সংবাদ শিরোনাম ::
কাঠালিয়া আমুয়া জিরো পয়েন্ট থেকে মনস্বিতা কলেজ সড়ক সংস্কার কাজের উদ্বোধন, রফিকুল ইসলাম জামাল এমপি। বাবুগঞ্জে দুই বাসের সংঘর্ষ, গাছের সঙ্গে ধাক্কা। অল্পের জন্য প্রাণে রক্ষা যাত্রীরা দর্শনায় কলেজ ছাত্রলীগের সহসভাপতি গ্রেফতার কাঠালিয়া প্রেসক্লাবের জরুরি বৈঠক: অভ্যন্তরীণ বিরোধ নিরসন ও ঐক্যের সংকল্প ঘোড়াঘাটে আশঙ্কাজনক হারে বাড়ছে বাল্যবিবাহ , ঝুঁকিতে কিশোরীদের ভবিষ্যৎ ঘোড়াঘাটে ডেঙ্গু প্রতিরোধে আলোচনা সভা কাঠালিয়াতে অটোকে সাইড দিতে গিয়ে দেবে গেল বিআরটিসি বাস, চরম ভোগান্তিতে যাত্রীরা সুমন হত্যার বিচার ও খুনির ফাঁসির দাবিতে কবাই ইউনিয়ন বিএনপির মানববন্ধন ঘোড়াঘাটের পাশা ইউনিয়নে সম্ভাব্য চেয়ারম্যান প্রার্থী মোফাজ্জল হোসেনের চালক ও শ্রমিকদের সঙ্গে মতবিনিময় নাগরিক সেবা ও উন্নয়নের প্রতিশ্রুতি চুয়াডাঙ্গার সকল সরকারী দপ্তরের প্রধানদের সঙ্গে বিনিময় সভা,

অবসরের পর অন্য চাকরি কিংবা বিদেশ যেতে লাগবে না অনুমতি। আজকের ক্রাইম-নিউজ

প্রতিনিধির নাম
  • আপডেট সময় : ১০:২৭:৫১ পূর্বাহ্ন, বৃহস্পতিবার, ২৬ নভেম্বর ২০২০ ১০৫ বার পড়া হয়েছে
আজকের জার্নাল অনলাইনের সর্বশেষ নিউজ পেতে অনুসরণ করুন গুগল নিউজ (Google News) ফিডটি

অনলাইন ডেস্ক

অবসরের পর বা অবসরোত্তর ছুটি (পিআরএল) শুরু হওয়ার পর বেসরকারি চাকরি নেওয়া, বা পেশা গ্রহণ কিংবা বিদেশে যেতে চাইলে সরকারের অনুমতি নেওয়ার দরকার হবে না।

২৫ নভেম্বর জনপ্রশাসন মন্ত্রণালয় থেকে এ সংক্রান্ত পরিপত্র জারি করা হয়, যাতে ‘সরকারি চাকরি আইন, ২০১৮’ এর এই বিধানের কথা উল্লেখ করা হয়েছে।

পরিপত্রে বলা হয়, “সম্প্রতি লক্ষ্য করা যাচ্ছে যে, চাকরি থেকে অবসর গ্রহণ বা অবসরোত্তর ছুটি (পিআরএল) শুরু পরও কোনো কোনো কর্মচারী বৈদেশিক বা বেসরকারি বা প্রকল্পে চাকরি গ্রহণ, অন্য কোনো পেশা গ্রহণ বা ব্যবসা পরিচালনা এবং বিদেশ যাত্রার জন্য অনুমতি বা পাসপোর্ট নবায়নের জন্য সংশ্লিষ্ট দফতরে আবেদন করে থাকেন। ‘সরকারি চাকরি আইন, ২০১৮’ এর ৫২ ধারার বিধান মতে অবসর গ্রহণের পর সংশ্লিষ্ট কর্মচারী সরকার বা কোনো নির্দিষ্ট কর্তৃপক্ষের নিয়ন্ত্রণমুক্ত থাকেন, বিধায় এমন আবেদন নিষ্পত্তিতে শ্রম ও সময়ের অপচয় ঘটছে।

“আইনের ৫২ ধারায় বলা হয়েছে- চাকরি হইতে অবসরে গমনের পর চুক্তিভিত্তিক কর্মরত থাকা ব্যতীত কোনো ব্যক্তির বৈদেশিক বা বেসরকারি চাকরি বা কোনো প্রকল্পে চাকরি গ্রহণ, অন্য কোনো পেশা গ্রহণ, ব্যবসা পরিচালনা এবং বিদেশ যাত্রার জন্য সরকার বা কর্তৃপক্ষের অনুমতি গ্রহণের প্রয়োজন হইবে না। তবে শর্ত থাকে যে, সরকার বা উপযুক্ত কর্তৃপক্ষ কোনো বিশেষ ক্ষেত্রে, অনুরূপ ভিন্ন চাকরি বা পেশা গ্রহণ, ব্যবসা পরিচালনা, বিদেশযাত্রা বারিত করিয়া বা উহার ক্ষেত্রে অনুমতি গ্রহণের বাধ্যবাধকতা আরোপ করিয়া আদেশ প্রদান করিতে পারিবে। ”

পরিপত্রে আরও বলা হয়, “এমতাবস্থায় চাকরি থেকে অবসর গ্রহণের পর অবসরত্তোর ছুটি শুরুর তারিখ থেকে সরকারি চাকরি আইন অনুযায়ী কোনো ব্যক্তি চুক্তিভিত্তিক কর্মরত থাকা ছাড়া, বৈদেশিক বা বেসরকারি চাকরি বা কোনো প্রকল্পে চাকরি গ্রহণ, অন্য কোনো পেশা গ্রহণ বা ব্যবসা পরিচালনা এবং বিদেশযাত্রা বা সংশ্লিষ্ট অন্যান্য কার্যক্রম যেমন- নতুন পাসপোর্ট গ্রহণ ও পাসপোর্ট নবায়ন ইত্যাদির ক্ষেত্রে সরকার বা কর্তৃপক্ষের অনুমতির প্রয়োজন হবে না। ”

নিউজটি শেয়ার করুন

আপনার মন্তব্য

Your email address will not be published. Required fields are marked *

আপনার ইমেইল এবং অন্যান্য তথ্য সংরক্ষন করুন

ট্যাগস :

অবসরের পর অন্য চাকরি কিংবা বিদেশ যেতে লাগবে না অনুমতি। আজকের ক্রাইম-নিউজ

আপডেট সময় : ১০:২৭:৫১ পূর্বাহ্ন, বৃহস্পতিবার, ২৬ নভেম্বর ২০২০