সংবাদ শিরোনাম ::
নথুল্লাবাদ ইউনিয়ন বিএনপির সাংগঠনিক সভায় চেয়ারম্যান পদে ৮ জনের নাম প্রস্তাব উপকূলের মানুষের কণ্ঠ তুলে ধরলেন বরিশাল বিশ্ববিদ্যালয় শিক্ষার্থী সোহেল রানা জনগণের জানমালের নিরাপত্তায় পাশে থাকতে চাই: এমপি তালুকদার খোকন বাবুগঞ্জে জামায়াতে ইসলামীর কর্মী শিক্ষা শিবির অনুষ্ঠিত আমরা সাধারণ মানুষের কল্যাণের জন্য কাজ করে যাচ্ছি, সাধারণ মা নুষকে কষ্টে ফেলে আস্থা অর্জন করা সম্ভব নয় সমাজকল্যাণ মন্ত্রী ডা: জেড এম জাহিদ হোসেন মহাসড়কে টায়ার জ্বালিয়ে বিক্ষোভ, বাবুগঞ্জ আ.লীগের সভাপতি স্বপনসহ ১৫ জনের বিরুদ্ধে মামলা প্রধানমন্ত্রীর ৬২তম জন্মদিনে বাবুগঞ্জ স্বাস্থ্য কমপ্লেক্সে ৬২টি নিমগাছ রোপণ বাবুগঞ্জে পুলিশের অভিযানে ইয়াবাসহ গ্রেপ্তার, যুবকের ৬ মাসের কারাদণ্ড। মোবাইল চুরির অভিযোগে ইজিবাইক চালককে গাছের সঙ্গে বেঁধে নির্যাতন বরিশালে স্বেচ্ছাসেবক লীগের দুই নেতা গ্রেপ্তার

বাল্য বিয়ে ফুল ফোটার আগেই অঙ্কুরে ঝড়ে পড়ার মতো..এমপি শাহে আলম। আজকের ক্রাইম-নিউজ

প্রতিনিধির নাম
  • আপডেট সময় : ১০:০৬:২০ পূর্বাহ্ন, বুধবার, ২৫ নভেম্বর ২০২০ ১৪২ বার পড়া হয়েছে
আজকের জার্নাল অনলাইনের সর্বশেষ নিউজ পেতে অনুসরণ করুন গুগল নিউজ (Google News) ফিডটি

রাহাদ সুমন,বিশেষ প্রতিনিধি॥
বরিশালের বানারীপাড়ায় সমাজ থেকে বাল্য বিবাহ রোধকল্পে উপজেলার বিবাহ ও তালাক রেজিষ্টারদের (কাজী) সাথে মতবিনিময় সভা অনুষ্ঠিত হয়েছে। ২৫ নভেম্বর বুধবার বেলা ১১টায় উপজেলা পরিষদ মিলনায়তনে অনুষ্ঠিত সভায় প্রধান অতিথির বক্তৃতায় বরিশাল-২ আসনের সংসদ সদস্য ও বাংলাদেশ ছাত্রলীগের কেন্দ্রীয় কমিটির সাবেক সভাপতি মো. শাহে আলম কাজীদের উদ্দেশ্যে বলেন, কোন ভাবেই বাল্য বিবাহ পড়ানো যাবেনা। শিশুর শারিরীক ও মানসিক বিকাশের সময় তাকে বিয়ে দেওয়া ফুল ফোটার আগেই অঙ্কুরে ঝড়ে পড়ার মতো। বাল্য বিয়ে নামক সামাজিক এ ব্যাধি দূর করতে কাজীদের মানবিক ও দায়িত্বশীল ভূমিকা রাখতে হবে। তিনি আরও বলেন আপনাদের ওপরে যদি কোন ব্যক্তি খবরদারী করতে চায় তাহলে সঙ্গে সঙ্গে প্রশাসনকে খবর দিবেন। কোন চাপে পড়ে বাল্য বিবাহকে হ্যা বলবেন না। তাহলে প্রচলিত আইনের মুখোমুখি আপনাদেরকেও দাঁড়াতে হবে। উপজেলা নির্বাহী কর্মকর্তা শেখ আব্দুল্লাহ সাদীদের সভাপতিত্বে মতবিনিময় সভায় অন্যান্যের মধ্যে উপস্থিত ছিলেন উপজেলা সমাজসেবা কর্মকর্তা পার্থ সারথী দেউরী, উপজেলা আওয়ামী লীগের যুগ্ম-সাধারণ সম্পাদক ও সদর ইউপির চেয়ারম্যান আ.জলিল ঘরামী, কৃষক লীগের আহবায়ক এম এ ওহাব, উপজেলা সম্মিলিত সাংস্কৃতিক জোটের আহবায়ক ওয়াহেদুজ্জামান দুলাল, বাইশারী ইউনিয়ন আওয়ামী লীগের সভাপতি বীর মুক্তিযোদ্ধা শ্যামল চক্রবর্তী, বালিকা মাধ্যমিক বিদ্যালয়ের প্রধান শিক্ষক আবু বকর সিদ্দিক, সংসদ সদস্যের এপিএস মো. জসিম মোল্লা,প্রেসক্লাবের সহ-সভাপতি কেএম শফিকুল আলম জুয়েল, সাধারণ সম্পাদক মো. সুজন মোল্লা, শিক্ষক হায়দার আলী প্রমূখ। ###

নিউজটি শেয়ার করুন

আপনার মন্তব্য

Your email address will not be published. Required fields are marked *

আপনার ইমেইল এবং অন্যান্য তথ্য সংরক্ষন করুন

ট্যাগস :

বাল্য বিয়ে ফুল ফোটার আগেই অঙ্কুরে ঝড়ে পড়ার মতো..এমপি শাহে আলম। আজকের ক্রাইম-নিউজ

আপডেট সময় : ১০:০৬:২০ পূর্বাহ্ন, বুধবার, ২৫ নভেম্বর ২০২০