সংবাদ শিরোনাম ::
প্রধানমন্ত্রীর ৬২তম জন্মদিনে বাবুগঞ্জ স্বাস্থ্য কমপ্লেক্সে ৬২টি নিমগাছ রোপণ বাবুগঞ্জে পুলিশের অভিযানে ইয়াবাসহ গ্রেপ্তার, যুবকের ৬ মাসের কারাদণ্ড। মোবাইল চুরির অভিযোগে ইজিবাইক চালককে গাছের সঙ্গে বেঁধে নির্যাতন বরিশালে স্বেচ্ছাসেবক লীগের দুই নেতা গ্রেপ্তার নলছিটিতে ১১ কোটি টাকা ব্যয়ে পাঁচ সড়কের নির্মাণকাজ শুরু, উদ্বোধন করলেন এমপি ইলেন ভুট্টো নিজের নিরাপত্তা চেয়ে জিডি করলেন থানার ওসি বাবুগঞ্জ উপজেলা স্বেচ্ছাসেবক লীগ সভাপতি কামাল হোসেন ডিবি পুলিশের হাতে গ্রেপ্তার নিষিদ্ধ আওয়ামী লীগের সঙ্গে সব দলকে আলোচনায় বসতে বললেন চরমোনাই পীর মুকসুদপুর থানায় আগুন দিলো কার্যক্রম নিষিদ্ধ আ.লীগ ড. ইউনূসের বিরুদ্ধে মামলা করার কথা ভাবছেন টিউলিপ

গোপনে চলছিলো কোচিং সেন্টার, তিনটি সেন্টারই জরিমানা। আজকের ক্রাইম-নিউজ

প্রতিনিধির নাম
  • আপডেট সময় : ০৪:১২:৩২ অপরাহ্ন, সোমবার, ২৩ নভেম্বর ২০২০ ১৫২ বার পড়া হয়েছে
আজকের জার্নাল অনলাইনের সর্বশেষ নিউজ পেতে অনুসরণ করুন গুগল নিউজ (Google News) ফিডটি

আজকের ক্রাইম ডেক্স
সরকারি নির্দেশনা অমান্য করে কোচিং সেন্টার চলছিলো। ছিলো না কোনো স্বাস্থ্যবিধি মানার প্রবণতা। গাদাগাদি করে শিক্ষার্থীদের একত্রে পড়ানো হচ্ছিলো।

সোমবার সন্ধ্যায় এ ধরণের তিনটি কোচিং সেন্টারে অভিযান চালিয়ে সিলগালা করে দিয়েছে রংপুর জেলা প্রশাসন। এসময় ওই কোচিং সেন্টারগুলোর কর্তৃপক্ষকে ৬০ হাজার টাকা জরিমানা করা হয়। অভিযানের সময় র‌্যাবের সদস্যরা ছিলেন।

রংপুর জেলা প্রশাসনের কার্যালয়ের নির্বাহী ম্যাজিস্ট্রেট মাহমুদ হাসান মৃধা জানান, নগরীতে আমরা বেশ কিছুদিন থেকে অবজারভেশন করছি বিভিন্ন কোচিং সেন্টারে শিক্ষা কার্যক্রম চলছে স্বাস্থ্যবিধি না মেনে। বিশেষ করে শিক্ষার্থীদের একত্রিত করে পড়ানো হচ্ছে। যা অত্যন্ত স্বাস্থ্যঝুকিপূর্ন। এমন অবজারভেশনের ভিত্তিতে সোমবার সন্ধ্যায় লালবাগ এলাকার নিউরন নার্সিং এবং মেধাসিঁড়ি ও ক্যাম্পাস নামের একাডেমিক কোচিং সেন্টারে অভিযান পরিচালনা করি।

ম্যাজিস্ট্রেট আরো জানান, অভিযানের সময় দেখা যায়, গাদাগাদি করে পড়ানো হচ্ছিল। তিনটি কোচিং সেন্টারই সিলগালা করে দেয়া হয়েছে। প্রত্যেকটির কর্তৃপক্ষকে ২০ হাজার করে ৬০ হাজার টাকা করে জরিমানা করা হয়েছে। অভিযান অব্যাহত থাকবে।

তিনি বলেন, সরকারি নির্দেশনা ছাড়া কোনভাবেই কোচিং পরিচালনা করা যাবে না।

নিউজটি শেয়ার করুন

আপনার মন্তব্য

Your email address will not be published. Required fields are marked *

আপনার ইমেইল এবং অন্যান্য তথ্য সংরক্ষন করুন

ট্যাগস :

গোপনে চলছিলো কোচিং সেন্টার, তিনটি সেন্টারই জরিমানা। আজকের ক্রাইম-নিউজ

আপডেট সময় : ০৪:১২:৩২ অপরাহ্ন, সোমবার, ২৩ নভেম্বর ২০২০