সংবাদ শিরোনাম ::
নরসিংদী জেলা গোয়েন্দা পুলিশের হাতে গাঁজাসহ চিহ্নিত মাদক ব্যবসায়ী গ্রেফতার ১। আজকের ক্রাইম-নিউজ
প্রতিনিধির নাম
- আপডেট সময় : ০৫:১৭:১৭ পূর্বাহ্ন, বুধবার, ২৫ নভেম্বর ২০২০ ৯৯ বার পড়া হয়েছে

আজকের ক্রাইম ডেক্স
মঙ্গলবার ২৪ নভেম্বর ২০২০ ডিবি নরসিংদীর এসআই এসআই মাহমুদুল হাসান মারুফ সঙ্গীয় ফোর্সসহ রায়পুরা থানা এলাকায় অভিযান পরিচালনা করে রাত ০৯:০৫ মিনিটে রায়পুরা থানাধীন গকুলনগর সাকিনস্থ খানকা মোড় সংলগ্ন জনৈক ইউনুস মিয়ার বাড়ীর সামনে পাঁকা রাস্তার উপর হতে চিহ্নিত মাদক ব্যবসায়ী (১) পপি আক্তার (২৪), স্বামী-বাদশা মিয়া, সাং- গকুলনগর, থানা- রায়পুরা, জেলা- নরসিংদীকে ০৪ (চার)কেজি গাঁজা উদ্ধারসহ গ্রেফতার করেন। উদ্ধারকৃত মাদকদ্রব্যের মূল্য ৪০,০০০ টাকা।
এ সংক্রান্ত রায়পুরা থানায় এজাহার দায়ের করা হয়েছে।


























