সংবাদ শিরোনাম ::
কাঠালিয়া আমুয়া জিরো পয়েন্ট থেকে মনস্বিতা কলেজ সড়ক সংস্কার কাজের উদ্বোধন, রফিকুল ইসলাম জামাল এমপি। বাবুগঞ্জে দুই বাসের সংঘর্ষ, গাছের সঙ্গে ধাক্কা। অল্পের জন্য প্রাণে রক্ষা যাত্রীরা দর্শনায় কলেজ ছাত্রলীগের সহসভাপতি গ্রেফতার কাঠালিয়া প্রেসক্লাবের জরুরি বৈঠক: অভ্যন্তরীণ বিরোধ নিরসন ও ঐক্যের সংকল্প ঘোড়াঘাটে আশঙ্কাজনক হারে বাড়ছে বাল্যবিবাহ , ঝুঁকিতে কিশোরীদের ভবিষ্যৎ ঘোড়াঘাটে ডেঙ্গু প্রতিরোধে আলোচনা সভা কাঠালিয়াতে অটোকে সাইড দিতে গিয়ে দেবে গেল বিআরটিসি বাস, চরম ভোগান্তিতে যাত্রীরা সুমন হত্যার বিচার ও খুনির ফাঁসির দাবিতে কবাই ইউনিয়ন বিএনপির মানববন্ধন ঘোড়াঘাটের পাশা ইউনিয়নে সম্ভাব্য চেয়ারম্যান প্রার্থী মোফাজ্জল হোসেনের চালক ও শ্রমিকদের সঙ্গে মতবিনিময় নাগরিক সেবা ও উন্নয়নের প্রতিশ্রুতি চুয়াডাঙ্গার সকল সরকারী দপ্তরের প্রধানদের সঙ্গে বিনিময় সভা,

ঝালকাঠি থেকে সেনা সদস্যের বাড়ি থেকে যুবকের লাশ উদ্ধার। আজকের ক্রাইম-নিউজ

প্রতিনিধির নাম
  • আপডেট সময় : ০৮:২২:৫৪ পূর্বাহ্ন, শুক্রবার, ২৭ নভেম্বর ২০২০ ১৬৭ বার পড়া হয়েছে
আজকের জার্নাল অনলাইনের সর্বশেষ নিউজ পেতে অনুসরণ করুন গুগল নিউজ (Google News) ফিডটি

ঝালকাঠি প্রতিনিধি: রাজাপুরে আদর্শপাড়া এলাকা থেকে এক যুবকের রক্তাক্ত লাশ উদ্ধার করেছে থানা পুলিশ। আজ (২৭ নভেম্বর) শুক্রবার সকালে রাজাপুর-ভান্ডারিয়া আঞ্চলিক মহাসড়কের পাশের ওই এলাকার জাহাঙ্গীর হোসেন নামের অবসরপ্রাপ্ত সেনা সদস্যের তিনতলা বাড়ির প্রবেশ পথে লাশটি পরে থাকতে দেখে পথচারীরা পুলিশে খবর দেয়।

পুলিশ এসে প্রথমে রক্তাক্ত অবস্থায় পড়ে থানা ব্যক্তির পকেটে একটি জাতীয় পরিচয় পত্রসহ বেশকিছু কাগজপত্র উদ্ধার করে। তাতে নাম লেখা রয়েছে মোহাম্মদ আজিজুল হক (৪৫), পিতা মোহাম্মদ আবুল কালাম আজাদ, মাতা দেলোয়ারা আজাদ এবং ঠিকানা এ্যালিফ্যান্ট রোড, ঢাকা। ঘটনার পর থেকে বাড়ির মালিক জাহাঙ্গীর পলাতক।

স্থানীয়রা জানান, ভোররাতে ঈগল পরিবহনের বাসে এসে ওই বাড়িতে উঠেন এবং সকালে ছাদ থেকে নিচে পড়ে যাওয়ার শব্দ পেয়ে নিচে এসে ওই ব্যক্তিকে পড়ে থাকতে দেখেন। হয়তো তাকে মেরে ফেলে দেয়া হয়েছে বা তিনিও আত্মহত্যা করতে পারেন।

রাজাপুর থানার ওসি শহিদুল ইসলাম সাংবাদিকদের বলেন, ওই ভবনের ছাদ থেকে তিনি নিচে পড়ে গেছে বলে প্রাথমিকভাবে ধারনা করা হচ্ছে। তবে এটি হত্যা নাকি আত্মহত্যা তা তদন্তে বেড়িয়ে আসবে। তার পুরো পরিচয় এখনও পাওয়া যায়নি। এ ঘটনায় আইনী ব্যবস্থা নেয়া হচ্ছে।

নিউজটি শেয়ার করুন

আপনার মন্তব্য

Your email address will not be published. Required fields are marked *

আপনার ইমেইল এবং অন্যান্য তথ্য সংরক্ষন করুন

ট্যাগস :

ঝালকাঠি থেকে সেনা সদস্যের বাড়ি থেকে যুবকের লাশ উদ্ধার। আজকের ক্রাইম-নিউজ

আপডেট সময় : ০৮:২২:৫৪ পূর্বাহ্ন, শুক্রবার, ২৭ নভেম্বর ২০২০