সংবাদ শিরোনাম ::
বাবুগঞ্জে খাল পরিষ্কার কর্মসূচির উদ্বোধন ত্যাগী নেতাকর্মীদের মূল্যায়ন নিশ্চিত করা হবে, স্থানীয় নির্বাচনে থাকবে বিএনপির একক প্রার্থী” — অ্যাড. মো. শাহাদাৎ হোসেন বরিশালে ৫০০ পিস ইয়াবাসহ বাবুগঞ্জের দুই মাদক কারবারি গ্রেপ্তার শাপলা চত্বরে হত্যাকান্ডের ঘটনায় সাবেক মন্ত্রী লতিফ সিদ্দিকী গ্রেফতার ভিমরুলী ভাসমান পেয়ারা বাজারে সাউন্ড সিস্টেম ও ডিজে ব্যবহার বন্ধে প্রশাসনের কড়া নজরদারি সড়ক দুর্ঘটনা রোধে চুয়াডাঙ্গায় গণপরিবহন ষ্টাফদের ডোপ টেস্ট পটুয়াখালীতে ধর্ষণের অভিযোগে জামায়াত নেতার বিরুদ্ধে মামলা দক্ষিণ-পশ্চিমাঞ্চলে ডেঙ্গুর প্রকোপ বাড়ছে ডেঙ্গুতে আরও ৩ জনের মৃত্যু, খুলনা বিভাগে নতুন আক্রান্ত ৮৫ বাগেরহাটে বন্ধুর হাতেই খুন আইনজীবী শান্ত,হত্যা মামলায় দুই ভাইসহ গ্রেপ্তার ৪ বানারীপাড়ায় সন্ধ্যা নদীর ভাঙনকবলিত এলাকা পরিদর্শনে এমপি সান্টু: ক্ষতিগ্রস্থদের মাঝে চাল বিতরণ

অস্ত্র মেরামতের ছবি ভাইরাল। আজকের ক্রাইম-নিউজ

প্রতিনিধির নাম
  • আপডেট সময় : ০৫:২৬:৪১ অপরাহ্ন, বুধবার, ২৫ নভেম্বর ২০২০ ১১২ বার পড়া হয়েছে
আজকের জার্নাল অনলাইনের সর্বশেষ নিউজ পেতে অনুসরণ করুন গুগল নিউজ (Google News) ফিডটি

গৌরনদী প্রতিনিধি॥
আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর উধ্বর্তন কর্মকর্তাদের হস্তক্ষেপ চেয়ে সামাজিক যোগাযোগ মাধ্যম ফেসবুকে আগ্নেয়াস্ত্র মেরামতের একটি ছবি ও স্থানীয় কতিপয় ব্যক্তির নাম উল্লেখ করে স্টাটাস দেয়ার ঘটনায় পুরো বরিশালজুড়ে ব্যাপক তোলপাড় শুরু হয়েছে। এ ঘটনায় থানায় একটি সাধারণ ডায়েরি করে পুরো ঘটনার তদন্তে নেমেছে থানা পুলিশ। ঘটনাটি বরিশাল জেলা উত্তর জনপদের একসময়ের সর্বহারা অধ্যুষিত বাবুগঞ্জ উপজেলার আগরপুর এলাকার। নাম প্রকাশ না করার শর্তে গতকাল সকালে আগরপুর পুলিশ তদন্ত কেন্দ্রের দায়িত্বপ্রাপ্ত একটি সূত্রে জানা গেছে, গত কয়েকদিন পূর্বে ফেসবুকে একটি ছবি ও কিছু লেখা পোস্ট করা হয়। যা মুহুর্তের মধ্যে ভাইরাল হয়ে যায়। বিষয়টি নজরে আসার পর দেখা যায় “ক্রাইম ফোকাস” নামের আইডি দিয়ে আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর উধ্বর্তন কর্মকর্তাদের হস্তক্ষেপ চেয়ে একটি বন্দুক মেরামতের ছবিসহ স্থানীয় কতিপয় ব্যক্তির নাম উল্লেখ করে স্টাটাস দেয়া হয়েছে। সূত্রে আরও জানা গেছে, এ ঘটনায় থানায় একটি সাধারণ ডায়েরী করে পুরো ঘটনা তদন্তে ও ছবির বন্দুকটি উদ্ধার করার জন্য পুলিশ মাঠে নেমেছেন। অপরদিকে আগরপুর বাজারের ওষুধ ব্যবসায়ী সবুজ ফরাজী জানান, ফেসবুকে ছবি পোস্টের ঘটনায় তাকে দায়ী করে এলাকা থেকে তাড়িয়ে দিয়েছেন চিহ্নিত সন্ত্রাসীরা। তিনি আরও জানান, ছবির সাথে যাদের নাম উল্লেখ করা হয়েছে তাদের পক্ষালম্বন করে চরউত্তরভূতেরদিয়া গ্রামের কাইউম হাওলাদার তার সহযোগি মাদক স¤্রাট আতিক খানসহ তাদের ২০/২৫ জন সহযোগি সন্ত্রাসীরা গত শনিবার বিকেলে আগরপুর বাজারের তার ওষুধের দোকানে গিয়ে একঘন্টার মধ্যে এলাকা ত্যাগের হুমকি প্রদর্শন করে। নির্ধারিত সময়ের মধ্যে এলাকা ত্যাগ না করলে তাকে স্ব-পরিবারে হত্যার হুমকি দেয়া হয়। সবুজ ফরাজী আরও জানান, সন্ত্রাসীদের হুমকির মুখে তার ব্যবসায়ীক প্রতিষ্ঠান বন্ধ রেখে জীবন বাঁচাতে তিনি নিজ এলাকা ছেড়ে এখন পালিয়ে বেড়াচ্ছেন। ব্যবসায়ী সবুজ বলেন, ওই ছবি ও ফেসবুকে পোস্টের বিষয়ে আমি কিছুই জানিনা। যা আইনশৃঙ্খলা বাহিনী তদন্ত করলেই সঠিক তথ্য বেরিয়ে আসবে। হুমকির মুখে এলাকা ছাড়ার ঘটনায় তিনি (সবুজ) বাবুগঞ্জ থানায় ও বরিশাল র‌্যাব-৮ এর সদর দপ্তরে লিখিত অভিযোগ দায়ের করেছেন।’

নিউজটি শেয়ার করুন

আপনার মন্তব্য

Your email address will not be published. Required fields are marked *

আপনার ইমেইল এবং অন্যান্য তথ্য সংরক্ষন করুন

ট্যাগস :

অস্ত্র মেরামতের ছবি ভাইরাল। আজকের ক্রাইম-নিউজ

আপডেট সময় : ০৫:২৬:৪১ অপরাহ্ন, বুধবার, ২৫ নভেম্বর ২০২০