সংবাদ শিরোনাম ::
উজিরপুরে বসতঘরে ঢুকে বৃদ্ধকে মারধর ও জিম্মি করে লুটপাট, থানায় অভিযোগ বাবুগঞ্জে গাঁজাসহ যুবক গ্রেপ্তার দর্শনা সীমান্তের ওপারে যাওয়ার পথে মেহেরপুর জেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক গ্রেফতার এয়ারপোর্ট থানার অফিসার ইনচার্জের দায়িত্ব পেলেন ইন্সপেক্টর রফিকুল ইসলাম ঘোড়াঘাটে প্রাথমিক বৃত্তি প্রাপ্ত ৭৬ জন শিক্ষার্থীকে সংবর্ধনা ঝালকাঠিতে ডোপ টেস্টেপজেটিভ আসায় ২ মাদকসেবী আটক মামলা তেঁতুলিয়ায় পল্লী উন্নয়ন বোর্ডে জনবল সংকট ছয় পদের বিপরীতে দায়িত্বে একজন জুলহাস উদ্দীন, তেঁতুলিয়ায় ড্রেজারকাণ্ডে মৃত ৫ জনসহ ২২ জনের বিরুদ্ধে ‘মিথ্যা মামলা দাবীতে ৩ ঘণ্টা সড়ক অবরোধ মামরা প্রত্যারের দাবী উজিরপুরে উপজেলা প্রকৌশলী সুব্রত রায়ের বিরুদ্ধে নানা অনিয়ম-দুর্নীতির বিষয়ে দুদকে আভিযোগ চুয়াডাঙ্গায় ভোরে নামাজ পড়ে ফেরার পথে সাপে কামড়ে এক মুসুল্লির মৃত্যু

বিপুল পরিমাণ ফেন্সিডিলসহ পুলিশের হাতে দুই আসামি আটক। আজকের ক্রাইম-নিউজ

প্রতিনিধির নাম
  • আপডেট সময় : ০৯:১৪:১৭ পূর্বাহ্ন, রবিবার, ২৯ নভেম্বর ২০২০ ১৪৩ বার পড়া হয়েছে
আজকের জার্নাল অনলাইনের সর্বশেষ নিউজ পেতে অনুসরণ করুন গুগল নিউজ (Google News) ফিডটি

এম.এ.আর নয়ন, স্টাফ রিপোর্টার:

চুয়াডাঙ্গার দামুড়হুদা উপজেলার দর্শনা থানা পুলিশ মাদকবিরোধী সফল অভিযান পরিচালনা করে তিনশত বোতল ভারতীয় আমদানি নিষিদ্ধ ফেন্সিডিলসহ দুই আসামি আটক করেছে। আটককৃতরা হলো দর্শনা থানাধীন ঝাঝাডাঙ্গা (মাঝপাড়া) গ্রামের আবুল ফজলের ছেলে উজ্জ্বল (৩০) এবং একই এলাকার বদরউদ্দিনের ছেলে শামীম (২৭)। রবিবার (২৯শে নভেম্বর) সকাল ৭টা ৪০ মিনিটের সময় উপজেলার নাস্তিপুর গ্রাম থেকে তাদের আটক করা হয়।

পুলিশ জানায়, চুয়াডাঙ্গা জেলার পুলিশ সুপার জাহিদুল ইসলামের দিকনির্দেশনায় দর্শনা থানার ওসি মাহাব্বুর রহমানের নেতৃত্বে থানার চৌকস অফিসার এসআই সাইফুল ইসলাম এবং এএসআই মহিউদ্দিন সঙ্গীয় ফোর্স নিয়ে রবিবার সকালে দামুড়হুদা উপজেলার দর্শনা থানাধীন নাস্তিপুর গ্রামের গালার মাঠ নামক স্থানে রাহেদের সেগুন বাগানের সামনে মাদকবিরোধী অভিযান পরিচালনা করে।

এ সময় তিনশত বোতল ফেন্সিডিলসহ উজ্জ্বল ও শামীম নামের দুই আসামিকে গ্রেফতার করা হয়। গ্রেফতারকৃত আসামিদের বিরুদ্ধে দর্শনা থানায় মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইনে মামলা দায়ের করা হয়েছে। বিষয়টি নিশ্চিত করেছেন দর্শনা থানার ওসি মাহাব্বুর রহমান। এদিকে মাদকবিরোধী সফল অভিযান পরিচালনা করে বিপুল পরিমাণ ফেন্সিডিলসহ দুই আসামিকে গ্রেফতার করায় এসআই সাইফুল ইসলাম এবং এএসআই মহিউদ্দিনকে আন্তরিক ধন্যবাদ জানিয়েছেন স্থানীয় সচেতনমহল।

নিউজটি শেয়ার করুন

আপনার মন্তব্য

Your email address will not be published. Required fields are marked *

আপনার ইমেইল এবং অন্যান্য তথ্য সংরক্ষন করুন

ট্যাগস :

বিপুল পরিমাণ ফেন্সিডিলসহ পুলিশের হাতে দুই আসামি আটক। আজকের ক্রাইম-নিউজ

আপডেট সময় : ০৯:১৪:১৭ পূর্বাহ্ন, রবিবার, ২৯ নভেম্বর ২০২০