা করেন, যার নং-১৯। মামলা দায়েরের পর ওই রাতেই এসআই মনিরুজ্জামান অভিযান চালিয়ে ধর্ষক মাসুদ মোল্লাকে নিজ এলাকা থেকে গ্রেফতার করেন। আজ সোমবার সকালে ধর্ষককে বরিশাল আদালতের মাধ্যমে জেল হাজতে প্রেরন করা হয়েছে। এবং ধর্ষিতাকে ডাক্তারী পরীক্ষার জন্য বরিশাল শেবাচিম হাসপাতালে প্রেরন করা হয়েছে।

নিউজটি শেয়ার করুন

আপনার মন্তব্য

Your email address will not be published. Required fields are marked *

আপনার ইমেইল এবং অন্যান্য তথ্য সংরক্ষন করুন

ট্যাগস :

আগৈলঝাড়ায় রেশন কার্ড দেওয়ার কথা বলে কিশোরীকে ধর্ষণ ধর্ষক গ্রেফতার। আজকের ক্রাইম-নিউজ

আপডেট সময় : ০৭:৩৫:৪৮ পূর্বাহ্ন, সোমবার, ৩০ নভেম্বর ২০২০