সংবাদ শিরোনাম ::
বাবুগঞ্জে খাল পরিষ্কার কর্মসূচির উদ্বোধন ত্যাগী নেতাকর্মীদের মূল্যায়ন নিশ্চিত করা হবে, স্থানীয় নির্বাচনে থাকবে বিএনপির একক প্রার্থী” — অ্যাড. মো. শাহাদাৎ হোসেন বরিশালে ৫০০ পিস ইয়াবাসহ বাবুগঞ্জের দুই মাদক কারবারি গ্রেপ্তার শাপলা চত্বরে হত্যাকান্ডের ঘটনায় সাবেক মন্ত্রী লতিফ সিদ্দিকী গ্রেফতার ভিমরুলী ভাসমান পেয়ারা বাজারে সাউন্ড সিস্টেম ও ডিজে ব্যবহার বন্ধে প্রশাসনের কড়া নজরদারি সড়ক দুর্ঘটনা রোধে চুয়াডাঙ্গায় গণপরিবহন ষ্টাফদের ডোপ টেস্ট পটুয়াখালীতে ধর্ষণের অভিযোগে জামায়াত নেতার বিরুদ্ধে মামলা দক্ষিণ-পশ্চিমাঞ্চলে ডেঙ্গুর প্রকোপ বাড়ছে ডেঙ্গুতে আরও ৩ জনের মৃত্যু, খুলনা বিভাগে নতুন আক্রান্ত ৮৫ বাগেরহাটে বন্ধুর হাতেই খুন আইনজীবী শান্ত,হত্যা মামলায় দুই ভাইসহ গ্রেপ্তার ৪ বানারীপাড়ায় সন্ধ্যা নদীর ভাঙনকবলিত এলাকা পরিদর্শনে এমপি সান্টু: ক্ষতিগ্রস্থদের মাঝে চাল বিতরণ

এসএসসি ও এইচএসসি পরীক্ষা পেছাচ্ছে: শিক্ষামন্ত্রী। আজকের ক্রাইম-নিউজ

প্রতিনিধির নাম
  • আপডেট সময় : ১০:২৯:৪৯ পূর্বাহ্ন, বুধবার, ২৫ নভেম্বর ২০২০ ১১৩ বার পড়া হয়েছে
আজকের জার্নাল অনলাইনের সর্বশেষ নিউজ পেতে অনুসরণ করুন গুগল নিউজ (Google News) ফিডটি

অনলাইন ডেস্ক
করোনাভাইরাস সংক্রমণের কারণে আগামী বছরের (২০২১) এসএসসি ও এইচএসসি পরীক্ষাও নির্ধারিত সময়ে নেওয়া সম্ভব হচ্ছে না। এ কথা জানিয়েছেন শিক্ষামন্ত্রী দীপু মনি। আজ বুধবার স্কুলে ভর্তি নিয়ে আয়োজিত এক ভার্চ্যুয়াল সংবাদ সম্মেলনে তিনি এ কথা জানান।
এসএসসি ও এইচএসসি পরীক্ষার্থীদের জন্য তিন মাসের সংক্ষিপ্ত সিলেবাস করা হয়েছে জানিয়ে শিক্ষামন্ত্রী বলেন, ‘সংক্ষিপ্ত সিলেবাসের আলোকে আমরা তাদের তিন মাস ক্লাস করাতে চাই। সে কারণে হয়তো এসএসসি ও এইচএসসি পরীক্ষা দু-এক মাস পিছিয়ে যাবে।’

সাধারণত প্রতিবছর ফেব্রুয়ারির শুরুতে এসএসসি ও এপ্রিলের শুরুতে এইচএসসি পরীক্ষা হয়। কিন্তু এবার করোনাভাইরাসের কারণে পুরো শিক্ষাপঞ্জি এলোমেলো হয়ে গেছে। গত ১৭ মার্চ থেকে শিক্ষাপ্রতিষ্ঠানে ছুটি চলছে। এই ছুটি সর্বশেষ ঘোষণা অনুযায়ী আগামী ১৯ ডিসেম্বর পর্যন্ত বহাল থাকবে।

করোনাভাইরাস সংক্রমণের কারণে এবার শিক্ষা মন্ত্রণালয়ের অধীন স্কুলগুলোতে প্রথম শ্রেণির মতো সব শ্রেণিতেই লটারির মাধ্যমে শিক্ষার্থী ভর্তি করা হবে। আগামী ৭ ডিসেম্বরের মধ্যে ভর্তির বিষয়ে বিস্তারিত জানানো হবে।
করোনার সংক্রমণের কারণে এ বছরের প্রায় সব পরীক্ষাই বাতিল বা ভিন্ন উপায়ে মূল্যায়ন করা হচ্ছে। চলতি বছরের প্রাথমিক শিক্ষা সমাপনী ও ইবতেদায়ি শিক্ষা সমাপনী পরীক্ষা, অষ্টম শ্রেণির জুনিয়র স্কুল সার্টিফিকেট (জেএসসি) ও জুনিয়র দাখিল সার্টিফিকেট (জেডিসি) পরীক্ষা বাতিল করা হয়েছে। সর্বশেষ এ বছরের এইচএসসি পরীক্ষাও বাতিল করা হয়েছে। জেএসসি-জেডিসি এবং এসএসসি ও সমমানের পরীক্ষার ফলাফলের আলোকে এইচএসসি ও সমমানের পরীক্ষার ফল প্রকাশ করা হবে।

শিক্ষামন্ত্রী দীপু মনি

এসএসসি ও এইচএসসি পরীক্ষার্থীদের জন্য তিন মাসের সংক্ষিপ্ত সিলেবাস করা হয়েছে। সংক্ষিপ্ত সিলেবাসের আলোকে আমরা তাদের তিন মাস ক্লাস করাতে চাই। সে কারণে হয়তো এসএসসি ও এইচএসসি পরীক্ষা দু-এক মাস পিছিয়ে যাবে।
শিক্ষামন্ত্রী দীপু মনি
এর আগে শিক্ষামন্ত্রী বলেন, করোনাভাইরাস সংক্রমণের কারণে এবার শিক্ষা মন্ত্রণালয়ের অধীন স্কুলগুলোতে প্রথম শ্রেণির মতো সব শ্রেণিতেই লটারির মাধ্যমে শিক্ষার্থী ভর্তি করা হবে। আগামী ৭ ডিসেম্বরের মধ্যে ভর্তির বিষয়ে বিস্তারিত জানানো হবে।

মাধ্যমিক ও উচ্চশিক্ষা অধিদপ্তর লটারিসহ একাধিক প্রস্তাব দিয়েছিল। একটি প্রস্তাব ছিল অনলাইনে ভর্তি পরীক্ষা, আরেকটি ছিল বেশি দিনে পরীক্ষা নেওয়া। মাধ্যমিক ও উচ্চশিক্ষা অধিদপ্তরের এসব প্রস্তাবের মধ্যে লটারির মাধ্যমে ভর্তির প্রস্তাব গ্রহণ করল শিক্ষা মন্ত্রণালয়।

নিউজটি শেয়ার করুন

আপনার মন্তব্য

Your email address will not be published. Required fields are marked *

আপনার ইমেইল এবং অন্যান্য তথ্য সংরক্ষন করুন

ট্যাগস :

এসএসসি ও এইচএসসি পরীক্ষা পেছাচ্ছে: শিক্ষামন্ত্রী। আজকের ক্রাইম-নিউজ

আপডেট সময় : ১০:২৯:৪৯ পূর্বাহ্ন, বুধবার, ২৫ নভেম্বর ২০২০