সংবাদ শিরোনাম ::
কলাপাড়ায় স্কুলের সামনে নিম্নমানের শিশু খাদ্য বিক্রির অভিযোগ, প্রশাসনের হস্তক্ষেপ কামনা বরিশালে পূজা উদযাপন পরিষদের সম্মেলন: সম্প্রীতির আহ্বান, গুণীজনদের সম্মাননা মোরেলগঞ্জে জলবায়ু ঝুঁকিতে থাকা জনগোষ্ঠীর অধিকার সুরক্ষায় সংলাপ মোরেলগঞ্জে দুদকের দুর্নীতিবিরোধী প্রতিযোগিতার বিজয়ীদের পুরস্কার বিতরণ চিতলমারীতে আইন-শৃঙ্খলা কমিটির সভা সাংবাদিকদের প্রাণনাশের হুমকির ঘটনায় ব্যবস্থা নেওয়ার দাবি বানারীপাড়ায় নবাগত জেলা প্রশাসকের মতবিনিময় সভা অনুষ্ঠিত বিসিসির ৬৪৭ কোটি ৫৩ লাখ টাকার বাজেট ঘোষণা *‘স্মার্ট, সবুজ ও জনবান্ধব বরিশাল’ গড়ার অঙ্গীকার ঠিকাদারের মৃত্যুর পর বন্ধ সড়ক সংস্কার, দ্রুত কাজ শুরুর দাবিতে নলছিটিতে মানববন্ধন জুলাই গণঅভ্যুত্থান দিবস-২০২৬’ যথাযোগ্য মর্যাদায় পালনের লক্ষ্যে ঝালকাঠিতে প্রস্তুতিমূলক সভা অনুষ্ঠিত ঝালকাঠি পৌরসভার নাগরিক সুযোগ-সুবিধা নিশ্চিতের দাবিতে মানববন্ধন

তালাক দেওয়ায় স্ত্রীকে এসিড নিক্ষেপ, স্বামী গ্রেফতার। আজকের ক্রাইম-নিউজ

প্রতিনিধির নাম
  • আপডেট সময় : ০৭:০৪:১৪ পূর্বাহ্ন, মঙ্গলবার, ২৪ নভেম্বর ২০২০ ১৪২ বার পড়া হয়েছে
আজকের জার্নাল অনলাইনের সর্বশেষ নিউজ পেতে অনুসরণ করুন গুগল নিউজ (Google News) ফিডটি

অনলাইন ডেস্ক

নাটোরের বড়াইগ্রামে তালাক দেওয়ার চারদিনের মাথায় শ্বশুর বাড়িতে হাজির হয়ে স্ত্রীর মুখে এসিড মেরে পালালো সাবেক স্বামী। তবে পুলিশ ঘটনার মাত্র চার ঘণ্টা পর তালাকপ্রাপ্ত ওই স্বামীকে গ্রেফতার করেছে।
তালাকপ্রাপ্ত স্বামীর ছোড়া এসিডে আহত নার্গিস আক্তার নুপুর (২৮)কে গুরুতর অবস্থায় ঢাকার শেখ হাসিনা জাতীয় বার্ন ও প্লাস্টিক ইউনিটে ভর্তি করা হয়েছে। সোমবার রাত ৮ দিকে এই ঘটনা ঘটে। পুলিশ রাত দশটার দিকে স্বামী আবু তালেব (৩৬)কে উপজেলার মৌখাড়া থেকে আটক করে। আবু তালেব উপজেলার আহমেদপুর এলাকার দুদু মিয়ার ছেলে।
নুপুরের পিতা তায়েজ উদ্দিন জানান, সাত বছর আগে আবু তালেব জোর করে বিয়ে করে কলেজ ছাত্রী নুপুরকে। তালেব বিভিন্ন মামলার এজাহারভুক্ত আসামি থাকায় এবং একাধিক গ্রেফতারি পরোয়ানা নিয়ে আত্মগোপনে চলে গেলে গত বৃহস্পতিবার নুপুর তাকে তালাক দিয়ে বাবার বাড়ি একই উপজেলার কমরদহ গ্রামে চলে আসে। বিষয়টি জানতে পেরে সোমবার সন্ধ্যা ছয়টার দিকে তালেব ওই বাড়িতে গিয়ে নুপুরের মুখে এসিড মেরে দ্রুত পালিয়ে যায়। নুপুরের চিৎকারে পরিবারের লোকজন এসে তাকে বনপাড়া হেলথ কেয়ার হাসপাতালে নিয়ে যায়।
সংবাদ পেয়ে বড়াইগ্রাম থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) আনোয়ারুল ইসলাম দ্রুত ঘটনাস্থলে আসেন এবং তাৎক্ষণিক তালেবকে খুঁজতে পুলিশ ফোর্স মাঠে নামায়। পরে রাত ১০টার দিকে উপজেলার মৌখড়া থেকে তাকে আটক করে পুলিশ।
হেলথ কেয়ার হাসপাতালের কর্তব্যরত চিকিৎসক আমানউল্লাহ আমানত জানান, বাজারে বিভিন্ন ধরনের এসিড পাওয়া যায়। যে এসিড ছোড়া হয়েছে তা চামড়ার খুব ক্ষতি না করলেও চোখ দুটো নষ্ট হওয়ার আশঙ্কা রয়েছে।

ওসি আনোয়ারুল ইসলাম জানান, আটককৃত তালেবকে জিজ্ঞাসাবাদ করা হচ্ছে, তার বিরুদ্ধে মামলাগুলো খতিয়ে দেখা হচ্ছে। তাকে আজ মঙ্গলবার আদালতের মাধ্যমে জেল হাজতে প্রেরণ করা হবে।

নিউজটি শেয়ার করুন

আপনার মন্তব্য

Your email address will not be published. Required fields are marked *

আপনার ইমেইল এবং অন্যান্য তথ্য সংরক্ষন করুন

ট্যাগস :

তালাক দেওয়ায় স্ত্রীকে এসিড নিক্ষেপ, স্বামী গ্রেফতার। আজকের ক্রাইম-নিউজ

আপডেট সময় : ০৭:০৪:১৪ পূর্বাহ্ন, মঙ্গলবার, ২৪ নভেম্বর ২০২০