সংবাদ শিরোনাম ::
নথুল্লাবাদ ইউনিয়ন বিএনপির সাংগঠনিক সভায় চেয়ারম্যান পদে ৮ জনের নাম প্রস্তাব উপকূলের মানুষের কণ্ঠ তুলে ধরলেন বরিশাল বিশ্ববিদ্যালয় শিক্ষার্থী সোহেল রানা জনগণের জানমালের নিরাপত্তায় পাশে থাকতে চাই: এমপি তালুকদার খোকন বাবুগঞ্জে জামায়াতে ইসলামীর কর্মী শিক্ষা শিবির অনুষ্ঠিত আমরা সাধারণ মানুষের কল্যাণের জন্য কাজ করে যাচ্ছি, সাধারণ মা নুষকে কষ্টে ফেলে আস্থা অর্জন করা সম্ভব নয় সমাজকল্যাণ মন্ত্রী ডা: জেড এম জাহিদ হোসেন মহাসড়কে টায়ার জ্বালিয়ে বিক্ষোভ, বাবুগঞ্জ আ.লীগের সভাপতি স্বপনসহ ১৫ জনের বিরুদ্ধে মামলা প্রধানমন্ত্রীর ৬২তম জন্মদিনে বাবুগঞ্জ স্বাস্থ্য কমপ্লেক্সে ৬২টি নিমগাছ রোপণ বাবুগঞ্জে পুলিশের অভিযানে ইয়াবাসহ গ্রেপ্তার, যুবকের ৬ মাসের কারাদণ্ড। মোবাইল চুরির অভিযোগে ইজিবাইক চালককে গাছের সঙ্গে বেঁধে নির্যাতন বরিশালে স্বেচ্ছাসেবক লীগের দুই নেতা গ্রেপ্তার

শ্বশুড়কে হত্যা করে ধরা খেলেন মাদ্রাসা শিক্ষক। আজকের ক্রাইম-নিউজ

প্রতিনিধির নাম
  • আপডেট সময় : ০৬:১০:৩৬ অপরাহ্ন, শুক্রবার, ২৭ নভেম্বর ২০২০ ১২৯ বার পড়া হয়েছে
আজকের জার্নাল অনলাইনের সর্বশেষ নিউজ পেতে অনুসরণ করুন গুগল নিউজ (Google News) ফিডটি

অনলাইন ডেস্ক
সাতক্ষীরার কলারোয়ায় কৃষক মোসলেম উদ্দিন হত্যার ঘটনায় তার জামাতাসহ দুইজনকে গ্রেফতার করেছে পুলিশ। এসময় তাদেরকে জেরা করে হত্যাকাণ্ডে ব্যবহৃত ছুরিসহ বেশ কিছু আলামত।

কেনাগাছি সীমান্ত এলাকা থেকে শুক্রবার (২৭ নভেম্বর) সকালে তাদেরকে গ্রেফতার করা হয়।

এ বিষয়ে পুলিশ জানায়, তদন্তে নিহতের ছোট মেয়ের জামাতা মাদ্রাসা শিক্ষক আবুল কালাম আজাদের সম্পৃক্ত থাকার তথ্য বেরিয়ে আসার পর, তাকে ধরতে বিভিন্ন স্থানে অভিযান চালানো হয়। শুক্রবার সকালে সীমান্ত এলাকা থেকে ভারতে পালিয়ে যাবার সময় গ্রেফতার হন তিনি। পরে তার দেয়া তথ্যানুযায়ী, একটি পুকুর থেকে উদ্ধার করা হয় ছুরি, জ্যাকেট, প্যান্ট ও হ্যান্ড গ্লোভস। গ্রেফতার করা হয় আবুল কালামের ভাতিজা হাবিবুরকেও।

এদিকে সাতক্ষীরা সদর সার্কেলের অতিরিক্ত পুলিশ সুপার মীর্জা সালাউদ্দিন বলেন, ‘আমরা খবর পাই আবুল কালাম কেনাগাছি সীমান্ত দিয়ে ভারতে চলে যাচ্ছে। এ সংবাদ পাওয়া মাত্রই আমরা সেখানে যাই এবং যে প্রধান সাসপেক্ট ভিক্টিমের ছোট মেয়ের স্বামী আবুল কালাম আজাদ- তাকে আমরা গ্রেফতার করতে সক্ষম হই। তার দেয়া তথ্য মতে, হত্যাকাণ্ডে ব্যবহৃত চুরি এবং হ্যান্ড গ্লোবস উদ্ধার করি।’

উল্লেখ্য, গত ২৪ নভেম্বর রাতে ফাঁকা বাড়িতে গলা কেটে হত্যা করা হয় কৃষক মোসলেম উদ্দিনকে। এ ঘটনায় অজ্ঞাতদের আসামি করে কলারোয়া থানায় মামলা করেন নিহতদের বড় ছেলে মুস্তাফিজুর রহমান।

নিউজটি শেয়ার করুন

আপনার মন্তব্য

Your email address will not be published. Required fields are marked *

আপনার ইমেইল এবং অন্যান্য তথ্য সংরক্ষন করুন

ট্যাগস :

শ্বশুড়কে হত্যা করে ধরা খেলেন মাদ্রাসা শিক্ষক। আজকের ক্রাইম-নিউজ

আপডেট সময় : ০৬:১০:৩৬ অপরাহ্ন, শুক্রবার, ২৭ নভেম্বর ২০২০